You are viewing a single comment's thread from:

RE: নানা বাধাবিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত ক্যাম্পিংয়ের প্রোগ্রাম সফল করা (শেষ পর্ব)।

in আমার বাংলা ব্লগ2 years ago

নানাবিধ সমস্যা কাটিয়ে সফলভাবে তাহলে আপনারা ক্যাম্পিং শেষ করেছেন ভাইয়া। আমাদের রংপুরে বর্তমান ঠান্ডার পরিমাণ অনেক কম যদিও বা শীতের সকালে ওযু করতে অনেক সমস্যা হয় কিন্তু নামাজ পড়ার পর সমস্যাটা আনন্দে পরিণত হয়। আসলে সকালবেলা উঠে নদীর পাড়ে যাওয়া স্নিগ্ধ বাতাস উদিত সূর্যকে দেখা এটা সবার কপালে বা ভাগ্যে থাকে না। দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া আপনি ক্যাম্পিংয়ের শেষ মুহূর্তের সকালটা অনেক আনন্দের সাথে কাটিয়েছেন। আর শীতের সকালের আগুন পোহানো এটি একটি অন্য রকম আমেজ। তাও যদি বন্ধুদের সাথে হয় তাহলে তো আর কোন কথাই নেই। যাইহোক ক্যাম্পিংয়ের পর্ব গুলো পড়ে সত্যি অনেক ভালো লেগেছে আমার ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37