😋ঢেঁকি শাকের ভাজি রেসিপি😋,,১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য

in আমার বাংলা ব্লগ4 years ago

"প্রসঙ্গঃরেসেপি"

🇧🇩 বাংলাদেশ থেকে

আমি @shahin05


রোজঃশনিবার
১৬ এপ্রিল ২০২২

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। প্রথমে জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের জন্য এই রমজান মাসে আবারো আজকে নিয়ে আসলাম একটি রেসিপি। রমজান মাসে বিভিন্ন প্রকার তরকারি পাশাপাশি যদি কিছুটা শাক ভাজি হয়ে থাকে তাহলে সারাদিন রোজা থেকে ইফতারের পর একটু বাজিয়ে দিয়ে খেতে ইচ্ছা করে। তবে ভাজিটা যদি একেবারে অন্যরকম হয়। সেরকম একটি ভাজি নিয়ে আসলাম আপনাদের কাছে । তাহলে চলুন বন্ধুরা আমার তৈরি করা সেই অন্যরকম ঢেঁকি শাকের ভাজি রেসিপি দেখে নেওয়া যাক

IMG_20220415_191106.jpg

রেসিপিটি তৈরি করার জন্য যা যা প্রয়োজন

  • ঢেঁকি শাক
  • আলু।
  • লবণ।
  • তেল।
  • হলুদ।
  • মসলা।

তাহলে চলুন বন্ধুরা রেসিপিটির ধাপ গুলো দেখে নেওয়া যাক

🔥ধাপ নং ১ 🔥

IMG_20220415_180304.jpg

প্রথমে আমরা কিছু পরিমাণ ঢেঁকিশাক নিয়ে নিবো। সেগুলো নেওয়ার পর ছোট ছোট করে কেটে নিব। সবগুলো কাটা শেষ হয়ে গেলে সে গুলোকে পরিষ্কার করে একটি পরিষ্কার পাত্রে রেখে দেবো।

🔥ধাপ নং ২ 🔥

IMG_20220415_180409.jpg

অন্যদিকে কিছু পরিমাণ আলু সরু করে কেটে নিতে হবে । সেগুলো কেটে নেওয়ার পর পরিষ্কার করে একটি পরিষ্কার পাত্রে রেখে দিতে হবে।

🔥ধাপ নং ৩ 🔥

IMG_20220415_180918.jpg

এখন মরিচ ও পেঁয়াজ পরিমাণমতো নিয়ে সেগুলো পরিষ্কার করে কেটে একটি পরিষ্কার পাত্রে রেখে দিব।

🔥ধাপ নং ৪ 🔥

IMG_20220415_181426.jpg

তৈরি করা সকল জিনিস গুলো একসঙ্গে করে নিব তার সাথে লবণ হলুদ ইত্যাদি দিয়ে দিব।

🔥ধাপ নং ৫ 🔥

IMG_20220415_181537.jpg

সবগুলো কে একসঙ্গে মিশিয়ে নিব।

🔥ধাপ নং ৬ 🔥

IMG_20220415_181552.jpg

এখন সেগুলোর উপর পরিমাণমতো পানি দিয়ে দেবো। পরিমান মত পানি না দিলে আলু ও ঢেঁকি শাক গুলো সিদ্ধ হবে না। আর সেগুলো সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। তাই সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব।

🔥ধাপ নং ৭ 🔥

IMG_20220415_181712.jpg

সে গুলোকে একটি চুলার উপর বসিয়ে দিয়ে তাপ দিতে থাকব।

🔥ধাপ নং ৮ 🔥

IMG_20220415_190242.jpg

মাঝে মাঝে ঢাকনা তুলে দেখতে হবে। যখন দেখবো পানি গুলো শেষ হয়ে গেছে এবং তার সাথে শাক আলু সিদ্ধ হয়ে গেছে তখন বুঝতে হবে আমাদের রেসিপিটি সম্পন্ন হয়ে গেছে ।

