꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "যায় যে বয়ে বেলা" :꧂

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁::.স্বরচিত কবিতা ::. ꧂☆


IMG_20230826_005616.jpg


꧁সাথী কাব্যে নতুন কবিতা ✍🏻> "যায় যে বয়ে বেলা" :꧂


বন্ধুরা আমি নীলাঞ্চলের সেলিনা সাথী বাংলাদেশ থেকে।। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। সুন্দর থাকবেন। সমৃদ্ধ হবেন এটাই প্রত্যাশা করি।


বন্ধুরা আজ আবারও আর একটি স্বরচিত কবিতা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।দুষ্টু-মিষ্ট প্রেমের কবিতা। আর এই কবিতাটি বেশ কয়েকদিন আগে লিখেছিলাম।কিন্তু আমি বাস্তব জীবনে বেশ কিছু বিষয় নিয়ে এতটাই ব্যস্ততার মধ্যে আছি যে পোস্ট করার পর্যন্ত সময় পাচ্ছিনা।সত্যি কথা বলতে এতটাই ব্যস্ত ছিলাম যে কোনোভাবেই পোস্ট কমেন্ট কোন কিছুই করতে পারছিলাম না।আর তাই অনেকটা খারাপ লাগা শুরু হয়েছিল।কারণ আমার বাংলা ব্লগকে আমি ভীষণ ভালোবাসি।কিন্তু সেই ব্লগে আগের মত আর সময় দিতে পারছি না বলে ভীষণ কষ্ট হচ্ছে।।তবে আমি এখন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে।পাগলের মতো হাসতেছি কখনো কাঁদতেছি।কিন্তু সঠিক কিছু সিদ্ধান্ত নিতেই পারছি না।তবে আগে কোন এক সময় আমি যা ভাবতাম তাই করতাম।কারণ আমার কনফিডেন্স লেভেল ছিল হাই।এখনো নিজের আত্মবিশ্বাস অনেক প্রখর কিন্তু কোথায় যেন একটা দুর্বলতা।ঠিক বুঝে উঠতে পারছি না।যাইহোক আমি বিশ্বাস করি বিধাতার যখন যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন।সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস এবং ভরসা রেখেই সিদ্ধান্ত নিতে চাচ্ছি।এখন আমার কি করা উচিত কিভাবে করা উচিত।কারণ আমি কঠিন কিছু বাস্তবতার মুখোমুখি আছি বর্তমানে।যে বাস্তবতা গুলো সহজেই সবার সামনে লিখে প্রকাশ করা যায় না। তবে আপনারা সকলে দোয়া করবেন আমি যেন,খুব দ্রুত এই সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠতে পারি।

IMG_20230826_012145.jpg

এবং আগের মত করে গান কবিতা গল্প রেসিপি নতুন নতুন ডাই প্রজেক্ট নিয়ে হাজির হতে পারি।কারণ এগুলো আমার ভালোলাগা।ইনশাআল্লাহ আমার বাংলা ব্লক পরিবারের সাথে লেগে থাকব যত কঠিন বাস্তবতার মুখোমুখি হই না কেন।তো বন্ধুরা থাক সেসব কথা।চলুন আজকের কবিতাটি পড়ে আসা যাক।আমার আজকের কবিতাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবেই আমার পরম পাওয়া।আর হ্যাঁ আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।

"যায় যে বয়ে বেলা"


🥀সেলিনা সাথী🥀


কত কথা জমা ছিল
বলা হলো না,,
কত কথা শোনার ছিল
শোনা হলো না।

শত শত স্বপ্ন ছিল
দেখা হলো না,
সফলতার বিজয় মঞ্চ
আঁকা হলো না।

নাইবা বলা শোনা হল
নাইবা হল দেখা,
হৃদয় মাঝে এঁকে দিলে
শুধুই সরলরেখা।

ভালোবাসার অগোচরে
শুধুই চোড়া বালি,,
নিন্দুকেরা তাই না দেখে
দেববে হাতে তালি।

ভালো থেকো সকাল দুপুর
সন্ধ্যা রাত্রিবেলা
নতুন নতুন স্মৃতি নিয়ে
নিত্য কোরো খেলা,
যায় যে বয়ে বেলা।
...............................
২১ আগস্ট ২০২৩
সময় বেলা ২:৪৫
কবিতা কুটির নীলফামারী।

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: স্বরচিত কবিতা

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 3 years ago 

আশা করি ভালো আছেন আপনি? আপনি আমাদের মাঝে প্রতিনিয়ত বেশ চমৎকার কবিতা উপস্থাপন করে থাকেন। আজ আপনি যায় যে বয়ে বেলা, কবিতাটি শেয়ার করেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে কবিতার এই লাইন গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

নাইবা বলা শোনা হল
নাইবা হল দেখা,
হৃদয় মাঝে এঁকে দিলে
শুধুই সরলরেখা।

এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমার কবিতার চরণগুলো আপনার কাছে দুর্দান্ত লেগেছে বলে নিজেকে ধন্য মনে করছি।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।♥♥

 3 years ago 

আন্টি আপনার কবিতা আমার কাছে সবসময়ই অনেক বেশি ভালো লাগে। আপনার রচিত "যায় যে বয়ে বেলা" কবিতাটির প্রতিটি চরণ অনবদ্য হয়েছে। খুবই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দেয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ♥♥

 3 years ago (edited)

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি। আপনার জন্য সর্বক্ষণ শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62732.13
ETH 1779.93
USDT 1.00
SBD 0.38