কথায় আছে না আমরা অন্যের দোষ ধরার সময় বিচারক হয়ে যাই। আর নিজের দোষের বেলায় অ্যাডভোকেট হয়ে যাই। কারণ আমরা সৃষ্টির সেরা জীব হলেও নিজের দোষ ত্রুটি নিজের চোখে দেখতে পারি না সঠিকভাবে। ঠিক যেমন ডান চোখে ময়লা পড়লে বাম চোখ দেখতে পারে না।কিন্তু অন্য কারো যেকোনো চোখে ময়লা পড়ুক না কেন আমরা তা দু চোখ দিয়ে দেখতে পারি।আর তাই অন্যের দোষ ধরা সহজ একটি বিষয়।তাছাড়া নিজেকে ভাববার সময় আমাদের ততবেশি থাকেনা। যত বেশি থাকে অন্যকে নিয়ে ভাববার সময়। আপনার লেখাগুলো খুব মনোযোগ সহকারে পড়েছি আপু। বাস্তবতা তুলে ধরেছেন। আমরা প্রত্যেককেই যদি নিজের দোষ গুলো প্রতিদিন ধরতে পারতাম, তাহলে অন্যের দোষ ধরার সময় পেতাম না।ধন্যবাদ আপু♥♥