স্বপ্নগুলো আরো রঙিন হয়ে উঠুক এই প্রত্যাশাই স্বরচিত কবিতা "স্বপ্ন আঁকি কত"
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।
বন্ধুরা আজ কদিন ধরে আমি ঢাকায় অবস্থান করছি।বিশেষ ট্রেনিং কর্মশালায়।তাই পোস্ট কমেন্ট এগুলো পর্যাপ্ত করতে পারছিনা।অনেক ক্লান্ত হয়ে এত রাতে ভাবলাম কিছু একটা পোস্ট না করলে কেমন হয়।কারণ প্রচন্ড গরমে প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছি।আমার লেখা অনেক আগের বেশ কয়েকটি কবিতা পড়ার পর সেখান থেকে একটি কবিতা আপনাদের সাথে শেয়ার করছি আজ এখন।হয়তো আপনাদেরও ভাল লাগবে।আমি খুব ছোটবেলা থেকে নানা রকম স্বপ্ন দেখে আসি।আর সে স্বপ্নগুলো হয় রংবেরংগের স্বপ্ন।আর সেই স্বপ্ন গুলো কে ঘিরে আজকের এই কবিতা।কবিতার শিরোনাম স্বপ্ন আপনি কত।তবে চলুন কথা না বাড়িয়ে পড়ে আসি স্বপ্ন আঁকে কত কবিতাটি।কবিতাটি আপনাদের ভাল লাগলে আমার পরম পাওয়া।আমার সার্থকতা।♥♥
স্বপ্ন আঁকি কত
সেলিনা সাাথী
লাল,নীল,কমলা,হলুদ
স্বপ্ন আঁকি কত
স্বপ্ন আমার চোখের কোণে
ঘুরে অবিরত
স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার
স্বপ্ন দেখি মাটি
স্বপ্ন দেখি পাহাড়, সাগর
সবি যেন খাঁটি
ফুল পাখি আর রঙধনু রা
স্বপ্নে আসে রোজ
খুঁজে পেতে তাদের আমি
নিত্য করি খোঁজ
স্বপ্নে আমার তুমি আছো
দাও যে মনে দোলা
তোমায় ঘিরে স্বপ্ন অনেক
ভরে রেখেছি গোলা
নানান রকম স্বপ্ন শুধু
আমার কাছে আছে
কিছু স্বপ্ন মনের মাঝে
স্বপ্ন হয়ে নাচে।
আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।
আপু আপনি আপনার ট্রেনিং এর কাজে ব্যস্ত থাকার পরেও এই সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনার লিখা কবিতা গুলো পড়তে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আপু।
জীবনের সব কিছুতেই ব্যালান্স করে নিতে হয়, তাই শত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে কাজ করে যাচ্ছি।।।
আপু আপনি সব সময় অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে খুব সুন্দর করে কবিতা উপহার দেন। আপনার কবিতাগুলো অনেকটা ছন্দ আকারে। তাই আমি পরিবেশ মজা পাই। ছন্দ আকারের কবিতা গুলো আমার কাছে একটু বেশি ভালো লাগে ☺️।
ছোটবেলা থেকেই ধরনের কবিতা লিখছি, তাই সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি অধ্যাবসায়ের মাধ্যমে।।
দারুন লিখনী আপু। কবিতা পড়তে পড়তে কখন যে শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। মনে হচ্ছিল আরো কিছু লাইন যদি পড়তে পারতাম।ছন্দ গুলো বেশ ভালো লেগেছে। কিছু কিছু স্বপ্ন আছে সেগুলো মনের মধ্যে স্বপ্ন হয়ে নাচানাচি করে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।
আমি ছোটবেলা থেকেই মনে করতাম স্বপ্ন দেখতে টাকা লাগেনা, তাহলে স্বপ্ন কেন আমরা ছোট করে দেখব।। ধন্যবাদ আপনাকে।।
অনেক ব্যস্ততার মধ্যে আপনার দিন কাটছে তারপরে সুন্দর একটি কবিতা লিখেছেন। আসলে আপনার কবিতায় যত পড়ি ততই ভালো লাগে। আজকের কবিতাটি অসাধারণ ছিল।
চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাই, ব্যস্ততা বাস্তবতা সবকিছু মিলেই তো জীবন।।
নতুন করে আর কি বলব আপনার কবিতা পড়তে আমার খুবই ভালো লাগে আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর কবিতা উপহার দেন। তেমনি শত ব্যস্ততার মাঝেও আজকে খুব সুন্দর একটি কবিতা উপহার দিলেন। এত সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
গত কিছুদিন ধরে অনেক ব্যস্ততার মধ্যে রয়েছি, তারপরও চেষ্টা করছি আর এখানে কাজ করে যাওয়ার জন্য।
ছন্দ আপু আপনি এতো ব্যস্ততার পরেও রাতে জেগে পোষ্ট করেছেন ৷স্বপ্ন গুলো তো সবাই রঙিন চায় ৷কিন্তু বাস্তবে অনেক কঠিন আপু
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু অনেক ধন্যবাদ আর আপনার ব্যস্থতা তারাতারি কাটুক এই কামনা
বাস্তবতা সত্যিই অনেক কঠিন।
ওয়াও খুবই অসাধারণ একটি কবিতা আপনি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। কবিতার প্রত্যেকটি লাইন আমার হৃদয়েকে জাগ্রত করে তুললো। এক কথায় কবিতাটি খুবই অসাধারণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল খুব সুন্দর করে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
স্বপ্ন নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন। এটা জেনে আর বেশি খুশি হলাম যে আপনি একজন লেখক এবং একুশে বই মেলায় আপনার বই প্রকাশিত হয়। ধন্যবাদ আপু।
চেষ্টা করি বই প্রকাশিত করার জন্য তবে কিছু বছর ধরে বই প্রকাশিত করা হচ্ছে না তবে চেষ্টা করছি এইবার একটি বই প্রকাশিত করারর জন্য।