আমি আজিজুল হক এর একটি বিখ্যাত কবিতা আবৃতি করেছি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা, আমি শাহরিয়ার। আমি বাংলাদেশ থেকে । আমার এই কবিতা আবৃতি পোস্টে আপনাকে স্বাগতম

বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আজ আমি আজিজুল হকের লিখা পাতি নেতা কবিতাটি আবৃতি করে শোনাতে চলেছি।

Pink and Purple Gradient Vlogger Simple Youtube Channel Art.png
কভার ফটোটি কেনভা দ্বারা ডিজাইন করা

ইদানিং আমাদের সমাজে পাতি নেতাই ভরে গেছে৷ এই সমস্ত নেতারা সমাজের কলঙ্ক। যারা অনবরত গরিবের হক মেরে খেতেই ব্যস্ত। সামান্য অর্থের বিনিময়ে ন্যায়কে অন্যায় এবং অন্যায়কে ন্যায় বলে সাক্ষ্য দিতে এরা দ্বিধাবোধ করে না। ঘুষ খেয়ে অন্যায়ের পক্ষে কথা বলে৷
গরিবের হক অনায়াসে মেরে খায়। আমাদের প্রত্যেককে এই সকল নেতাদেরকে আমাদের সমাজ থেকে প্রতারিত করা উচিত। আর এই সমস্ত বিষয়গুলো ফুটে উঠেছে কবি আজিজুল হকের পাতি নেতা কবিতায়। চলুন কবিতাটি আবৃতি করে শোনাই।

পাতি নেতা !

✍ আজিজুল হক।

শহর কিংবা গ্রামে
পাতি নেতা নামে
আছে কিছু রক্তচোষা
মানুষরুপী জানোয়ার

রাজনীতিকে পুজি করে
তারা চলে চাপার ভরে,
সদা অন্যায় কে ন্যায় করে
যেন পকেট ভারি করা ই তার কারবার।

দরবার বা সালিশে,
তাদের পক্ষপাতি নালিশে,
কখনই ন্যায়ের পক্ষ পায় না সুবিচার
কারণ ঘুষের টাকায় চলে ই তার সংসার।

কি নেতা নেতা ভাব তার চেহেরার!
যেন সে রাজা আর সব প্রজা তার,
আসলে সে সরদার,
মদ, গাজা জুয়া আর ইয়াবার ।

ওরে নরাধম ওরে জানোয়ার,
তোদের যতই বলি হবে কম তার,
সদা চাল,গম টয়লেট চুরি কত আর
কত মেরে খাবি আর গরীবের অধিকার?

কেন সাধু সাজিস সাজিস তুই দরবেশ
কেন ই বা ধরিস তুই ত্যাগী নেতার ব্যেশ,
কতদিন চলবে নেতার বেশে কুকর্ম আর,
এখনো কি সময় হয়নি তোর থামবার!!

যদি মোরা ওদের আর না দেয় ঠায়,
ওরা মাথাতুলে দাড়াবার পাবে না কভু সায়,
বন্ধ হবে তাদের সব জুলুম অনাচার,
ধ্বংস হবে তাদের সব অবৈধ কারবার ।

আদর্শ নেতা কামে সৎ পথে আছো যে,
অচলায়তন এই ভঙ্গুর সমাজে।
করো না ক দেরি আর, হয়ো উঠো দুর্বার
এখন ই সময় সেই পাতি নেতাদের হঠাবার।

সমাজে দরকার আদর্শ সে নেতার,
ন্যায়বিচার হবে যার আদর্শের হাতিয়ার,
তবেই অসহায় পাবে তার অধিকার,
সমাজ ও ফিরে পাবে হারানো সে সুবিচার।

সোর্স

Support @bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

SET @ rme as your proxy

শাহারিয়ার রানার পক্ষ থেকে শুভেচ্ছা

Sort:  
 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া বর্তমানে পাতি নেতাদের দখলে চলে গেছে চারপাশ। ভাই আপনি খুবই ভালো কবিতা আবৃত্তি করেছেন। আপনার কবিতা আবৃতি শুনে অনেক ভালো লাগলো। দারুন হয়েছে।

 2 years ago (edited)

আপনি আমার কবিতা শুনেছেন বলে আমি খুব খুশি। আপনার চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম।

 2 years ago 

ভাইয়া আপনি আজিজুল হকের খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার এই আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আমি তেমন ভালো আবৃত্তি করতে পারি না। তারপরও হঠাৎ হঠাৎ আবৃত্তি করার চেষ্টা করি। তবে কবিতা আবৃত্তি শুনতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা এত সুন্দর ভাবে আবৃত্তি করার জন্য।

 2 years ago 

আরো একটু স্লো মোশনে আবৃত্তি করতে হবে ভাই না হলে সেটা শুধুমাত্র রিডিং পড়ার মতো হয়ে যাচ্ছে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ

 2 years ago 

আচ্ছা ঠিক আছে ভাইয়া। এর থেকে ভালো করার চেষ্টা করবো

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64157.20
ETH 1820.21
USDT 1.00
SBD 0.38