কবিতা ♥নুপুর♥ লেখক সেলিনা সাথী

in আমার বাংলা ব্লগ5 years ago

♥নুপুর♥
সেলিনা সাথী

received_165019718938504.jpeg

স্বপ্নে বোনা নুপুর আমার
জড়ানো দুটি পায়ে
নুপুর পা♥য়ে দিচ্ছি চুমুক
আদা-লেবুর চায়ে।

পা দুটো যে গিয়ার আমার
নুপুর এক্সিলেটর
দুয়ে মিলে দুর্বার গতি
মিলিয়েছি মিটার।

সুখের দোলায় দুলছে এ মন
সুর দিয়েছে গিটার
সুরের তালে যাচ্ছে মিলে
হট হয়েছে হিটার।

বৃষ্টি ভেজা সবুজ ঘাসে
নুপুর পায়ে আমি
মহানন্দ মনোবিণায়
এই সুখটা মহাদামি।

ভিন্ন রকম অনুভুতি আর
ভিন্ন রকম স্বাদ
রাঙয়ানো দুই ঠোটের ফাঁকে
মুক্ত ঝড়া দাত।

শুন্য পা♥ যে পূর্ণ এখন
ভয় বল আর কিসে?
যোগ - বিয়োগের সুপার খেলা
দুই হাজার এই বিশে।

নব সূর্যের আলো এখন
ঝিকিমিকি জ্বলে
স্বপ্ন হবে সত্যি এবার
ওরা সবাই বলে।

নুপুর পা♥য়ে ছুটবো আমি
গাইবো সবাই গান
সফলতা দেখে মোদের
জুড়াবে সবা প্রাণ।

FB_IMG_1624024949816.jpg

Sort:  
 5 years ago 

কবিতাটি খুবই সুন্দর হয়েছে। পড়ে অনেক ভালো লাগলো। দারুন দারুন।

 5 years ago 

ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37