You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৭

in আমার বাংলা ব্লগ2 years ago

শান্ত আলোর মাঝে খুঁজে
পেলাম আমি তোমায়
তৃণভূমির উষ্ণতা যে
বুকে রেখেছি জমায়।

সকল রঙিন ফুলে ভরা
হৃদয় কুঞ্জবনে
দাঁড়িয়ে আছি মলিন মাঠে,
বিষন্নতা মনে।

হারিয়ে গেলে রাতের আঁধার,
দিন উজ্জ্বল হোক
আলোর মাঝে বৃষ্টির নৃত্য
দেখবে সকল লোক।

কষ্টে নয়, খুঁজে পাবো
হারিয়ে যাওয়া স্মৃতি,
শুনতে পাবো নতুন করে
পুরোনো সেই গীতি।

Sort:  
 2 years ago 

আহা আহা৷ অসাধারণ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38