🦴🦴রোস্ট রান্নার রেসেপি,🦴🦴 // ১০% লাজুক খ্যাঁকের জন্য
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তায়ালা অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম রোস্ট রান্না করার রেসেপি। যেটা খেতে আমাকে খেতে অনেক মজা লাগে। তাহলে চলুন বন্ধুরা মজার রেসেপিটির রান্না দেখে নেওয়া যাকঃ
রান্না করার জন্য যা যা প্রয়োজনঃ
- মুরগির মাংস
- মশলা
- পিঁয়াজ।
- লবণ।
- হলুদ।
- দই।
- মরিচ।
- তেল।
তাহলে চলুন বন্ধুরা রান্নার ধাপগুলো দেখে নেওয়া যাকঃ
🔥ধাপ নং ১ 🔥
- প্রথমে মুরগির মাংসগুলোকে এই রকম করে নিবো। তবে সেগুলো এই রকম করে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করে নিবো।
🔥ধাপ নং ২ 🔥
- সেগুলোর উপর হলুদ ও লবণ দিয়ে দিবো৷
🔥ধাপ নং ৩ 🔥
- এখন সেগুলোকে ভালোভাবে মেখে নিবো
🔥ধাপ নং ৪ 🔥
- এখন আমরা একটি কড়াই এর মধ্যে তেল দিয়ে নিবো। তবে তেল দিয়ে কিছু সময় গরম করে নিতে হবে।
🔥ধাপ নং ৫ 🔥
- এখন গরম হওয়া তেল এর মধ্যে রোস্ট এর বিশেষ অংশগুলো ভাজার জন্য দিয়ে দিবো।
🔥ধাপ নং ৬ 🔥
- তেল এর মধ্যে কিছু সময় রাখার পর যখন এই রকম লাল হয়ে আসবে ঠিক তখনেই সেগুলোকে নামাতে হবে।
🔥ধাপ নং ৭ 🔥
- এখন কড়াই থেকে নামার পর সেগুলো পরিষ্কার একটি পাত্র এ রেখে দিবো।
🔥ধাপ নং ৮ 🔥
- এখন আমরা গরম তেল এর মাঝে পিঁয়াজ দিয়ে দিবো। কারণ সেগুলোকে আমাদের ভেজে ভেজে লাল করে নিতে হবে।
🔥ধাপ নং ৯ 🔥
- এখন পিঁয়াজগুলো লাল হয়ে গেলে সেগুলোকে উঠে আলাদা একটি পাত্রে রেখে দিবো।
🔥ধাপ নং ১০ 🔥
- তেল এর মধ্যে আমরা এখন দই দিয়ে দিবো। দই দেওয়ার পর তেল এর সাথে সেগুলোকে এক করে নিবো।
🔥ধাপ নং ১১ 🔥
- ভাজা পিঁয়াজগুলো দিয়ে দিবো। দেওয়ার পর সেগুলো এক করে নিবো।
🔥ধাপ নং ১২ 🔥
- এখন রোস্ট এর জন্য কেনা মশলাগুলো দিয়ে দিবো। দেওয়ার পর সবগুলোকে একসঙ্গে করে নিবো।
🔥ধাপ নং ১৩ 🔥
- রোস্টগুলো কড়াই এর মাঝে দিয়ে দিবো। সেগুলো দেওয়ার পর সবগুলোকে একসঙ্গে করে নিবো।
🔥ধাপ নং ১৪ 🔥
- কাঁচা মরিচ দিয়ে দিবো। তবে কাঁচা মরিচ দেওয়ার আগে একটু শুকনা মরিচের গুড়া দিয়ে দিবো। দেওয়ার পর সেগুলোকে নেড়ে দিবো।
🔥ধাপ নং ১৫ 🔥
- এখন আমরা পরিমাণমতো পানি দিয়ে দিবো।
🔥ধাপ নং ১৬🔥
- যখন রোস্টগুলো এই রকম হয়ে আসবে তখন বুঝতে হবে। সেগুলো হয়ে গেছে।
🔥ধাপ নং ১৭ 🔥
- অবশেষে রেসেপিটিকে আমার সাথে নিয়ে ছবি তুললাম।
শেষ রান্নার রেসেপি| ডিভাইস | মডেল |
|---|---|
| আইটেল | ভিশন ১ |
| ফটোগ্রাফার | @shahin05 |
| লোকেশন | W3W |
আপনি খুব সুন্দর করে মুরগির রোস্ট করেছেন। কাল একটা খুবই সুন্দর হয়েছে। দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে সবাই খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ভাই আপনি এত সুন্দর রোস্ট রান্না করেছেন কিন্তু কেউ কোন মতামত দেয়নি বিষয়টা আশ্চর্য লাগল। আপনার রান্না দেখে তো আমার জিভে জল চলে আসলো। এখনই খেতে ইচ্ছে করছে। সত্যি বলতে কি মুরগির রোস্ট আমার খুবই পছন্দের। শুভকামনা আপনার জন্য
হুমম ভাইয়া,,প্রায় দু'ঘন্টার মতো লাগছে রান্নাটা করতে।
কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ❤️❤️