꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "মৌমিতা" :꧂

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆



꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "মৌমিতা" :꧂


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।

IMG_20231007_124108.jpg


বন্ধুরা আজ আবারও অনেকদিন পর আর একটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি সেলিনা সাথী। প্রায় অনেকদিন ধরে আমি আমার বাংলা ব্লগে অনুপস্থিত। এটা আমার জন্য অনেক কষ্টের এবং বিষাদ ময়।আমার বাংলা ব্লগ পরিবারের সকল সদস্যকে আমি খুব বেশি মিস করেছি। অনেক বেশি ভালোবাসি এই পরিবারকে।আপনারা সকলেই অবগত আছেন যে আমি অনেক ব্যস্ততম সময় পার করছি বিধায় কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলাম।কিন্তু আজ অনেক বেশি মিস করতেছিলাম আমার বাংলা ব্লগ পরিবারকে।যখন আমার বাংলা ব্লগ পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলাম তখন প্রায় প্রতিদিনই নতুন নতুন কবিতা লেখা হতো। কিন্তু আজ প্রায় একমাস যাবত আমি কোন কবিতা লিখি নাই।হঠাৎ করে মনে হলো কবিতা আমার আসছে না।তারাও বেশ মন খারাপ করেছে আমার প্রতি।অনেক চিন্তা ভাবনা করে আজ একটি কবিতা লিখে ফেললাম।আর তাই ভাবলাম শত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে কবিতাটি শেয়ার করে নেই। আর সেজন্যই ছুটে এলাম এই পরিবারে।

আশা করছি আমার লেখা এই নতুন কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।এবং আমাকে অনুপ্রেরণা যোগাবে আবারো নতুন নতুন কবিতা লেখার জন্য। এই প্রবাদটি আমার আজ খুব বেশি মনে পড়ছে মানুষ চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায়। ঠিক তেমনি অনেকদিন ধরে আমি যখন কবিতা লিখছি না তখন কবিতারাও আমার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে।এখন আমার মাথায় আর আগের মত কথায় কথায় কবিতা আসেনা।অভিমান অনুরাগে মুখ লুকিয়ে নিয়েছে তারাও।কিন্তু কবিতা আমার জীবনের সাথে নিবিড় ভাবে জড়িয়ে ছিল আছে থাকবে।আর তাই কবিতাকে ফিরিয়ে আনতে আজকের এই সামান্য প্রচেষ্টা।

"মৌমিতা"


🥀সেলিনা সাথী🥀

কবিতা আর আসে না,
কিছুই ভালো লাগেনা
এখন কি যে করি
শুধুই ভেবে মরি!!

মন আকাশে কালো মেঘের
চলছে বিচরণ,
হারিয়ে যাচ্ছে জীবন থেকে
সকল বিনোদন।

কাব্য আছে কারাগারে
ছন্দবিহীন কলি,
অনুভূতির অন্তরালে
মনের কথা বলি।

অনুভবের অগোচরে
শব্দবিহীন স্বর,
কবিতারা আলতো করে
হয়ে যাচ্ছে পর।

তাইতো ভীষণ কষ্টে আছি
করি কি উপায়,
মনটা আমার বাধা আছে
অন্ত কবিতায়।

কবিতারা আসুক ফিরে
রাঙিয়ে দিক মন,,
স্নিগ্ধ সজীব প্রফুল্লতা
খুবই প্রয়োজন।

কাব্য কলির মিলনমেলায়
আসবে ফিরে ছন্দ,,
ঝলমলে এই সাহিত্যাঙ্গনে
থাকবে না আর দ্বন্দ্ব।

সৃষ্টি হবে অন্তমিলের
হাজার কবিতা,
হৃদয় মাঝে করবে খেলা
প্রিয় মৌমিতা।
..........................................
০৭ অক্টোবর ২০২৩
সময়-১২:২৪
কবিতা কুটির নীলফামারী।।

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 3 years ago 

যাক অনেকদিন পর আবারো আপনার কবিতা পড়তে পারলাম। আপনি তো আমাদের কবি আপু, তাইতো কবিতাগুলো বেশ মিস করছিলাম। আবারো নতুন একটি কবিতা পড়ে বেশ ভালো লাগলো।
আপনার কবিতা বরাবরই হৃদয়স্পর্শী।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার কাছেও ভীষণ ভালো লাগছে অনেকদিন পর হলেও আপনাদের সাথে নতুন কবিতা শেয়ার করতে পেরে♥♥

 3 years ago 

আন্টি অনেকদিন পরে আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন ছন্দে ভরপুর। অসংখ্য ধন্যবাদ আন্টি সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ♥♥

 3 years ago 

আন্টি আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য❤️❤️

Posted using SteemPro Mobile

 3 years ago 

একরাস শুভেচ্ছা ও অন্তহীন ভালোবাসা আপনার জন্য♥♥

 3 years ago 

অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। বরাবরের মতোই ভালো লাগলো কবিতা পড়ে। আমি জানতাম না আপনি ছুটিতে আছেন। বেশ কয়েকদিন পোস্ট পড়ার সময় ভাবতাম আপনার পোস্ট কেনো সামনে আসছে না। পরে দেখলাম বেশ কিছুদিন আপনি পোস্ট করছেন না। যাইহোক আবার আমাদের মাঝে ফিরে এসেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

আসলে ভীষণ ব্যস্ততা ছিল তাই বেশ কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলাম। তবে এই কয়েকদিন আপনাদের সকলকে অনেক বেশি মিস করেছি।তাইতো হাজারো ব্যস্ততা শেষে আবারো আপনাদের সাথে কবিতা শেয়ার করলাম।আসলে এত চমৎকার একটা বন্ধনে আবদ্ধ আমরা যেন ভালোবাসার চাদরে মোড়ানো।♥♥

 3 years ago 

অনেক দিন পর সেলিনা আপুর কবিতা পেলাম আজকে। আসলে অনেক দিন কাজের চাপে ব্যস্ততার কারণে লিখতে বসতে পারেন নি বলেই কবিতারাও অভিমান করেছে বললেন। কই, আমি তো দেখছি খুব সহজ সাবলীল ভাবেই মনের ভাব ফুটিয়ে তুলেছেন কবিতার ছন্দে। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনাদের উৎসাহ অনুপ্রেরণা আমাকে অনেক বেশি উজ্জীবিত করে।অসংখ্য ধন্যবাদ আমাকে অনুপ্রাণিত করার জন্য♥♥

 3 years ago 

অনেকদিন পর বেশ সুন্দর একটি কবিতা শেয়ার করলেন আপু। কবির কাছে থেকে কি কবিতা যেতে পারে! তাই অনেক দিন বিরতির পরও কবিতা আপনার কাছে ধরা দিতে বাধ্য হলো। অনেক ধন্যবাদ আপু কবিতাটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62485.46
ETH 1783.96
USDT 1.00
SBD 0.39