☆꧁প্রথম কমিশন পাওয়ার অনুভূতি꧂☆

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব

☆꧁প্রথম কমিশন পাওয়ার অনুভূতি꧂☆

IMG_20230820_002522.jpg


꧁,✍🏻 বড় বড় স্বপ্ন পূরণ ছোট্ট ছোট্ট করে ꧂

বন্ধুরা সান্ধ্যকালীন শুভেচ্ছা সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আর আপনারা সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করি।

আপনারা অনেকেই অবগত আছেন যে আমি বেশ কয়েকদিন ধরে নতুন একটি কোম্পানিতে কাজ করার জন্য,কোম্পানির প্রোফাইল গুলো ভালো করে জানার বা বোঝার চেষ্টা করছি। কোম্পানির নাম HZS ইন্টারন্যাশনাল কোম্পানি।হেলথ এবং বিউটি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে।কাজটি মূলত মার্কেটিং করা।এই কোম্পানির বেশ কয়েকটি পণ্য আমি নিজেই ব্যবহার করে দেখলাম, পণ্যগুলো সুপার ডুপার।অত্যাধুনিক এবং বিস্ময়কর।এক কথায় এই পণ্যগুলো ব্যবহার করলে পণ্যগুলোর প্রেমে পড়ে যেতে হয়।বেশিরভাগ পণ্য হচ্ছে ফুড আইটেম।এক কথায় সুপারফুড।


IMG_20230820_185809.jpg

এই কোম্পানিতে মূলত জয়েন করেছিলাম আমার এক বড় ভাইয়ের ইনভাইটেড। ভাইয়াটি দেখতে যেমন সুদর্শন। ঠিক তেমনি মানবিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ। তিনি নিজেও একজন চিকিৎসক।ভাইয়ের ওয়াইফও একজন চিকিৎসক। ভাইয়া যখন আমাকে ইনভাইট করেছিলেন তখন আমি বেশ অসুস্থ ছিলাম।অর্থাৎ আমার প্রেশারটা আপ ডাউন করছিল।ভাইয়া একপ্রকার জোর করে আমাকে এই জুস পান করান। তিনি বলেছিলেন এই ডিটক্স করলে আমি নাকি সুস্থ হয়ে উঠবো।যাই হোক ভাইয়াকে বিশ্বাস করে এটি খেয়েছিলাম।এবং যা যা ফর্মালিটি ছিল সেগুলো মেইনটেইন করলাম।আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি অনেক সুস্থ। আমাকে দেখে নীলফামারী সাহিত্য একাডেমি সাধারণ সম্পাদক শান্তি পদ দাদা এই পণ্যটি ব্যবহার করেন।অর্থাৎ আমি তার কাছে সেল করতে সক্ষম হই।এই কোম্পানির মার্কেটিং প্ল্যান অনেক সুন্দর।অনেক স্বচ্ছতা দেখেছি এ পর্যন্ত। যাই হোক আমার প্রথম পণ্য সেল করার জন্য, গতকাল ১৯/৮/২০২৩ তারিখে আমার শ্রদ্ধেয় বড় ভাই,যাকে আমি বেশ শ্রদ্ধা করি এবং ভালোবাসি। ওনার হাত থেকে কাল যখন এই খামটা গ্রহণ করছিলাম, অর্থাৎ আমার কাজের প্রথম একটি কমিশন। আমাকে যতটুকু অনুপ্রাণিত করতে পারেনি।
তার চেয়েও অনেক বেশি মূল্যবান এবং অনুপ্রেরণামূলক কথাগুলো ছিল খামের উপরে লেখা।
যে লেখায় আছে হাজারো স্বপ্ন, সম্মান, মূল্যবোধ। সত্যি বলতে এই খামটি আমি খুলতে চাইনি।ভিতরে কত টাকা আছে সেটাও দেখতে চাইনি। কারণ খামের উপরের লেখাগুলো আমাকে একটা জেদ এ পরিণত করেছে। আর সেই কঠিন কথাগুলো অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব।


IMG_20230820_191347.jpg

পরবর্তীতে ফোন করে ভাইয়া অনুরোধ করে ফামটি খোলার জন্য, এবং প্রথম একটি কমিশন আমাকে গুনে দেখার জন্য।যাই হোক অনেকটা আবেগে আপ্লুত হয়ে আমি খামটি খুলি।এবং টাকাগুলো গুনে দেখি।তবে এই টাকাটা হাইজেশন কোম্পানিতে আমার প্রথম কমিশন।যতদিন পর্যন্ত নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ইনকাম করতে পারব না ততদিন পর্যন্ত এই টাকাগুলো একটিও খরচ করব না এটা আমার জেদ।আপনারা সকলে দোয়া করবেন আমি যেন সেই কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারি।সততা, নিষ্ঠা, ধৈর্য,
ওসঠিক পরিকল্পিত পরিশ্রমের মাধ্যমে।টাকাগুলোর একটি পিক আজ আপনাদের সাথে শেয়ার করলাম।

IMG_20230820_002200.jpg

আসলে পরিশ্রম করার পর পারিশ্রমিক পাওয়ার আনন্দ এতটাই মধুর, এতটাই আনন্দের, আমার মত পরিশ্রমই যারা তারাই শুধু এই উপলব্ধিটা করতে পারবেন। তবে জীবনে অনেক আয় করেছি।ছোট ছোট অনেক স্বপ্ন পূরণ করেছি। তবে কালকের এই কমিশনটা পেয়ে আমার এতটাই ভালো লেগেছে যে,এই ভালোলাগাটুকু আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আপনার সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি পুনরায় কাজ করে যেন সফল হতে পারি। এবং আমার বাকি স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি।আজকের মত এখানেই বিদায় নিচ্ছি।নতুন কোন বিষয় নিয়ে আবারো হাজির হব ইনশাআল্লাহ।♥♥

photo_2021-06-30_13-14-56.jpg

photo_2023-07-07_17-27-00.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ" এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: অনুভুতি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ.......


Sort:  
 3 years ago 

জেনে খুব ভালো লাগলো আপনি নতুন একটা কোম্পানিতে জয়েন করেছেন, এবং মার্কেটিং এ বেশ ভালো একটা প্রফেশন করার চেষ্টা করছেন দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি কারণ সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দেয়ার জন্য♥♥

 3 years ago 

আপু আপনি একজন সাহসী মেয়ে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনার প্রথম কমিশন পাওয়ার অনুভূতি সত্যিই অনেক ভালো লেগেছে। প্রতিটি পদক্ষেপে এরকম প্রতিজ্ঞা থাকলে সফল হওয়া সম্ভব ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পরিশ্রম করার পর পারিশ্রমিক পাওয়ার আনন্দ অনেক বেশি। আপু আপনি নতুন একটি কোম্পানির সাথে যুক্ত হয়েছেন জেনে ভালো লাগলো। আপনার পারিশ্রমিক পাওয়ার অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38