You are viewing a single comment's thread from:

RE: হ-য-ব-র-ল জীবনের গল্প (১ম পর্ব)

in আমার বাংলা ব্লগ4 years ago

জীবন সম্পর্কে ভালভাবে জানার জন্য, চেনার জন্য, বোঝার জন্য, শেখার জন্য, তোমাকে ঢাকায় ভর্তি করেছিলাম। এবং তোমার প্রতিটা মুহূর্ত ভিডিও কলে দেখার চেষ্টা করেছিলাম। এবং যথাযথ পরামর্শ দেয়ার চেষ্টা করেছিলাম। সেই সাথে তোমার সুমন আঙ্কেল ও তোমাকে অনেক হেল্প করেছিল। তাঁর প্রতি কৃতজ্ঞ ও থাকবে।জীবন চলার পথে যে মানুষগুলো তোমার এত টুকু উপকার করেছে, কোনদিন কখনো তাদেরকে ভুলবে না। সেই ছোট বেলা থেকে আজ পর্যন্ত মানুষের উপকার করে যাচ্ছি কেন জানো।কারন আমি যদি কারো উপকারে আসি। কেউ না কেউ আমার সন্তানদের উপকারে আসবে। জীবনের কোন দূর্বলতা নয় শিক্ষণীয় বিষয় গুলো সবার সাথে শেয়ার করবে যাতে তোমারেই শিক্ষনীয় বিষয় অন্য কারো উপকারে আসে।আমি বিশ্বাস করি, তুমি একদিন অনেক বড় হবে। মানুষের মত মানুষ হবে। সফল হবে। প্রতিষ্ঠিত হবে। স্বপ্নগুলো পূরণ হবে।জীবন হবে স্বপ্নের মতো রঙিন। ভালো থেকো। শুভ কামনা সব সময়।♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38