ফটোগ্রাফি পোস্ট।। রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।।

in আমার বাংলা ব্লগlast year
❤️আসসালামু আলাইকুম ❤️

হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।

1000000997.jpg

📸ফটোগ্রাফি পোস্ট📸

ফটোগ্রাফি করা আমার একটি নেশা বলতে পারেন। ফটোগ্রাফিকে আমি একটি আর্ট ও মনে করি। কেননা এই ফটোগ্রাফির মধ্যেও মনে অন্য রকম একটা প্রশান্তি অনুভব করা যায়। কোথাও কোনো সৌন্দর্যপূর্ণ জিনিস দেখলেই সেটি ক্যামেরাবন্দি করে নিই আমি। এখানে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি যদিওবা প্রফেশনাল ফটোগ্রাফার না,কিন্তু আমি আমার পক্ষ থেকে যথাসাধ্যভাবে চেষ্টা করি আমার করা ফটোগ্রাফি গুলি আপনাদের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য। আশা করি আপনারা আমার করা ফটোগ্রাফি সম্বন্ধে নিচের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মন্তব্য জানাবেন। চলুন তাহলে এবার ফটোগ্রাফির পর্ব টি শুরু করি।

📸ফটোগ্রাফি এক📸:

1000001034.jpg

  • আজকের ফটোগ্রাফি পোস্টের শুরুতেই রেখেছি একটি ফলের ফটোগ্রাফি। বাংলাদেশের প্রত্যেকেই চিনি এই ফলটির নাম কি। এটি আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। বর্তমান কাঁঠালের আকার প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে। হয়তোবা আর কিছুদিন পরেই পরিপক্ক হয়ে যাবে। আর তারপরে খাওয়ার উপযোগী হয়ে যাবে।

📸ফটোগ্রাফি দুই📸:

1000000972.jpg

  • এটি হচ্ছে বহুল পরিচিত একটি ফুল যার নাম হচ্ছে গাদা। সাধারণত এই ফুল আমাদের দেশে দুই থেকে তিন ধরনের হয়ে থাকে। তবে হলুদ এবং আমার উপরের ফটোগ্রাফিতে শেয়ার করা কালারের ফুল দুটি সব থেকে বেশি দেখা যায়। আর এই দুই কালারের ফুলের জনপ্রিয়তাও সবথেকে বেশি। গাঁদা ফুলকে যেকোনো ধরনের অনুষ্ঠানে ব্যবহার করা হয়। যেমন সৌন্দর্য তেমন সুগন্ধেও ভরপুর।

📸ফটোগ্রাফি তিন📸:

1000000978.jpg

  • এইবার শেয়ার করেছি রঙ্গন ফুলের ফটোগ্রাফি। সাধারণত রঙ্গন ফুল আমাদের দেশে বেশ কয়েক ধরণের হয়ে থাকে। হলুদ,লাল এবং সাদা কালারের রঙ্গন ফুল সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এই ফুলের সৌন্দর্যতার মূল রহস্যও হচ্ছে খুবই ঘন ঘন পাপড়ি বিদ্যমান থাকা। তবে আমার শেয়ার করা ফটোটির পাপড়ি গুলি অনেকটাই পাতলা পাতলা।

📸ফটোগ্রাফি চার📸:

1000000984.jpg

  • এইবার আমার ফটোতে শেয়ার করেছি একটি ডালিয়া ফুলের ফটো। ডালিয়া ফুল আমার ভীষণ পছন্দের। তবে হলুদ রঙের ডালিয়া ফুলটি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। এই বেগুনি কালারের ফুলটিও বেশ পছন্দ। এই ফটোটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

📸ফটোগ্রাফি পাঁচ📸:

1000000908.jpg

  • সূর্যোদয়ের ফটোগ্রাফি এবং সূর্যাস্তের ফটোগ্রাফি বরাবরই সবার কাছে পছন্দের। আমি উপরের ফটোতে সূর্যোদয়ের ফটোগ্রাফি শেয়ার করেছি। যদিও বা ফটোটি ভালো হয়নি তারপরও আমি আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করেছি ভালো করার। আর এই ফটোটি আমি সংগ্রহ করেছিলাম আমাদের ক্যাম্পাস তথা কারমাইকেল কলেজের বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ হল এর ছাদ থেকে।

📸ফটোগ্রাফি ছয়📸:

1000000997.jpg

  • বন্ধুরা এবারের ফটোগ্রাফিতে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ফটোগ্রাফি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় টি আমার ক্যাম্পাসের পাশেই অবস্থিত। কারমাইকেল কলেজের পূর্ব দিকে এবং রংপুর ক্যান্টনমেন্ট এর দক্ষিণ দিকে। সর্বোপরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আমার কাছে ভালোই লাগে।
🥀The End🔚


