You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬৫

in আমার বাংলা ব্লগ3 years ago

স্বপ্নে ভীষণ সুখী আমি
বাস্তবে তাই কাঁদি,
রাজরানী হবো আমি
বলেছিল দাদি।

ভালোবাসার ঝর্ণাধারায়
স্বপ্নে ভাসি রোজ,
বাস্তবে তাই ভালোবাসার
পাইনা কোনো খোঁজ।

প্রেম প্রীতির নামে এখন
চলছে ধোঁকাবাজি,,
বৈঠা ছাড়া কেউ বা আবার
হতে চায় মাঝি।

স্বপ্নের সাথে বাস্তবতার
পাইনা খুঁজে মিল,,
ফুল হাতে স্বপ্নে এসে
বাস্তবতবে দেয় ঢিল।
♥♥

Sort:  

খুব সুন্দর লিখেছেন আপু কবিতাটা। পড়তে বেশ ভালো লাগছিলো।

 3 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65597.28
ETH 1925.05
USDT 1.00
SBD 0.38