You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৯

in আমার বাংলা ব্লগ3 years ago

তুমি আমার মন আকাশে
খাঁটি ধ্রুবতারা,
একটি দিনও কাটেনাতো
বন্ধু তোমায় ছাড়া।

অমাবস্যার রাতে তুমি
পূর্ণিমারি আলো,
তুমি আমার অনন্ত প্রেম
তাই তো বাসি ভালো।

স্বচ্ছ কাচের আয়না তুমি
ব্যাকুলতার ঢেউ,
এই হৃদয়ে তুমি ছাড়া
আসবে নাতো কেউ।

তুমি শুধু তুমি আমার
প্রিয় ময়না পাখি,
তোমার দিকে চেয়ে চেয়ে
মুগ্ধ যে হয়ে আঁখি।

তোমার মত বন্ধু পেয়ে
সত্যি আমি লাকি,
মিনতি করে বলছি কভু
দিয়োনা গো ফাঁকি।
♥♥

Sort:  
 3 years ago 

আন্টি আপনার কবিতা গুলো অনেক উৎকৃষ্ট মানের।

 3 years ago 

ধন্যবাদ♥♥

 3 years ago 

সুন্দর লিখেছেন আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু ♥♥

অসাধারণ হয়েছে আপু, আমার বউ আপনার কবিতা পড়ে অনেক খুশি। তার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা ❤️

 3 years ago 

আমি ধন্য।
ভালোবাসা অবিরাম♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61690.34
ETH 1717.13
USDT 1.00
SBD 0.38