You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৩

in আমার বাংলা ব্লগ3 years ago

তার হাসিতে মুগ্ধ হৃদয়
বলি কেমন করে
চঞ্চলা মন সারাটিক্ষন
থাকে একলা ঘরে।

বলতে চেয়েও হয়নি বলা
পাগল তারই জন্য
কাছে পেলে তাকে আমার
জীবন হতো ধন্য।

তাকে দেখে কল্পনাতে
হৃদয়ে উঠে ঢেউ
এই কথাটা আমি ছাড়া
জানে না আর কেউ।

ভালোবাসি তাকে আমি
প্রাণের চেয়েও প্রিয়
দোহাই লাগে তোমরা কেউ
তাকে বলে দিও,,,♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64221.43
ETH 1875.31
USDT 1.00
SBD 0.38