🔥ধাপ নং ৯ 🔥

IMG_20220415_191101.jpg

রেসিপিটি সম্পন্ন হওয়ার পর কড়াই থেকে সেটিকে পরিষ্কার একটি পাত্রে নিয়ে নিলাম


মডেলডিভাইস
আইটেলভিশন ১
ফটোগ্রাফার@shahin05
লোকেশনW3W


আশা করি আমার যে কোন শাক ভাজি রেসিপি আপনাদের সবার ভালো লাগবে। তাই সকলের সুস্থতা দান করে এখানেই শেষ করলাম। তবে লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

❤️ সবাইকে ধন্যবাদ ❤️

Sort:  
 4 years ago 

ভাইয়া আপনিতো ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। শেষ কবে এই রেসিপিটি আমি খেয়েছি, সেটা আমার নিজেরও এখন মনে পড়তেছে না। তবে যতটুকু মনে পড়ে মিনিমাম ১০ থেকে ১৫ বছর আগে এটি খেয়েছিলাম। এটি আমার অনেক পছন্দের একটি ছিল, কিন্তু বর্তমানে এটি পাওয়া প্রায় অসম্ভব। ধন্যবাদ শেয়ার করার জন্য এই রেসিপিটি।

 4 years ago 

সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

ঢেকি শাকের নাম অনেকবার শুনেছি। তবে এই শাকটি কখনো বাসায় রান্না করে খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে এভাবে ভাজি করে খেতে বেশ সুস্বাদু লাগবে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 4 years ago 

ঢেঁকি শাক কখনো খাওয়া হয়নি। এই প্রথমে রেসিপি দেখলাম। আমার কাছে বেশ ইউনিক মনে হচ্ছে। মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু। মাঝে মাঝে শাক খেতে খুবই ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু

 4 years ago 

ঢেঁকি শাক রান্না করে খাওয়া যায় তা শুনেছি। কিন্তু এখনও রান্না করে খাওয়া হয়নি। আপনি অনেক চমৎকার ভাবে এটি রান্না করেছে। দেখতে খুবই ভালো লাগছে। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

সুন্দর কমেন্ট মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

খুব সুন্দর ভাবে আপনি আপনার রেসিপি প্রস্তুত করে আমার বাংলা ব্লগের সকল বন্ধুদের মাঝে শেয়ার করে একটি তাক লাগিয়ে দিয়েছেন। খুবই ভাল লেগেছে আপনার এত সুন্দর রেসিপি দেখে।

 4 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

ঢেঁকি শাক এর আগে কখনো খাওয়া হয়নি। তবে নাম শুনেছি আগে। আপনি খুব চমৎকারভাবে রেসিপি টি আমাদের সামনে উপস্থাপন করেছেন। অনেক লোভনীয় লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুস্বাদু একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

চোখ জুড়ানো কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

ঢেঁকি শাকের ভাজি আমার খুবেই প্রিয়। অনেক দিন ধরে খাওয়া হইনি। ভাইয়া আপনার রেসিপিটি দেখে ভিষণ খেতে ইচ্ছা করতেছে। ভাইয়া আপনি অনেক সুন্দর করে রেসিপিটি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।

 4 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 4 years ago 

আমি এই পর্যন্ত একবারই খেয়েছিলাম এই ঢেকি শাক। দারুণ লাগে খেতে। আপনি খুব সুন্দর ভাবে ঢেকি শাক রান্নার রেসিপি টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই।

 4 years ago 

সুন্দর একটি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

আমি ঢেকিশাক জীবনে খাইনি আজ নামটা প্রথম শুনলাম আপনার কাছ থেকে জানিনা কেমন লাগে খেতে। তারপর আবার আপনি আলু দিয়ে রান্না করেছেন আমার কখনো আলু দিয়ে রান্না করা হয়নি কোনো শাক। কিন্তু আপনার শাক দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে ।আপনি খুব সুন্দর করে মাছ শাক ভাজি করেছেন।

 4 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু

 4 years ago 

আলু দিয়ে খুব মজা করে আপনি ঢেঁকি শাকের ভাজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন, খুবই ভালো লাগলো আমার কাছে। আগে ছোটবেলায় যখন গ্রামে ছিলাম এই ঢেঁকিশাকটা প্রায় খাওয়া হতো কিন্তু শহরে এটার কোনো অস্তিত্বই পাওয়া যায়না। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এতো সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38