ফটোগ্রাফি পোস্ট:-) রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।।

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যাল্লো বন্ধুরা,
কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি বিষয় নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

ফটোগ্রাফি পোস্ট

ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতো পারেন। আর ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোন সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নেই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিও বা প্রফেশনাল ফটোগ্রাফার না কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।

📸ফটোগ্রাফি:-১📸

IMG_20231119_130335_1.jpg

আজকের ফটোগ্রাফি পোস্ট এর প্রথমেই স্থান দিয়েছি আর্টিফিশিয়াল ফুল এর। প্রকৃতির বাস্তব ফুলের মাঝে আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে। কাগজের তৈরি এই ফুলগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আবার এমন কিছু কিছু ফুল রয়েছে যেগুলো দেখে একদম বাস্তবিক মনে হয়। প্রকৃতির ফুল এর থেকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে রুম সাজালে দেখতে কিন্তু দারুন দেখায়। কেননা এই ফুলগুলো নষ্ট হয়ে যাওয়ার কোন উপক্রম থাকে না। যদিও সুবাস নেই কিন্তু দেখতে ভালোই দেখায়। মাঝে মাঝে একটু মুছে দিলেই ব্যাস সবকিছু ঠিকঠাক। এই আর্টিফিশিয়াল ফুলগুলির ফটোগ্রাফি করেছিলাম আমি রংপুর বাণিজ্য মেলা থেকে।

📸ফটোগ্রাফি:-২📸

IMG_20240124_165139.jpg

এইবার আপনারা দেখতে পাচ্ছেন বাস্তবিক ফুল। তথা প্রকৃতির মাধ্যমে তৈরি হওয়া একটি গাদা ফুল। গাঁদা ফুল হলো একটি সহজ প্রিয় ফুল। সহজ প্রিয় বলার কারনটা হচ্ছে এই ফুলকে সব সময় পাওয়া যায়। আর এই ফুল ছাড়া যে কোন অনুষ্ঠান যেন অসম্পূর্ণ থেকে যায়। গাঁদা ফুলের সুগন্ধ মন মাতানো হয়ে থাকে। শুধুমাত্র সুঘ্রাণ দিয়েই এই ফুলের কাজ ক্ষ্যান্ত নয় এই ফুলের ঔষধি গুনাগুন ও বিদ্যমান। এই গাধা ফুলটির ফটোগ্রাফি করেছিলাম একটি ফুলের নার্সারি থেকে।

📸ফটোগ্রাফি:-৩📸

IMG_20231230_165242.jpg

ফুচকা: ফুচকা সম্বন্ধে একটা কথা বলতে চাই মেয়েদের বিষয়ে সেটি হচ্ছে, মেয়েদের বর্তমান সময়ে জাতীয় খাবারের মধ্যে ফুচকা হল অন্যতম 😄। ফুচকা দেখলেই যেন মেয়েদের জিভের জল চলে আসে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না বন্ধুরা। আমার বান্ধবীদের কি বেহাল অবস্থা দেখেছিলাম আমি ফুচকার দোকান দেখলেই। তবে এটাও সত্য যে মেয়েরা বেশিরভাগ ফুচকা খেয়ে থাকে ছেলেদের টাকায় হি হি হি এটা যেন তাদের জন্মগত অধিকার ছেলেদের উপর 😄। যদিওবা সব মেয়েরা নয় কিন্তু কিছু কিছু মেয়ে এমনই হয়। যাইহোক সে কথা আর না বলি। বেশ কিছুদিন আগে ফুচকা খেতে গিয়েছিলাম সেই সময়েই এই ফটোগ্রাফিটি করে রেখেছিলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম।

