You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৭৮

in আমার বাংলা ব্লগlast year

অনুগল্প:-
আমি আর আমার বন্ধু গরমের সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে হেটে যাওয়ার মাঝেই হঠাৎ করে কারেন্ট চলে যায় লোডশেডিং এর কারণে। তখনই পুরো রাস্তা সহ আশেপাশে সব কিছুই অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। ঠিক সে সময়েই আমরা রাস্তার পাশেই সাদা কাপড় পরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমার বন্ধু তো অজ্ঞান হয়ে যায় ভূত মনে করে। এদিকে আমার বন্ধুকে নিয়ে কঠিন অবস্থা। তারপরে বন্ধুর মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর, পুনরায় কারেন্ট আসায় দেখতে পেলাম সাদা কাপড় দিয়ে রাস্তার পাশে একটি গাছকে মোড়ানো রয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64107.99
ETH 1859.67
USDT 1.00
SBD 0.39