টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে উপহার স্বরুপ ব্যতিক্রমধর্মী স্বরচিত কবিতা আবৃত্তি,, "জন্মদিন"

in আমার বাংলা ব্লগ4 years ago


আসসালামু আলাইকুম/আদাব


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।

received_2137109453153289.webp


বন্ধুরা টিনটিন বাবার শুভ জন্মদিন উপলক্ষে আজ আবারো একটি ব্যতিক্রমধর্মী স্বরচিত কবিতা আবৃত্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের খুব ভাল না লাগলেও আনন্দ লাগবেনা। ভাবনা কবিতা আবৃত্তি তো সবসময় করি আজকে একটু ভিন্ন আঙ্গিকে আরেকটু মজা করে আবৃত্তি করি।যেই ভাবা সেই কাজ।আমার বাংলা ব্লগ এর ভবিষ্যৎ কর্ণধর আমাদের সকলের প্রিয় টিনটিন বাবুর শুভ জন্মদিন আগামী 26 তারিখ।বর্ণিল এই দিনটিকে ঘিরে চলছে নানা আয়োজন।আর সেই আয়োজন এর একফাকে আমি একটি স্বরচিত কবিতা নিয়ে,, অংশগ্রহণ করার সুযোগ করে নিলাম।টিনটিন বাবুর জন্য সবাই দোয়া করবেন।সে যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে এবং বাবা-মায়ের স্বপ্নগুলো পূরণ করে স্বার্থক মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে পারে।তবে চলুন আর দেরি না করে ব্যতিক্রমধর্মী কবিতা আবৃত্তি শুনে আসা যাক,,,,,,


জন্মদিন


সেলিনা সাথী


ভিডিও লিংক


কবিতার লিরিক্স


হ্যাপি বার্থডে টু ইউ
গাইব সবাই গান,
গান শুনে তাই জুড়িয়ে যাবে
টিনটিন বাবার প্রাণ।

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,,,,

দুঃখ ব্যথা দূর হয়ে যাক
হোক না জীবন রঙিন,,
সুখ যেন না, না হয় কভু
জীবন থেকে বিলীন।


দুঃখ যেন দূর হয়ে যায়
গহীন থেকেও গহীন,,
আনন্দে ভরে উঠুক
তোমার চিরদিন।

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,,,,

নতুন দিনের শুরু হবে
নতুন কথার মালা,,
নতুন করে 26 তারিখ
ঘর হবে উজালা।

নতুন আশার বাণী নিয়ে
শুভ জন্মদিন,,,
হাসবো গাইবো নাচবো সবাই
তা ধিন ধিন ধিন।

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,,,,

আজকের এই খুশির দিনে
খাওয়া-দাওয়া আনন্দ গানে,,
বসন্ত মাথা এই দিন,
আজকে তোমার জন্মদিন।

শুভ হোক আজ আগামী
আসলো নতুন ভোর,,
চারিদিকে খুলবে তোমার
সফলতায় দোর।

জন্মদিনের শুভেচ্ছা টা
দিলাম কবিতায়,,,
আদর স্নেহ ভালোবাসা
পরম মমতায়।

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,,,,

আগলে রেখো বাবা তুমি
ভুলনা কো আমায়,,
কি সুন্দর লাগছে তোমায়
জন্মদিনের জামায়।

জন্মদিনে কি আর দেবো
উপহার আমি,,
কবিতা ছাড়া আর কিছু কি
আছে এখন দামি??

আজকের এই ছোট টিনটিন
হবে একদিন বড়,,
বাংলা ভাষার অস্তিত্ব টা
শক্ত হাতে ধরো।।

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,,,,

হ্যাপি বার্থডে টু ইউ
গাইব সবাই গান,
গান শুনে তাই জুড়িয়ে যাবে
টিনটিন বাবার প্রাণ।

হ্যাপি বার্থডে টু ইউ
প্রিয় বাবা টিনটিন,,
হাসি খুশি আনন্দে তোমার
কাটুক চিরদিন।
শুভ শুভ শুভ হোক
তোমার জন্মদিন।

জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ঢেউ তুলে সে যায়,,,,


JvFFVmatwWHRfvmtcY4wA2km4qzuNmGYa8SDgaPWyTRfUSpPFnvXvv7QZiP9ip32drWaZUcTQzpejFU5sicP4TtPLiLUyiz1msD6gnVegdVbJTsKwQcWMunURykDcmPL2HRwuPtWTQ.jpeg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 4 years ago 

