You are viewing a single comment's thread from:

RE: স্মৃতির সরণি বেয়ে ফিরে যাওয়া কিছু হারানো দিনের খোঁজে

in আমার বাংলা ব্লগ2 years ago

দাদা একদম ঠিক বলেছো স্মৃতি সততই সুখের। সেই সোনালি সময়ের অতি সাধারণ দিনগুলো মনের মনিকোঠায় আজ কেমন অসাধারণ উচ্চতায় মাথার মধ্যে কিলবিল করে।
সেই স্কুল জীবন সেই কলেজ জীবন গুলো। তোমার মত করে আমার আজও ইচ্ছে করে যদি কেউ হাত হাত ধরে ফিরিয়ে নিয়ে যেতে পারত সেই অতীত স্মৃতিময় দিনগুলিতে। আসলেই এই ভাবনাগুলো এক ধরনের পাগলামি।

যাইহোক এত সুন্দর ভাবে গুছিয়ে লিখলে, পুরো লেখাটা মনোযোগ সহকারে পড়ে আমিও অতিতে হারিয়ে গিয়েছিলাম। আর মনে পড়ে গেল তোমার পোস্টের টাইটেল টা -----

স্মৃতির সরণি বেয়ে ফিরে যাওয়া কিছু হারানো দিনের খোঁজে।

Sort:  
 2 years ago 

ভীষণ অনুপ্রাণিত হলাম তোমার মন্তব্যে। তোমারও স্কুল জীবন নিয়ে তুমি লিখে ফেলো একদিন। এই হারানো অতীতগুলো যেন তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায় ভাবনার কেন্দ্রবিন্দুতে। সত্যিই এ যেন এক পাগলামি। আর আমাদের মত পাগলদের এইসব পাগলামিই যেন পথ হাঁটার একমাত্র প্রশ্রয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64332.32
ETH 1859.09
USDT 1.00
SBD 0.38