You are viewing a single comment's thread from:

RE: ওলকপির সাথে বড়ো কাতলা মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি

in আমার বাংলা ব্লগ4 years ago

দাদা ওলকপির সাথে বড়ো কাতলা মাছের রেসিপি ।। বাঙালি রেসিপি দেখে কাতলা মাছ সম্পর্কে জানতে ইচ্ছে করলো।মাছ খাই না বলে অনেক মাছ সম্পর্কে বিস্তারিত জানি না।তবে কাতলা মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু ও মজাদার তাছাড়া আপনি রেসিপি টা খুবই চমৎকার ভাবে তুলে ধরার চেষ্টা করেছেন আপনার প্রেজেন্টেশন ছিল। অসাধারন। আপনার প্রতিটা রেসিপি আমি দেখি এবং খুব ভালো করে দেখার চেষ্টা করি সত্যিই আপনার রেসিপিতে আলাদা একটা চমক আছে।এত চমৎকার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কাতলা মাছ নাকি অন্য মানুষদের চেয়ে একটু ভিন্ন রকম স্বাদ এর হয় এবং কাতলা মাছের মাথা অনেক বেশি বড় হয়ে থাকে এটা অনেকের মুখ থেকে শুনেছি এবং আজকে আপনার রেসিপিতে মাছের মাথা দেখেছি বিশাল বড়।তবে আপনি বেশিরভাগ মাছের রেসিপি দিয়ে থাকেন অনেক মাছের রেসিপি আমি আপনার দেখেছি ওলকপি দিয়ে মাছের রেসিপি দাও কিন্তু সত্যি সত্যিই অসাধারণ হয়েছে।তাছাড়া কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট ও দারুন স্বাদের হয় এটা দাদীর কাছে শুনেছিলাম।আমাদের পরিবারে আমার দাদী এবং আমার বাবা খুব বেশি মাছ খেতে আমরা ভাইবোনেরা কিংবা আমার মা একটু কম মাছ পছন্দ করি তাই আমরা মাছ সম্পর্কে অত বেশি অবগত না হলেও আমার দাদী এবং আমার বাবা খুব ভালো জানে।

আপনার রেসিপির একটি বিশেষত্ব হচ্ছে আপনি আলু হোক কিংবা বেগুন হোক কিংবা অন্য কোন সবজি আগে তেলে ভেজে নেন যেটা আমরা অনেকেই করি না এটা আপনার রান্নায় আমি একটা বিশেষ গুণ দেখেছি।আর সেজন্যই হয়ত খুবই মজাদার এবং টেস্টি হয় আপনার রেসিপি তা দেখেই বোঝা যায় যে কতটা সুস্বাদু ও মজাদার হয়েছে।অনেক বেশি ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ও ভালোবাসা অবিরাম।
♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63354.28
ETH 1882.19
USDT 1.00
SBD 0.37