You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ।। অণু কবিতার আসর-১৩৫

in আমার বাংলা ব্লগ3 years ago

ভুলে ভরা জীবন গুলোয়
দেখি ফুলের ছবি,
ভুলে ভরা জীবন লিখে
হয়ে গেছি কবি।

ব্যর্থময় জীবনে দেখি
প্রকট হাসির মেলা,
ধিক্ দেয় এই সমাজ তাদের
করে অবহেলা।

বাস্তবতার নির্মমতা
নিষ্ঠুর কেন হয়-?
পরাজয়ের আঘাতে আজ
জয় দেখেও ভয়।

ভুলে ভরা জীবন যাপন
করতে হবে বর্জন,
ভুল থেকে তাই অভিজ্ঞতা
হোক সকলের অর্জন।♥♥

Sort:  
 3 years ago 

ছন্দের যাদুতে আপনি সেরা
আপনার সাথে হয়না তুলনা,
আগে পরে সব কিছু বোধগম্য
লেখার মাঝে থাকে সুগন্ধ ।

 3 years ago 

ছন্দ রানী কেউ বা বলে
কেউবা জাদুকর
সবার কাছে সেরা আমি
নইতো কারো পর।

আপনিও বেশ ভালই লিখেন
প্রিয় ভাইজান,,
দিনে দিনে যাচ্ছি বেড়ে
অনু কবিতার মান।
♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62692.24
ETH 1777.95
USDT 1.00
SBD 0.38