নীলফামারী সাহিত্য একাডেমি জলঢাকা শাখা,,

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব

Screenshot_2023-02-11-22-01-48-76_99c04817c0de5652397fc8b56c3b3817.jpg


সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভাল আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রার্থনা করি।

বন্ধুরা নীলফামারী সাহিত্য একাডেমি আমার ছোটবেলার লালিত স্বপ্ন।আল্লাহ তায়ালার অশেষ রহমতে, হাটি হাটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে নীলফামারী সাহিত্য একাডেমি। ইতিমধ্যে নীলফামারী সাহিত্য একাডেমি অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছে।তারই ধারাবাহিকতায় নীলফামারী সাহিত্য একাডেমির প্রকাশনায় খুব শীঘ্রই হাতে পাচ্ছি,, প্রায় শতাধিক লেখক এর লেখা নিয়ে যৌথ কাব্যগ্রন্থ কাব্যকলি। আজ 11 ফেব্রুয়ারি 2023 নীলফামারী সাহিত্য একাডেমির জলঢাকা শাখা কমিটি বাস্তবায়ন হলো। আলহামদুলিল্লাহ নীলফামারী সাহিত্য একাডেমি জলঢাকা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে খুব আনন্দিত বোধ করছি।এবং সর্বসম্মতিক্রমে জলঢাকা শাখা কমিটির ঘোষণা দিতে পেরে বেশ ভালো লাগছে।


IMG_20230211_220607.jpg


বর্তমান যুবসমাজ মাদক এবং ইন্টারনেট আসক্তি তে ভুগছে।কাব্যরসের এতটুকু ছোঁয়া তাদের হৃদয় ছুঁয়ে যায় না এখন আর। এখন মানুষের মূল্যবোধ দিন দিন ক্ষয়ে যাচ্ছে। আর মেধার চলছে অপব্যবহার। আর স্বপ্ন দেখা তো মানুষ ভুলে গেছে প্রায়। আর তাইতো নীলফামারী সাহিত্য একাডেমির খুবই চমৎকার শ্লোগান মেধা স্বপ্ন মূল্যবোধকে জাগ্রত করে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবে নীলফামারী সাহিত্য একাডেমি ইনশাআল্লাহ্।


IMG_20230211_220021.jpg

IMG20230211170723.jpg


বন্ধুরা নীলফামারী জেলায় ছয়টি থানা অবস্থিত। তারমধ্যে আজ জলঢাকা শাখা কমিটি হয়ে গেল।ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ডোমার এবং নীলফামারী শাখা কমিটি গঠন হবে।এবং পর্যায়ক্রমে 6টি থানায় আমাদের নীলফামারী সাহিত্য একাডেমির শাখা কমিটি থাকবে।নীলফামারী সাহিত্য একাডেমির লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করার লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।আপনারা সকলেই মন থেকে দোয়া করবেন, আমরা যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কে সঠিক ভাবে ফুটিয়ে তুলতে পারি।ইতিমধ্যে অনেকেই যারা উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে আমাদের সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সত্যিই তাদের ঋণ কোনদিন কখনো ভুলে যাওয়ার মতো নয়। আমার বিশ্বাস আমার স্বপ্নগুলো নিশ্চয়ই একদিন বাস্তবায়ন হবে।সাহিত্যচর্চা পৌঁছে যাবে ঘরে ঘরে মাদকমুক্ত সমাজ গড়তে আমরা ও রাখতে পারি সহায়ক ভূমিকা। বন্ধুরা পরিশেষে আহবান করব আসুন আমরা বেশি বেশি বই পড়ি এবং সেইসাথে সাহিত্য চর্চা করি কবিতা লিখি গল্প লিখি। সৃষ্টিশীল মানুষ হিসেবে নিজেকে অনন্য ভাবে তৈরি করি।এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মত এখানেই। ভালো থাকবেন। সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোন বিষয় নিয়ে, আপনাদের সামনে হাজির হব।টা টা,,,,,

IMG_20230211_220115.jpg

IMG20230211182850.jpg


dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

নীলফামারী সাহিত্য একাডেমি জলঢাকা এগিয়ে যাবে সগৌরবে ইনশাআল্লাহ, সাথে অজস্র মানুষকে সাহিত্যের অমিয় সুধা দান করবে। যুব সমাজ বই পড়ার মাধ্যমে এগিয়ে যাবে এবং সুস্থ সুন্দর সমাজ উপহার দেবে এই কামনা করছি।

 3 years ago 

চেস্টা চালিয়ে যাচ্ছি, এই একাডেমি নিয়ে অনেক স্বপ্ন রয়েছে।

 3 years ago 

ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নীলফামারী সাহিত্য একাডেমি জলঢাকা শাখার প্রধান অতিথি হিসেবে মনোনয়ন লাভ করার জন্য। আপনি নিজে জলঢাকা শাখ কমিটির ঘোষণা দিতে পেরেছেন শুনে বেশ ভালো লাগলো। আপু আপনি ঠিকই বলেছেন বর্তমান প্রজন্ম বই বা কোন সাহিত্য এর ধারে কাছে ও যাচ্ছে না। সব কিছুই যেন এখন মোবাইলের মধ্যেই ঢুকে গেছে। আশা করছি আপনাদের এই কার্যকারিতার মাধ্যমে যুবক সমাজ কিছুটা হলে ও বই মুখী হবে।

 3 years ago 

আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি ভাই দেখি সামনে কি হয়।

 3 years ago 

আপু আপনি নীলফামারী সাহিত্য একাডেমি জলঢাকা শাখার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন,এটা জেনে খুব ভাল লাগলো। আশা করি যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করতে সাহিত্য একাডেমি জলঢাকা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমি এই সাহিত্য জগতে কিছু একটা করে যেতে চাই, এটাই আমার প্রধান লক্ষ্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62751.41
ETH 1800.61
USDT 1.00
SBD 0.38