pxfuel.com.jpg
ছবিটির উৎস পিক্সফুয়েল

সময়টা ছিল শুক্রবার। গতকালকেই মামার বাসায় এসেছি। বাসায় কেও নাই শুধু আমি আর আমার মামাতো ভাই বাঁধন। বিকেলের দিকে আব্বু-আম্মু, মামা-মামী এবং বাসার অন্যরা কেনাকাটা করতে গেছে তাই ফিরতে রাত হবে। সন্ধ্যার একটু পরে আমি আর বাঁধন মিলে বেশ আনন্দে মজা করছি।

হঠাৎ যেন সবকিছু থেমে গেল; চারদিকে অন্ধকার। বুঝতে পারলাম বিদ্যুৎ চলে গেছে। বাঁধনকে বললাম 'তুই থাক আমি লাইটটা নিয়ে আসছি।' ও বললো পাশের রুমের পরের রুমটাতেই লাইট চার্জে বসানো আছে। আমি অন্ধকারেই লাইটের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। খুবই সতর্কতার সাথে হাটতেছি যেন কোনো কিছুর সাথে ধাক্কা না লাগে।

পাশের রুম পর্যন্ত যেতেই যেন মনে হলো আমার পিছনে কেও আমার অনুরূপ ভঙ্গিতে হেঁটে আসতেছে। একটু দাঁড়িয়ে পিছন ফিরে তাকালাম; কেও নেই, আমার ভয় লাগার একটা সূচ যেন হৃদপিন্ডে গেঁথে পড়লো। আগে থেকেই আমার ভূতের ভয় ছিল আর এইরকম অন্ধকার থম্থমে পরিবেশে সেই ভয়টাই যেন মাথা চারা দিয়ে উঠছে।

ভূতের ভয় মাথায় নিয়ে সামনের দিকে এগোতেই দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। 'আরে! সামনে দেয়াল আসলো কোথাথেকে, আমি তো ঠিক ভাবেই যাচ্ছিলাম। মাথায় হাত দিয়ে উঠে বসে পিছনে তাকাতেই আমার কলিজা যেন মুখে চলে আসলো। হলদে সবুজ রঙের জ্বলজ্বল করা দুটি চোঁখ আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথেই চোখ বন্ধ করে চিৎকার দিলাম।

চোঁখ খুলে দেখি বিদ্যুৎ চলে আসছে। পাশের রুম থেকে বাঁধনও দৌড়ে আসলো। আমি ভয়ে মেঝেতে বসে কাঁপতেছি। জিজ্ঞেস করল 'কি হইছে ?' আমি হাঁপাতে হাঁপাতে বললাম 'ভূত ভূত !' ও বলল, 'কোথায় কোথায় ?'

-একটু আগে এখানেই ছিল।
-এখন আছে?
-জানি না।
আমার কথা শুনে বাঁধনও ঘাবড়ে গেল। ও আমার পাশে এসে বসলো মেঝেতে। একটু পরেই বাসার পিছনের জানালার বাহিরে বিড়ালের মিয়াও মিয়াও ডাক শুনতে পেলাম। ওদিকে তাকাতেই দেখতে পেলাম একটা কুচকুচে কালো বিড়াল দেয়াল এর উপর দাঁড়িয়ে ডাকতেছে। বাঁধন তখনই হেসে দিলো।

বাঁধন বললো বিড়ালটা মনে হয় রুমে ঢুকছিল। ও আরো জোরে হাসতে হাসতে আমার এই প্রচন্ড ভয় পাওয়াটাকে যেন উঁড়িয়ে দিল। কিন্তু তখনো আমার মনে সন্দেহ ঘুরপাক খেতেই লাগলো। আর শুধু মনে হচ্ছিল বাসার দরজা জানালা সব বন্ধ, একটা জানালাই খোলা তাও আবার গ্রিলের ছিদ্রগুলা ছোট আকারের। ঐদিক দিয়ে বিড়াল ঢুকার কোনো প্রশ্নই উঠে না।

তবে ওটা কি সত্যিই ভুত ছিল?

অসংখ ধন্যবাদ গল্পটি পড়ার জন্য।🙏🙏 ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার অনুভব জানাবেন। আবারো অসংখ ধন্যবাদ 💖💖

Sort:  

অন্ধকারে বিড়ালের চোখ দেখলে ভয় লাগে অনেক, আর তা যদি কালো বিড়াল হয় তাহলে তো আর কথায় নাই। 😵😵
খুব সুন্দর লিখেছেন, পড়ে ভালো লাগলো।

ধন্যবাদ আপনার মন্তব্য এবং মতামতের জন্য।

 5 years ago 

অনেক সুন্দর লিখেছেন ভাই

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 5 years ago 

ভালোবাসা অবিরাম 💖

 5 years ago 

কালো বিড়ালের চোখ গুলো এমনি হয় ।যাইহোক ভালো ছিল আপনার ঘটনা ।শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।💖

 5 years ago 

সুন্দর লিখেছেন। কিন্তু ছবিটির উৎস ছবির নিচে দিলে ভালো হতো।

ধন্যবাদ আপনার মন্তব্য এবং মতামতের জন্য।

 5 years ago 

ভূতের মা বলছে কি আজ
মন দিয়ে শোনো
ভূত বলে নেই তো কিছু
এই কথাটাই জেন।

ভূত ভূত কোথায় থাকে
জানে কোন জনে
ভূত আসলে থাকে
ভীতু মানুষেরই মনে

ছন্দটা ভালো মিলছে!💁‍♂️
কিন্তু রাতেরবেলায় কয়েকটা হররর মুভি দেখে হাঁটতে বের হবেন।🙆‍♂️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62057.21
ETH 1736.41
USDT 1.00
SBD 0.39