You are viewing a single comment's thread from:

RE: লোগো তৈরির পিছনের গল্প

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলেই কিছু কিছু সফলতার পেছনের গল্পগুলো, অনেকাংশে পিছনেই পড়ে থাকে। পেছনের গল্প গুলোকে আমরা সামনে সেভাবে তুলে ধরি না। কিংবা মনের অজান্তে ভুলেই যাই।
আজ তোমার লোগো তৈরির পিছনের গল্পটি পড়ে, চোখের কোন থেকে অশ্রু ঝরছিল জানি না কেন-?

তবে সন্তানদের সফলতায় মায়েদের আনন্দ উদ্দীপনা অন্যরকম আরেক গল্পের সৃষ্টি করে।
তা হয়তো সন্তানরা উপলব্ধি করতে পারে না।কিংবা অন্য সাধারণরাও নয়।

তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সফল হবে।অনেক বড় ভালো মানুষ হবে। প্রতিষ্ঠিত হয়ে মাথা উঁচু করে বেঁচে থাকবে এটাই আমার স্বপ্ন।
কোন এক সময় হাজারো মানুষের অনুপ্রেরণা কারী হিসেবে নিজেকে মেলে ধরবে। এটা আমার একান্ত বিশ্বাস। সামনের দিকে এগিয়ে যাও আপন শক্তিতে।
মায়ের দোয়া আছে মাথার উপর ভালোবাসা আছে অন্তরে। আর মমতার চাদর দিয়ে ঢেকে আছে তোমার সারা শরীর। কষ্ট এবং ব্যর্থতা ছাড়া সফলতার গল্প কখনোই তৈরি হয় না। এই কথাটি ছোটবেলা থেকে তোমাকে বহুবার বলেছি। আশা রাখছি সব সময় মনে রাখবে।
🤲

শ্রদ্ধেয় দাদার প্রতি আবারও অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ এবং ভালোবাসা।💕
Sort:  
 2 years ago 

তুমি না থাকলে হয় তো এই লোগো তৈরি হত না, ধন্যবাদ আম্মু।

 2 years ago 

বোকা কোথাকার। তুমি আপন মহিমায় প্রস্ফুটিত হোচ্ছ। আমরা হয়তো অনুপ্রেরণাকরি। আরো এগিয়ে যাও। অনেক অনেক শুভকামনা 💞

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38