আমি গতকালই বলেছিলাম আপনি যখন ইচ্ছা করেছেন তখন আমরা টিনটিনের জন্মদিন উপলক্ষে ভাল কিছু কবিতা পেতে যাচ্ছি।অসাধারণ হয়েছে আপু।কবিতার ভাষা আর আবৃত্তি দুটিই অনবদ্য।

 4 years ago 

আপনি প্রতিনিয়ত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন খুব সাবলীল ভাষায় যা আমাকে মুগ্ধ করেছে।♥♥

 4 years ago 

সত্যি আপু আপনি টিনটিন বাবুর জন্মদিন নিয়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। সত্যি আপু কবিতা লিখতে গেলে ভাষার প্রয়োজন। আপনি সঠিক ভাষা ব্যবহার ছন্দে ছন্দে অসাধারণ কবিতা লিখেছেন। টিনটিন বাবুর জন্য রয়ল অগ্রিম জন্মদিনের শুভেচ্ছা।

 4 years ago 

অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আপু সুন্দর গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো বেশি অনুপ্রেরণা এবং উজ্জীবিত করার জন্য।
♥♥

 4 years ago 

আপুমনি টিনটিনের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি ব্যতিক্রম ধর্মী কবিতা লিখেছেন এবং আবৃত্তি করেছেন। কবিতাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং টিনটিন বাবুর জন্য জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 4 years ago 

একটু ব্যতিক্রমভাবে আবৃত্তি করার চেষ্টা করলাম বিনোদনের জন্য।আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।♥♥

 4 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতাটি আমার অনেক বেশি ভালো লেগেছে এবং কবিতাটি আবৃত্তি শুনতে পেয়ে আরো ভালো লাগলো। টিনটিন বাবুর জন্য শুভকামনা রইল।

 4 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে কবিতা এবং কবিতা আবৃত্তি দুটোই আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে অনাবিল শুভেচ্ছা।♥♥

 4 years ago 

টিনটিনের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি ব্যতিক্রম ধর্মী কবিতা আবৃত্তি করেছেন আপু। সবমিলিয়ে ভালো লেগেছে আপু আমার কাছে। আবৃত্তি টা দারুন হয়েছে আপু। টিনটিনের জন্মদিনে শুভেচ্ছা রইলো।

 4 years ago 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে ব্যতিক্রম স্বরচিত কবিতা আবৃত্তি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আমি নিজেও আনন্দিত বোধ করছি। এত চমৎকার মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।♥♥

 4 years ago 

টিনটিনের জন্মদিন উপলক্ষে দারুন একটি কবিতা লিখেছেন আপু। দেখতে দেখতে জন্মদিন চলে এলো। মনে হচ্ছে এই তো সেদিন আমরা সবাই মিলে টিনটিনকে জন্মদিনের উইশ করলাম। আবারও একটি বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল। এভাবেই প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্ত আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। যাই হোক চোখের সামনে আমাদের টিনটিন বড় হচ্ছে দেখে ভালো লাগে।

 4 years ago 

একদম ঠিক বলেছেন দেখতে দেখতে টিনটিন বাবার জন্মদিন চলে আসলো আজ সেই কাঙ্খিত শুভ জন্মদিন।আমার কবিতা এবং আবৃত্তি দুটোই আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম এভাবেই সব সময় অনুপ্রেরণা হয়ে পাশে থাকবেন প্রত্যাশা রাখছি।♥♥

 4 years ago 

জন্মদিনের দুইদিন আগেও আপনি একটি কবিতা লিখেছিলেন অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, আজকে আরেকটি জন্মদিন উপলক্ষে কবিতা লিখেছেন, যেমন আপনি কবিতা লিখতে পারেন ঠিক তেমনি আপনার আবৃত্তি সব মিলিয়ে চমৎকার লাগে আমরা সকলেই আপনার আবৃত্তি এবং কবিতা বেশ উপভোগ করি।

 4 years ago 

আপনাদের সকলকে ই অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলেই সত্যি কথা আপনাদের ভালবাসায় আমি অভিভূত আমি মুগ্ধ। আপনারা অনুপ্রেরণা দেন বলে আমি এতদূর এগিয়ে যেতে সাহস পাই।♥♥

 4 years ago 

প্রথমেই টিনটিন সোনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই এবং দোয়া করছি আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুন।

কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। প্রতিটি লাইন মন জুড়ানো ছিল। আর আপনার আবৃত্তি সবসময়ই লা জবাব 👌

 4 years ago 

টিনটিন বাবুকে জন্মদিনের শুভেচ্ছা। আমার কবিতা আপনার ভালো লেগেছে, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61916.70
ETH 1737.12
USDT 1.00
SBD 0.39