You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৭২

in আমার বাংলা ব্লগ3 years ago

ভালবাসার আকাশে তুমি
একটি ধ্রুবতারা,
আঁধার রাতের জ্যোৎস্না তুমি
তুমি পাগল পারা।

রাজমহলের রাজা তুমি
আমি হলাম রানী,
ঝরনা ধারায় বয়ে চলা
অঝোর ধারার পানি।

মুগ্ধ যে হয় তোমায় দেখে
আমার দুটি আঁখি,
হৃদয় জুড়ে তুমি আমার
সুখের ঈগল পাখি।

তুমি তুমি তুমি ছাড়া
যায়না ভাবা কিছু,
বর্ষাকালের কদম তুমি
গ্রীষ্মকালের লিচু।
♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38