🌹নীলফামারী সাহিত্য একাডেমির কাব্য বিকেল🌹।📕🥀✍🏻🌷

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব

IMG_20230502_235623.jpg


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন। এটাই প্রত্যাশা করি।

IMG_20230502_235703.jpg


বন্ধুরা নীলফামারী সাহিত্য একাডেমির আয়োজনে আজ খুবই চমৎকার একটি কাব্য-বিকেল অনুষ্ঠিত হলো। মূলত একটি মাসিক কাব্য বিকেল ও আলোচনা সভা অনুষ্ঠান। সাহিত্যচর্চায় নীলফামারী সাহিত্য একাডেমি কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।নীলফামারী সাহিত্য একাডেমি আমার প্রাণের একটি সংগঠন। আমার স্বপ্ন।আর এই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করছি দুর্বার গতিতে।মূলত নিলফামারীর সাহিত্য একাডেমি একটি নতুন সংগঠন। বা শিশু সংগঠন। নীলফামারী সাহিত্য একাডেমি স্বল্প দিনের হলেও অর্জন করেছে বেশকিছু বড় বড় কাজ।আপনারা জানেন যে প্রায় 3 বাংলার কবি-সাহিত্যিকদের নিয়ে বেশ কিছুদিন আগে একটি কাব্য কলি নামে যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। নীলফামারী সাহিত্য একাডেমির প্রথম প্রয়াস হিসেবে।
এবং এই কাব্য গ্রন্থটির মোড়ক উম্মোচন হয় জাতীয় পরিসরে। এরপর নীলফামারী এলজিইডি ভবনে খুবই চমৎকার একটি কাব্য বিকেল অনুষ্ঠান হয় গত মে মাসে। এভাবেই হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে নীলফামারী সাহিত্য একাডেমি।এবং গত রমজান মাসে আমাদের একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান করার কথা ছিল কিন্তু সিয়াম অসুস্থ হওয়ার কারণে সেই অনুষ্ঠানটিকে বাতিল করা হয়েছে।এবং সে কারণে খুব দ্রুত সিয়াম থাকাকালীন সময়ে আবারও এই কাব্য বিকেলের আয়োজন করা হলো আজ।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শহরের সাহিত্যপ্রেমী কবি ও লেখক বৃন্দ।যাদের জ্ঞানের পরিধি বিশাল।এমন জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ কে পাশে পেয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। এছাড়াও আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিছু ক্ষুদে কবি।তাদের কবিতা আবৃত্তি শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হয়েছিলেন।

IMG_20230502_223155.jpg

IMG_20230502_223056.jpg

IMG_20230502_222930.jpg

সকলেই খুবই চমৎকার চমৎকার স্বরচিত কবিতা আবৃত্তি করেন। আবার কেউ কেউ সঙ্গীত পরিবেশন করেন। এবং খুবই আকর্ষনীয় বিষয় ছিল আজকে বাঁশির সুরে সবাইকে মুগ্ধ করে দিয়েছিল আমাদের সকলের প্রিয় বাঁশিবাদক হানিফ আঙ্কেল। হানিফ আঙ্কেলের সাথে বাংলাদেশ বেতার রংপুরে রাখাল বন্ধুর আসর এই প্রোগ্রামটি উপস্থাপনা করেছিলাম আমি। এবং রাখাল বন্ধুর আসর এই প্রোগ্রামটি করতে গিয়ে আমরা বহুবার অনেক মজা করেছি বাংলাদেশ বেতার রংপুরে। খুবই চমৎকার চমৎকার সংগীত কবিতা এবং বাঁশির সুর শুনে আজকের কাব্য বিকেলটি বড় বেশি কাব্যময় হয়ে উঠেছিল।আজকে আমাদের সকলের প্রিয় আমার বাংলা ব্লগের সন্মানিত মডারেটর আলসার জেলসিয়াম নীলফামারী সাহিত্য একাডেমী প্রযুক্তি বিষয়ক সম্পাদক খুবই চমৎকার বক্তব্য দিয়েছেন।এবং একে একে সবাই খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। নীলফামারী সাহিত্য একাডেমি কে এগিয়ে নিয়ে নানারকম কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করা হয় আজ।আজকের আলোচনা থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে যেটি হচ্ছে খুব শীঘ্রই আমরা একটা সাহিত্য পত্রিকা প্রকাশ করতে যাচ্ছি। এরকম আরো ভালো ভালো কিছু উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে আজকের আলোচনা সভা থেকে।নীলফামারী সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা হিসেবে আমি নিজেকে অনেক বেশী গর্ববোধ করছি। এই কারনে যে, এখানে অনেকেই সাহিত্য চর্চা করতে আসবে নির্দ্বিধায়। এবং আমরা নতুন নতুন লিখিয়ে তৈরি করার জন্য নানারকম নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করব। এমন অনেকগুলো সিদ্ধান্ত নেয়া হয়েছে আজকে আলোচনা থেকে।আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারি।প্রোগ্রাম শেষে আমরা সবাই সন্দেশ খেয়ে মিষ্টিমুখ করি।সেই সাথে আরো কিছু অল্প কিছু আপ্যায়ন এর ব্যবস্থা ছিল।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv4EgYpCopwgkCezjSbzGyx5DvFVvcmpiocmZbcKiqygpqoujgiBxXNNgvFXDqHZuMNWDbfj3vjtUqBBWNSeVFcHx5L22jS64VVuN4e.jpeg

