You are viewing a single comment's thread from:

RE: ২১ শের বইমেলা ২০২৩ এ প্রকাশিত সেলিনা সাথী ও রাশেদুজ্জামান তাওহীদ সম্পাদিত "কাব্যকলি" বই রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

শুরুতে মহান সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা কামনা করছি।জ্বর শরীর নিয়ে এতো চমৎকার করে কাব্যকলি রিভিউ করেছেন, যা দেখে আমি সত্যিই বিমোহিত হয়ে গেছি দাদা।কিভাবে বুক রিভিউ করতে হয়, তা আজ আপনার কাছে আরো একবার শিখে নিলাম।খুব ধৈর্য্য সহকারে পুরো বই শেষ করে, এরপর অসাধারণভাবে রিভিউ দিয়েছেন। যা সত্যিই প্রশংসনীয়।আপনার লেখা "দৃষ্টি" কবিতাটি কিন্তু অসাধারণ, অনবদ্য একটি কবিতা।খুব সুন্দর ভাবে জগতের সব কিছুকেই যে সুন্দর ভাবে দেখা যায়। তা আপনি আপনার কবিতায় সেটা তুলে ধরেছেন।এই বইটি পড়ে আপনার কবিতার কথা আমাকে অনেকেই ফোন দিয়ে জানিয়েছেন। যে, আপনার এই "দৃষ্টি" কবিতাটি সত্যিই অনেক চমৎকার একটি লেখা ছিল।এবং অসাধারণ একটি লেখা ছিল। তবে আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে, আপনাদের লেখাগুলো নীলফামারী সাহিত্য একাডেমির প্রথম প্রয়াস, "কাব্য কলির মাধ্যমে তুলে ধরতে পেরেছি। কিংবা প্রকাশ করতে পেরে সত্যিই আমি আনন্দিত এবং গর্বিত। তবে, আপনার পুরো বুক রিভিউ কিন্তু খুবই চমৎকার একটি কবিতা হয়েছে।যা আমি পড়ে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।নীলফামারী সাহিত্য একাডেমি হোক, আমার বাংলা ব্লগের আরেকটি অংশ।এত চমৎকার বুক রিভিউ দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে হৃদয়ের গভীরের গভীর থেকে, অন্তহীন ভালোবাসা আপনার জন্য।♥♥
বিঃদ্রঃ এবার একুশে বইমেলায় আমার একক কাব্যগ্রন্থ করার কথা ছিল। কিন্তু, আমি একক বই না করে, যৌথ কাব্যগ্রন্থ করে অনেকের মনে, অনেকের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি।এবং আমি অনেকের মনে উচ্ছ্বাস যোগাতে পেরে নিজেকে অনেক ধন্য এবং গর্বিত মনে করছি। প্রিয় দাদা দোয়া করবেন আমার জন্য।
আমি যেন এভাবেই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারি।✍🏻🤲🏻

IMG_20230312_151740.jpg
দাদার সেই অনবদ্য কবিতা দৃষ্টি

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64006.92
ETH 1857.22
USDT 1.00
SBD 0.39