📸ফটোগ্রাফি:-৪📸

IMG_20231121_205857_1.jpg

চিংড়ি মাছ: কি আর বলব চিংড়ি মাছের বিষয়। মাছ দেখতে যেমন তেমন দামে একবারে আকাশ চুম্বি। বাজারে মাছ কিনতে যেয়ে আমার তো বেহাল অবস্থা হয়ে গিয়েছিল। একে তো গরম ,তার ওপর মানুষের ঠেলাঠেলি ,নিচে আবার কাদা পানি ,মাছ ব্যবসায়ীদের চিল্লাচিল্লি ,সবমিলিয়ে আমি হয়ে গিয়েছিলাম একেবারে পেরেশানি ,শেষ অবধি আর চিংড়ি মাছই কিনিনি হি হি, মাছকে বাদ দিয়ে চলে গেলাম একেবারে মাংস হাটি। ছন্দ মিলটা কেমন হলো জানাবেন একটু কমেন্ট করি 😄।

📸ফটোগ্রাফি:-৫📸

IMG_20231119_150728_1.jpg

রংপুর বাণিজ্য মেলা থাকাকালে গিয়েছিলাম আমরা ঘুরতে। তবে সাথে ছিল একটা ছোট ভাই। মেলায় যাওয়ার পর তার শুরু হয়ে গেল বায়না। কি বায়না ধরল? নিবে একটা ব্লেজার। আমার হয়ে গেল একবারে বেকায়দা। কারণ হাতে ছিল না তখন বেশি টাকা। তাও কি করার বের করলাম টাকা বিকাশ থেকে। নিয়ে দিলাম ভালো মানের দেখে একটা ব্লেজার। ব্লেজার পেয়ে ছোট ভাই মহা খুশি। তার ফাঁকে আমিও করে রেখেছিলাম ব্লেজারের দোকানের একটা ফটোগ্রাফি।

📸ফটোগ্রাফি:-৬📸

IMG_20231117_073537.jpg

শরতের সেই সুস্নিগ্ধা ,রূপবতী, রূপময় আকাশ। শুরু হতে চলেছে বর্ষাকাল এরকম আকাশ এখন দেখতে পাওয়া হবে শুধুই বিলাসিতা। করে রেখেছিলাম এই ফটোগ্রাফিটি সেই শরৎকালের সুশীল সময়ে। ভাবলাম শুধু ক্যামেরায় তোলা ফটোগ্রাফি ফোনে থাকলেই তো হবে না তাই আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম। তবে শরতের আকাশে চিলের মতো যখন মেঘ উড়ে বেড়ায় তখন দেখতে দারুণ দেখায়। জানিনা আপনাদের কাছে শরতের এই আকাশ কেমন লাগে দেখতে।

📸ফটোগ্রাফি:-৭📸

IMG_20230914_191817.jpg

এই ফটোগ্রাফি টা হল আমার সেই সময়ের সেই সুদিন এর যখন ছিলাম মেসে। সময়টা ছিল খুব ভালোলাগার আবার খুব বিরক্তিকর বটে। কারণ মাঝে মাঝে রান্না করেও খেতে হয়েছে লেখাপড়ার পাশাপাশি বসে। কি আর করার বউ ছাড়া যা হয় দশা। তবে স্টাডি লাইফ টাই জীবনে সবথেকে ভালো লাইফ ছিল। এখন শুধু ব্যস্ততা আর পেরেশানি শুধু টেনশন। আর ভালো লাগেনা সব কিছু অতিষ্ঠ হয়ে উঠেছে জীবনে। জীবন হয়ে গেছে বিরক্তি কর। ফোনের গ্যালারি দেখতে দেখতে এই ফটোটা দেখে সেই স্মৃতিতে ফিরে গিয়েছিলাম তাই ফটোগ্রাফি এবং সেই ম্যাচে থাকার কিছু কথা বলে ফেললাম আপনাদের মাঝে। সেই সাথে আমার আজকের ফটোগ্রাফি পোস্টটি ও এখানেই সমস্ত করলাম।