Screenshot_2023-05-02-23-02-09-24_92b64b2a7aa6eb3771ed6e18d0029815.jpg

Screenshot_2023-05-02-23-01-12-75_92b64b2a7aa6eb3771ed6e18d0029815.jpg

Screenshot_2023-05-02-22-57-56-48_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg

প্রোগ্রাম শেষে আমাদের নীলফামারী সাহিত্য একাডেমী সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুলফিকার রহমান বাবু হঠাৎ স্ট্রোক করে তার বাম সাইড অকেজো হয়ে যায়। তাই আমরা কমিটির বেশ কয়েকজন মিলে বাবু ভাইকে দেখতে যাই। এবং বাবু ভাইয়ের জন্য আমরা কিছু আর্থিক সহায়তা করি।যা দিয়ে তার চিকিৎসায় সহযোগিতা করতে পারে।আপনারা সকলেই বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন। উনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে, আমাদের মাঝে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে। আজকের মত এখানেই। আবারও ফিরে আসব আগামীতে নতুন নতুন কোন বিষয় নিয়ে।


gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFv2DtQvCp4q5451NsU55FPBG7PN5v1xHkgBZSPhQD7ydWEtyU3BM8auQrBJ8YEaP9RUirgTLfMqft6vbgA6JruykFhMrN41atdfvgaA.jpeg

IMG_20230502_230828.jpg

IMG_20230502_224852.jpg

IMG_20230502_224824.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

নীলফামারী সাহিত্য একাডেমির দেখি বেশ সুন্দর একটি পরিবার গড়ে উঠেছে ৷ ভালো লাগছে যে প্রতিনিয়ত নীলফামারী সাহিত্য একাডেমি এগিয়ে যাচ্ছে ৷ এই তো কদিন আগে তার প্রামান ৷ ভালো লাগলো আপু আরও অনেক দুর এগিয়ে যান এমনটাই প্রতার্শা করি ৷

 3 years ago 

সত্যি বলেছেন নীলফামারী সাহিত্য একাডেমি এখন একটি পরিবার। এবং আমরা সবাই সবার সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করছি।♥♥

 3 years ago 

"নীলফামারী সাহিত্য একাডেমির কাব্য বিকেল" পোস্টটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আপনাদের এই অনুষ্ঠান করার মধ্য দিয়ে নীলফামারী সাহিত্য একাডেমী মানুষের নিকট আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে। আপু আপনার এই পোস্টটি পড়ে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে বাবু ভাইকে আর্থিকভাবে সাহায্য করার বিষয়টি জানতে পেরে। যাহোক আপু, অনেক সুন্দর একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। কোনদিন যদি নীলফামারীতে যায় তাহলে অবশ্যই আমি আপনাদের সাহিত্য একাডেমিতে প্রবেশ করব। আপনাদের সকলের জন্য ভালোবাসা রইলো।

 3 years ago 

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।মহান আল্লাহ তাআলার কাছে বাবু ভাইয়ের সুস্থতা কামনা করছি।♥♥

 3 years ago 

সাহিত্য চর্চায় নীলফামারী একদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আপনি আশা করেন।আপনার মনের ইচ্ছে হয়তো পূরণ হবে দ্রুতই।তার জন্য আপনি অনেকটা সময় ব্যয় করেছেন এবং কাজ করে যাচ্ছেন নিয়মিত।যাক এটা ভালো লাগলো আপনাদের একাডেমী হতে বাবু ভাইকে আর্থিক সাহায্য করেছেন এবং তাকে দেখতে গিয়েছিলেন অসুস্থ হওয়ায়।দোআ করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক।গতদিনের আলোচনা হতে অনেক সিদ্ধান্ত নিয়েছেন,যাতে করে একাডেমীকে সামনের দিকে অগ্রসর করা যায়।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন আপু।। এই একাডেমির জন্য আমি অনেক সময় ব্যয় করছি। অনেক পরিশ্রম করছি। অনেক মেধা খাটাচ্ছি। আশাকরি আমার স্বপ্ন মহান আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ।♥♥

 3 years ago 

আপু এর আগে সিয়াম ভাইয়ের একটি পোস্টের মাধ্যমে নীলফামারী সাহিত্য একাডিমীর কাব্য বিকেল নিয়ে একটি পোস্ট পড়েছিলাম। আজ আপনার পোস্টের মাধ্যমে আবার ও সেই কাব্য বিকেলের কিছুটা আনন্দঘন সময় কে উপলব্দি করলাম। আমার তো মনে হয় আপনি আছেন বিধায় একাডেমিটি একটি পরিবারের মত গড়ে উঠছে।

 3 years ago 

এই একাডেমির উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা আমি নিজেই।।এই একাডেমীকে ঘিরে আমার অনেক স্বপ্ন অনেক পরিকল্পনা আছে আগামীতে এই একাডেমি, নীলফামারী মাটিতে একটি দৃষ্টান্ত হবে আশা রাখছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64478.70
ETH 1864.68
USDT 1.00
SBD 0.38