"প্রসঙ্গঃরেসেপি"
আশা করি আপনারা সবাই ভাল আছেন আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি । প্রথমে জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন । তাদের জন্য আজকে আবারো একটি নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি । কাঁচা কলা দিয়ে ডাল রান্নার রেসিপি । রেসিপিটি দেখতে ভালো না হলেও খেতে কিন্তু অনেক মজা । একবার খেলে রেসিপিটি বারবার খেতে ইচ্ছা করে। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে আমার তৈরি করার রেসিপি দেখে নেওয়া যাক


রেসিপিটি তৈরি করার জন্য যা যা প্রয়োজন
- কাঁচা কলা ।
- তেল ।
- লবণ ।
- পেঁয়াজ।
- মরিচ ।
- হলুদ ।
- মসল্লা ।
তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি ধাপ গুলো দেখে নেওয়া যাক


প্রথমে আমরা কিছু পরিমাণ কাঁচা কলা নিয়ে সে গুলোকে ফালাফালা করে কেটে পরিষ্কার করে একটি পরিষ্কার করে রেখে দেবো ।


কড়াই এর মধ্যে কিছু পরিমাণ তেল নিয়ে সেগুলোর উপর মরিচ ও পেঁয়াজ দিয়ে ভাজতে থাকবো ।


মরিচ ও পেঁয়াজ ভাজা হলে সেগুলোর উপর কাচা কলা গুলো দিয়ে দিব এবং হলুদ মসলা ইত্যাদি সবকিছু দিয়ে দিব ।


সবগুলোকে মিশানোর পর পরিমাণমতো পানি দিয়ে দিব ।


কড়াই এর উপর ঢাকনা দিয়ে তাপ দিতে থাকবো ।


সিদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে কিছু একটা দিয়ে সেগুলো কে নাড়তে হবে তাহলে সবগুলো নিমিষে মিশে যাবে ।


এক পর্যায়ে যখন দেখব সেগুলো চিত্রের মত হয়ে আসছে তখন বুঝতে হবে কাঁচা কলা রান্নার রেসিপি আমাদের সম্পূর্ণ হয়েছে ।
আশা করি আমার তৈরি করার রেসিপি টি আপনাদের সবার ভালো লাগবে । সবার সুস্থতা দান করে এখানেই শেষ করলাম । তবে লেখার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
কাঁচা কলা দিয়ে ডাল রান্নার রেসিপি আমি এই প্রথম দেখলাম।তবে মনে হচ্ছে বেশ স্বাদের হয়েছে, রেসিপিটা আমার কাছে ইউনিক লেগেছে।খুব সুন্দর হয়েছে আপনার তৈরি রেসিপিটা।
তবে ভাইয়া মনে হচ্ছে টাইটেলের রেসিপি বানানটি ভুল হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ আপু আপনি সুন্দর কমেন্ট করার পাশাপাশি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন
একদম ইউনিক একটি রেসিপি মনে হচ্ছে। কেননা এই রেসিপিটি আমি আগে কখনোই খাইনি। কাঁচা কলা দিয়ে ডাল কখনো ট্রাই করে দেখা হয়নি। তবে আপনার রেসিপিটি আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা খেতেও মনে হয় খুবই মজার হবে সেটাই বোঝা যাচ্ছে ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
এই রেসিপি আগেও খাওয়া হইছে। আমার কাছে আগে থেকেই কাচ কলার ডাল রেসিপি অনেক পছন্দের। বিশেষ করে শীতের দিনে এই রেসিপি অনেক বেশি মজা লাগে। আপনি খুবই সুন্দর পদ্ধতির মাধ্যমে তৈরি করেছেন। ভালো ছিলো অনেক।
ধন্যবাদ ভাইয়া
ভাইয়া আপনার এর ভেতরে ডাল দেননি শুধু কাঁচকলা রান্না করেছেন।আমিতো ডাল খুঁজছি পরে দেখলাম যে আপনি কাঁচকলাটাই ডালের মতো করে রান্না করেছেন ।এভাবে তো কোনদিনও খাইনি জানিনা কেমন লাগে খেতে পাতলা ডাল এর মতোই লাগছে। খুব সুন্দর করে রেসিপি শেয়ার করেছেন নতুন একটি রেসিপি শিখলাম আপনার কাছ থেকে।
আপনার সুন্দর মন্তব্যটি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন কাঁচা কলা দিয়ে ডাল রান্না আগে কখনো আমি দেখিনি। স্বাভাবিকভাবে কখনো খাওয়া হয়নি। আপনার ডাল রান্না রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। আপনি খুব চমৎকার উপস্থাপনা করেছেন। ধন্যবাদ কাঁচা কলা দিয়ে ডাল রান্না রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আজকে নতুন একটি রেসিপির তথ্য জানতে পারলাম। কাঁচা কলা দিয়ে ডাল রান্না করা যায় সেটা আগে জানা ছিল না। আজকে আপনার পোস্ট দেখে জানতে পারলাম। দেখে মোটামুটি টেস্টি মনে হচ্ছে আপনার পোস্ট দেখে এই রেসিপি তৈরির ধাপ গুলো ফলো করে বাসায় তৈরি করে দেখবো কেমন লাগে।
অনেক মজা লাগবে ভাইয়া
ধন্যবাদ আপনাকে
আপনার রেসিপিটি আমার কাছে সম্পূর্ণই ইউনিক মনে হয়েছে ।কারণ আমি এর আগে কাঁচকলার তরকারি অনেক খেয়েছি তবে এইভাবে ডাল দিয়ে রান্না করতে কাউকে দেখিনি। এই প্রথমবার আপনার রেসিপিটি দেখলাম। নিত্য নতুন রেসিপি নিয়ে আমাদের মাঝে চলে আসবেন আপনার জন্য দোয়া রইল।
ধন্যবাদ ভাইয়া
কাচা কলা দিয়ে ডাল রান্নার রেসিপি আমি কখুনো দেখি নাই এটা প্রথম দেখলাম।মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে খেতে ধন্যবাদ ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
কাঁচা কলা দিয়ে ডাল রান্নার রেসিপি সত্যি আমার কাছে একটি নতুন রেসিপি। এর আগে কখনো কাঁচা কলা দিয়ে ডাল রান্না করে খাওয়া হয়নি। আজ আমি আপনার কাছ থেকে নতুন একটি রেসিপি শিখলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সুন্দর কমেন্ট মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
কাঁচা কলা দিয়ে ডাল রান্নার রেসিপি আমি এভাবে আজও কখনো খাইনি। ভাই আপনার কাছ থেকে একটা নতুন রেসিপি শিখে নিলাম যদি সময় পাওয়া যায় অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখব। আপনি আমাদের মাঝে অনেক ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুস্বাদু একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া