বন্ধুরা আজকের মত আমার ব্লগটি এখানেই শেষ করছি।আশা করি আপনাদের ভালো লেগেছে।দেখা হবে আবারো আপনাদের সাথে নতুন কোনো পর্বে।আল্লাহ হাফেজ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPgGed8pU4cH2rA8Hx16HqG9PMWGnM3gfjBmGCHeMt4UCtucTcrF7jmweXEpitrkM5o7Ka2gDojhT36rGg...Fx9wg6WUb5ejzqWUBqpBKiA2y7re32cBUTqU7ofQL67evTq1REgbByXj7Asx7nJbFjm8HNBCUTP9MYtRkUtcV4Bp9AotapzRgntKKd2PJdU3zrH4oAwouB99Qr.png

পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

DeviceRedmi 9A
Camera13 MP
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

received_150935148111922.jpeg

received_6740871932674823.jpeg

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81R73dHAE6Ew3WjyveXn6UfQ8ahESLfvvdHjthdnPNKJby2matSBUDur7QMrVroCpwxQmohTSZHpBAXjQT9ZkpEa.png

vote@bangla.witness as a witness

received_686410693469029.jpeg

or

Set@rme as your proxy

received_1423949511668636.jpeg

Sort:  
 2 years ago 

আসলে ভাইয়া চেষ্টায় সফলতা চেষ্টা করেন অবশ্যই ভালো ফটোগ্রাফি করতে পারবেন। তবে সব সময় চেষ্টা করবেন ন্যাচারাল এবং প্রাকৃতিক সৌন্দর্য ফটোগ্রাফিতে নিয়ে আসার দেখবেন ফটোগ্রাফি পোস্টটা অনেক ভালো হবে।
আজকের ফটোগ্রাফি পোস্টটি আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে ফুচকা এবং আকাশের ফটোগ্রাফি দারুন ছিল। ফুচকা দেখে খাওয়ার জন্য লোভ হল আর আকাশের ফটোগ্রাফি থেকে দারুন সৌন্দর্য উপভোগ করলাম।
সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

দারুন উৎসব পূর্ণ মন্তব্য করেছেন আপনি। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে ভীষণ লাগে এটা সত্যি বলেছেন। চেষ্টা করব পরবর্তীতে প্রাকৃতিক দৃশ্যগুলো ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করতে।

 2 years ago 

ভাই আপনার মত আমিও সৌন্দর্যময় যে, কোন কিছু দেখলেই চেষ্টা করি ক্যামেরাবন্দি করে রাখার জন্য। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো তবে সবথেকে বেশি ভালো লেগেছে ফুলের ফটোগ্রাফি আর খোলা আকাশের ফটোগ্রাফি টা। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সৌন্দর্যপূর্ণ কোন কিছু দেখা মানেই আমার ফোনে সেটা ক্যাপচার করে নেওয়ার প্রাণ চেষ্টা করা। আপনিও ঠিক এমনটাই চেষ্টা করেন শুনে ভালো লাগলো। তবে কমেন্ট করে সুন্দরভাবে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলে ভাই ফুচকা শুধুমাত্র মেয়েদের জাতীয় খাবার না সকলেরই এটা ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার শেয়ার করা এই রেনডম ফটোগ্রাফি গুলোর মধ্যে থেকে আমার কাছে আর্টিফিশিয়াল ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

 2 years ago 

জি ভাই ফুচকা কম বেশি সবাই পছন্দ করে। আর্টিফিশিয়াল ফুলগুলো দেখতে দারুন দেখায় এবং ঘর সাজানোর ক্ষেত্রে খুবই ভালো লাগে। সুবিন্যস্ত মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি পোস্ট দেখলেই চলে আসে ফটোগ্রাফিক সৌন্দর্য দেখার জন্য। ফুলের ছবিগুলো বেশ ভালো হয়েছে তবে আকাশের ছবিটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে

