আমার পরিচয়|| ২৮-০৬-২০২১

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

আমার প্রিয় বন্ধুরা,

আচ্ছালামুআলাইকুম, আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ও আল্লাহ রহমতে ভালো আছি। আমি আজকে "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যুক্ত হলাম।আর এটা হলো আমার "আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম পোস্ট।আজ আমি আমার নিজের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব।তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক,,,,,

IMG_20211004_104434.jpg

আমার নাম মোঃ সোহেল রানা। আমার বাড়ি হলো রংপুর জেলার বদরগঞ্জ থানায়। আমি দ্বাদশ শ্রেণিতে পড়ালেখা করি সাইন্স বিভাগে।আমি জমির হাট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেছি।আমার বাবার নাম মোঃ আব্বাস আলী। তিনি হলেন একজন কৃষক।তিনি কৃষিকাজ করে আমাদের পরিবার চালান।আমার মায়ের নাম মোছাঃ শাহানাজ পারভীন। আমার মা একজন গৃহিণী। আমার একটা ছোট বোন আছে।সে ৭ম শ্রেনিতে পরে।

IMG_20211005_083910_175.jpg

আমি স্টিমিট এ কাজ করছি কয়েক মাস ধরে। তবে "আমার বাংলা ব্লগ " কমিউনিটিটা আমার খুব ভালো লাগছে।কারন এখানে শুধু বাংলা ভাষায় প্রান খুলে লিখতে পারব ইনসাআল্লাহ কোন সমস্যা হবে না আশা করা যায়।তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।

IMG_20210331_081220_409.jpg

এরা হলো আমার বন্ধু।কাওছার, সামিউল বাবু,সাওন এরা সবাই আমার বন্ধু।সেই ১ম শ্রেনী থেকে আজ পর্যন্ত আমরা একসাথে পড়ালেখা করছি। এখন আমরা সবাই কলেজে পড়ি। স্কুল লাইফটাকে আমরা খুব ভালো ভাবে ইঞ্জয় করেছি।সবাই সবার বিপদে আপদে সবইকে সাহায্য করেছি।আমরা এখনো বন্ধুরা একসঙ্গে আছি।সবাই দোয়া করবেন সারা জিবন যেন আমরা একসাথে থাকতে পারি।

তো বন্ধুরা এটাই ছিলো আমার পরিচয় পোস্ট। আশা করি সবার ভালো লাগবে আর সবাই পাশে থাকবেন।

❤️ ধন্যবাদ সবাইকে ❤️


সাপোর্ট প্লিজ

Sort:  
 5 years ago 

"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।

পরিচয়মূলক পোস্টটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।

 5 years ago 

স্বাগতম ভাই এবং ধন্যবাদ আপনার পরিচিতি পর্ব আমাদের সাথে শেয়ার করার জন্য।

 5 years ago 

"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম। আশা করছি আপনার থেকে ভালো পোস্ট পাবো।

 5 years ago 

ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37