আমার লিখে যাওয়া প্লাটফর্মের লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPmPayXPfM22kXaj3xKw37oQ9tua3JfrnuMRWWqGHfhuyA1UYheY5qjiFbP3BWKv98gTbE1TzYxKxSHqXe...V7eyR4ehZ7HBqvyv657jfHCLMnEAB8MruzVgozd15RWmndU3qYkpqG2zn5qGYM7whsCdMbNHAQvmZR2fhuzTAG6mhHkGfGFPWgrBXuMgB7vsdcpwJZdbYT5Bbk.png

🥰পোস্ট টি ভিজিট করার জন্যে অসংখ্য ধন্যবাদ🥰

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

k75bsZMwYNu2L3iBMXq5y7xeiy1isFJsZxnMZSXuXEsxe4ee1cUkGyPJCLZGCQakf7rhdF4BCfDEoapH4mouM2Aj146hJMSXi5HTTVzEz8XniqvusjNXQUvd6kFHpbLjdG3Z8nsUFv1dnwNyF9UpV6ZzrnVNin21C.png

DeviceRedmi 12
CountryBangladesh
LocationRangpur, Bangladesh

3V3rr4S3jU49uJ7YGXMfCAW8jdBAMcLpwKuDWQd3Wy8m3Rp5T1Aj83qwWXbYzKZLUma3XzAsJ7UoKSejtoYXxVGV3kHf8Uo7UdHQJYZHUi5gx9LPQXZyuHqAsReGqf...YUgm8z2tK3Hr7tLML4RyHcCDo3af4EkZ1S1UbbQfxR4yLQ4jwG4LZyb3gUseycTTMAnyU1KuY3dBanNZeVa5KTsPVYSpcVb2e8L22BVgAkEwUBSizJYW2bQRTC.png

1000010868.jpg

আমি মোঃ শাহিদ ইসলাম। রংপুর বিভাগের রংপুর জেলায় বসবাস করি। অবিবাহিত। আমি একজন বাঙালি হিসেবে মাতৃভাষা বাংলায় কথা বলতে এবং বাংলায় নিজেকে প্রকাশ করতে ভীষণ রকম স্বাচ্ছন্দ্যবোধ করি। বর্তমানে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় (অক্সফোর্ড খ্যাত)রংপুর কারমাইকেল কলেজ এর(IHC )ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং আরবী ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ(OBWKM)মাদ্রাসা থেকে ফাজিল করতেছি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন ভেরিফাইড ব্লগার। সংকল্প নিয়েছি এমনভাবে ব্লগিং করব যাতে প্রিয় বাংলা ব্লগ এর সাফল্যের ভাগীদার হতে পারি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব। তাছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় কনটেন্ট লেখা-লেখি,কবিতা লেখা ,আর্ট করা ,ওয়ালমেট তৈরি , অরিগামী ডিজাইন, ফটোগ্রাফি করা ,গজল-গান কভার করা,ভ্রমণ করা,রেসিপি রিভিউ , কবিতা আবৃতি সহ সব রকম কাজ করতে আমি ভীষণ পছন্দ করি। আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। সর্বোপরি ধন্যবাদ জানাই বড়দাদা এবং ছোট দাদাসহ সকলকে।

APJuWYdNufXfexVJdadzh84ubwxgJmQjFLw8A4brEnLhiNQZMwLugdSp3uqms5vy2mBSzFXGayCQ89zkBUH9WJkpJyLtrjBFWFg3yqJLgMpGXpKhoS7sRn5caj7o7E...okWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif

Sort:  
 last year 

1000001279.jpg

1000001280.jpg

1000001281.jpg

 last year 

আজকে আপনি চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। বিশেষ করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং সূর্যাস্তের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি খুব সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

ভাই আপনার রেনডম ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। বিশেষ করে ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে আমার কাছে। অন্যান্য ফটোগ্রাফি গুলোও দারুন হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

খুবই ভালো লাগলো আপনার চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে। এরকম ফটোগ্রাফি গুলো আমি সবসময় খুব পছন্দ। আপনি অনেক সুন্দর ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরাতে ইচ্ছে করেনা। চোখ জুড়িয়ে যাওয়ার মতো ফটোগ্রাফি করেছেন আপনি।

 last year 

বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফুলের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর ফোটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

কাঁঠাল আমাদের জাতীয় ফল। যদিও আমার খুব একটা পছন্দ না এই ফলটা। আপনার ক‍্যাম্পাসের হলের ফটোগ্রাফি টা বেশ সুন্দর ছিল। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37