তেলে ভাজা পিঠার রেসিপি।। ছড়ায় ছড়ায়।। সেলিনা সাথি।।

in আমার বাংলা ব্লগ5 years ago

তেলে ভাজা পিঠার রেসিপি
সেলিনা সাথী

নরম গরম মচমচে
দারুণ স্বাদের পিঠা
লোভনিয় সুগন্ধ
খেতে বেজায় মিঠা।

এমন স্বাদের পিঠা আমি
খাইনি কভু আগে
কাড়াকাড়ি করে সবাই
দুটো পেলাম ভাগে

IMG_20210815_125622.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

তাই ভাবলাম রে সিপি টা
করে নেই ভাগ
এমন স্বাদের পিঠা খেলে
কমে যাবে রাগ।

চলুন তবে শুরু করি
তেলে ভাজা পিঠা
কেমন করে তৈরি করলে
খেতে হবে মিঠা।

চালের আটায় পানি মিশিয়ে
হালকা গরম করে
নামিয়ে নেব চুলা থেকে
নুচনি দিয়ে ধরে

পানি মেশানো আটার সাথে
শুকনো আটা দিবো
ভালো করে নেড়চেড়ে
মেখে এবার নিবো।

IMG20210814122923.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

চালের আটা দুকাপ নিলাম
দিলাম তাতে চিনি
এক চিমটি লবন দিলাম
দিলাম গরম পানি

একটু খানি কালো জিরা
একটু খাবার সোডা
সাথে দিলাম আর একটু
মিহি আদা বাটা।

IMG20210814123029.jpg

IMG20210814123253.jpg

IMG20210814124404.jpg

IMG20210814124508.jpg

IMG20210814124733.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

এবার কিন্ত ভালো করে
মিশিয়ে নিতে হবে,
ত্রিশ মিনিট ভিজিয়ে রেখে
ভাজতে হবে তবে।

চুলার মধ্যে কড়াই দিয়ে
তাতে দিলাম তেল
মৃদ তাপে রাখতে হবে
দেখবে তবে খেল।

IMG20210814143857.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

গোল চামুচে গরম তেলে
দিতে হবে আটা
দেখ কেমন উঠছে ফুলে
ধরবো বাঁশের কাটা।

বাঁশের কাঁঠি দিয়ে আমার
দাদি বানাতো পিঠা
নিংরাতো তেল এমনি করে
লাগতো খেতে মিঠা।

IMG20210814144011.jpg

IMG20210814144021.jpg

IMG20210814144223.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

লালচে হলে উল্টিয়ে দেই
একটু কড়া ভাজা
হয়ে গেলে তুলে এবার
প্লেটে হবে সাজা।

IMG20210814144131.jpg

IMG20210814151919.jpg

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

তেলের পিঠা তৈরি হলো
দেখতো হলো দারুণ
খেয়ে দেখুন পিঠা এবার
কাজ কর্ম ছাড়ুন।

রেসিপি টা ছড়ায় ছড়ায়
করে নিলাম ভাগ
দয়া করে আমার প্রতি
করনা কেউ রাগ।

ভালো থেকো সুখে থেকো
এই কামনা করি
ভুল হলে ভাই বলে গেলাম
আই এম ভেরি সরি।

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png

IMG_20210105_173224.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রাইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি, বাংলাদেশ। আমি "নারীসংসদ" সংগঠেন প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

Cc:

@rme
@blacks

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-30_13-15-05.jpg

🌼ধন্যবাদ🌼

Sort:  

আপনার সৃজনশীলতা প্রকৃত অর্থেই প্রশংসনীয়। একই সাথে রেসিপি ও কবিতা পড়ার অভিজ্ঞতা পেলাম

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা

অসাধারণ আপু, কবিতার সাথে সাথে রেসিপি, খুবই সুন্দর হয়েছে। আপনার জন্য শুভ কামান রইল।

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা অবিরাম।।

গ্যাসের সমস্যা। তবুও খেতে ইচ্ছা করছে খুবই লোভনীয়। ছড়ায় ছড়ায় রেসিপি দারুন লাগল

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া শুভ কামনা

 5 years ago 

কবিতার সাথে তেলের পিঠা জমে পুরো ক্ষীর হয়ে গেলো আপু, পিঠাগুলো দেখেতো লোভ সামলাতে পারছি না। সুন্দর ভাজা হয়েছে দেখা যাচ্ছে।

 5 years ago 

জ্বি ভাইয়া যেমন মজা হয়েছে, তেমনি ভাজা। শুভ কামনা ভাইয়া♥

 5 years ago 

তেলের পিঠা খেতে অনেক মজা, আগে আমি নিজে প্রায় সময় বাড়ীতে বানিয়ে সকলকে নিয়ে নাস্তা করতাম।

 5 years ago 

সত্যই খুব মজার পিঠা আপু মনি।

 5 years ago 

লাইফে ফার্স্ট পড়লাম কবিতার মাধ্যমে রেসিপি , আপনি সত্যি প্রতিভাবান । অনেক ধন্যবাদ আপনাকে ।

 5 years ago 

আমি ধন্য দাদা আমি বরাবরই একটু ব্যতিক্রম আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম শুভকামনা আপনার জন্য♥♥

 5 years ago 

আমার পছন্দের পিঠা। দেখেই খেতে ইচ্ছা হচ্ছে। এক দিন দাওয়াত দিয়ে খাওয়াবেন কিন্তু আপু 😁🥰

 5 years ago 

ok ধন্যবাদ। শুভ কামনা ♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 62047.56
ETH 1732.41
USDT 1.00
SBD 0.38