You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৮

in আমার বাংলা ব্লগ2 years ago

তপ্ত রোদের আঁচলে
ঢেকে যাক ব্যর্থতার গ্লানি,
নরম মেঘের ছায়ায়
আসুক জীবনের নতুন গতি।

রাত্রির নিস্তব্ধতায়
হারিয়ে যাক সকল ক্লান্তি,
প্রভাতের শিশিরবিন্দুতে
জন্ম নিক সোনালি শান্তি।

বাতাসের নরম শীতলতায়
মন হোক দোলার মতো হালকা,
দুঃখের গাঢ় অন্ধকারে
আসুক একটু হাসির আলো।

মেঘের স্নিগ্ধ ছোঁয়ায়
মুছে যাক সকল ব্যথা,
মনের গভীর অলিগলিতে
জমুক শুধু ভালোবাসা।

Sort:  
 2 years ago 

আপু আপনার লেখা কবিতা পড়ে সত্যিই মুগ্ধ হলাম। অসাধারণ হয়েছে কবিতার লাইনগুলো। সত্যি আপু মেঘেদের ছোঁয়ায় সব ব্যথা মুছে যাক আর মনের গহীনে শুধু ভালোবাসা জমা পড়ে থাক।

 2 years ago 

ভালোবাসা বেঁচে থাকুক সবার অন্তরে অন্তরে,, হৃদয় থেকে হৃদয়ে এটাই প্রত্যাশা আপু ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64114.66
ETH 1798.48
USDT 1.00
SBD 0.38