 2 years ago 

জি ভাই শরতের আকাশ আর কিছুদিনের মধ্যেই বিলীন হয়ে যাবে। এখন শুধু থাকবে আকাশে মেঘের ঘনঘাটা। তাই শরতের আকাশ আপনাদের মাঝে তুলে ধরলাম।

 2 years ago 

অনেকগুলো ফটোগ্রাফি নিয়ে আপনি একটি ফটোগ্রাফি অ্যালবাম তৈরি করেছেন, আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে গাঁদা ফুলের ফটোগ্রাফি ও ফুচকার ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফুচকা খেতে আমি অনেক বেশি পছন্দ করি তাই ফুচকার ফটোগ্রাফিটা আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুচকা তো মেয়েদের জাতীয় খাবার তাই পছন্দ না হয়ে আর যাবে কই আপু। চেষ্টা করেছি ফটোগ্রাফি গুলি ভালোভাবে উপস্থাপন করার ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার সব ফটো ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। আপনার এই ফটো ধারণ দেখে আমার অনেক অনেক ভালো লেগেছে। যেখানে বিভিন্ন পর্যায়ের ছবি উপস্থাপন করেছেন আপনি। পাশাপাশি আপনার ছবিটাও দারুন ছিল।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। আমার ফটোগ্রাফি গুলি আপনার কাছে ভালো লেগেছে শুনে বেশ ভালোই লাগছে আমারও। আর আমার এই ফটোগ্রাফিটির সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই জন্য শেয়ার করেছি ভাইয়া।

 2 years ago 

দারুন লেগেছে ভাই আপনার চমৎকার চমৎকার ফটোগ্রাফি গুলো। মাঝে মাঝে এমন ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। খুবই সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। খুব দারুন লেগেছে আমার কাছে। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল ভাই

 2 years ago 

দোয়া কইরেন ভাই চেষ্টা করতেছি আরো ভালোভাবে ফটোগ্রাফি করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আশা করছি আমি আমার চেষ্টায় সফল হবই। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। সত্যি গাঁদা ফুল সব সময় পাওয়া যায় আর এই ফুল ছাড়া যেন কোন অনুষ্ঠান একদম অসম্পূর্ণ হয়ে থাকে। ফুচকার ফটোগ্রাফি দেখে তো খেতে ইচ্ছে করছে। শরতের নীল আকাশের ফটোগ্রাফিটা ও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

গাঁদা ফুল এমন একটা ফুল যে ফুল ছাড়া কোন ফাংশন যেন পরিপূর্ণতা পায় না। আর ফুচকা সে তো আপনাদের খাওয়ার ইচ্ছা করবেই কারণ এটা তো আপনাদের জাতীয় খাবার হি হি।

 2 years ago 

বাহ্ দারুন কিছু ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন ভাইয়া।ফুসকা দেখলে মেয়েদের জিভে জল আসে বললেন।আর আপনাদের নিশ্চয় জিভে পানি চলে আসে তাই না খেয়ে থাকতে পারেন না😁😁😁।
ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বী আপু আপনাদের জিভে জল চলে আসে আর আমাদের পানি চলে আসে 😄। ধরে নেন যে লাউ সেই কদু। আমরা খাই আর আপনারা খান খাওয়া তো খাওয়াই হচ্ছে যে কোন একজন খেলেই হল।

 2 years ago 

খুবই চমৎকার কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই নিখুঁত হয়েছে প্রতিটা ফটো। বেশ দারুন ভাবে ফটোগুলো তুলে ধরেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার করা ফটোগ্রাফি গুলি আপনার কাছে ভালো লেগেছে শুনে ফটোগ্রাফি করার প্রতি আমার আগ্রহ আরো বেড়ে গেল আপু। আসলে ফটোগ্রাফি করতে এখন একটু বেশি ভালো লাগে বিশেষ করে ফুলের ফটোগ্রাফি। আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64100.66
ETH 1876.75
USDT 1.00
SBD 0.38