সাথী রান্নাঘরে আজকের রেসিপি লাউ পাতার স্বাদে ডিম আলুর ডাল🌹

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম/আদাব
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।

dropshadow_1683720410389.jpg


♥☆꧁:: সাথী রান্না ঘর .::. ꧂☆♥


বন্ধুরা সাথী রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশাকরি আপনাদের মন্দ লাগবে না। আলু আমরা কমবেশী সবাই পছন্দ করি।আলু দিয়ে নানা রকমের তরকারি রান্না করা যায়। এবং বেশিরভাগ মানুষেরই আলু পছন্দ।আলু পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম। আমাদের পরিবারের সবাই আলু খেতে ভীষণ পছন্দ করে। আজ আমি আলু দিয়ে যে রেসিপিটা করবো সেটা অনেকদিন আমার বাসায় করা হয় না। এটা খেতে সত্যিই অনেক সুস্বাদু। বেশ মজা লাগে খেতে।বাংলাদেশের উত্তরবঙ্গে অনেকেই আলুর ডাল খেয়ে থাকে। যাএই অঞ্চলের মানুষের অনেক প্রিয় একটি তরকারি। আমিও উত্তরবঙ্গের স্পেশাল একটি আলুর ডাল রেসিপি- নিয়ে এসেছি আজ আপনাদের মাঝে আর সেটি হল- "লাউ পাতার স্বাদে ডিম আলুর ডাল"। অসাধারণ এবং অতুলনীয় একটি রেসিপি।একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এমন মজাদার একটি রেসিপি তৈরি করতে কি কি লাগবে এবং কেমন করে তৈরি করব, চলুন দেখে আসি,,,,

☆꧁ লাউ পাতার স্বাদে ডিম আলুর ডাল ꧂☆

dropshadow_1683720244736.jpg

☆꧁::প্রয়োজনীয় উপকরন .::. ꧂☆


dropshadow_1683721827261.jpg

dropshadow_1683721958155.jpg

dropshadow_1683721707710.jpg

dropshadow_1683721649582.jpg


  • লাউ পাতা

  • আলু

  • ডিম

  • কাঁচা মরিচ

  • পেঁয়াজ

  • লাল মরিচের গুঁড়া

  • গুঁড়া হলুদ গুড়া

  • পাঁচফোরন

  • জিরার গুড়া

  • কালো জিরা

  • তেল

  • লবণ

১ম ধাপ
  • আলু এবং ডিম গুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। এবার লাউ পাতা গুলো ধুঁয়ে কুচি কুচি করে কেটে নিব।

dropshadow_1683721899349.jpg

dropshadow_1683721567780.jpg

২য় ধাপ

*ডিম এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেলে সেগুলো ছিলে নেব। আলুগুলো একটি স্টিলের গ্লাসের সাহায্যে ভর্তার মত করে নেব। এবং সামান্য হলুদ ও লবণ দিয়ে ডিম গুলো ভেজে নিবো।

dropshadow_1683721491070.jpg

dropshadow_1683721443405.jpg

৩য় ধাগ
  • এবার আলু গুলোর মধ্যে হলুদগুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ, জিরার গুড়া, কালোজিরা তেজ পাতাএবং পাঁচফোড়ন দিয়ে ভাল করে মেখে হালকা পানি দিয়ে নেব।

dropshadow_1683721395885.jpg

dropshadow_1683721101517.jpg

৪র্থ ধাপ
  • এবার চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে, তেল গরম করে, নিয়ে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি গুলো ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাখানো আলু গুলো ঢেলে ভালো করে নেরে চেড়ে হালকা এভেজে নিবো। ভাজা হয়ে গেলে লাউ পাতার কুচি গুলো দিয়ে ভালো করে ভেজে নিব। এবং হালকা পানি দিয়ে ঢেকে দিব।

dropshadow_1683721288322.jpg

dropshadow_1683721237984.jpg

dropshadow_1683720775985.jpg

dropshadow_1683720904838.jpg

৫ম ধাপ
  • 5 মিনিট পর ঢাকনা খুলে ডিম গুলো দিয়ে দেব। এবার হালকা জিরার গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার "লাউ পাতার স্বাদে ডিম আলুর ডাল"। দেখতে যেমন লোভনীয় খেতেও সুস্বাদু।

dropshadow_1683720559125.jpg


এবার ইচ্ছা মত ডেকোরেশন করে পরিবেশন করব। আমি এখানে বেশ কয়েক ভাবে ডেকোরেশন করে নিয়েছি। এই ডালের সাথে কিন্তু আমের আচার খেতে অনেক বেশি মজা লাগে। একদম জমে যায়।আমার নিজের হাতে বানানো আচার এর সাথে পরিবেশন করব। আশাকরি রেসিপিটি আপনাদের ভাল লেগেছে। আর আপনাদের ভালোলাগা আমার পরম পাওয়া। তো বন্ধুরা কারো যদি খুব বেশি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে বাসায় ট্রাই করবেন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আর হ্যাঁ যাচ্ছি কিন্তু যাচ্ছি না। আগামীতে আবারও নতুন নতুন আয়োজন নিয়ে ফিরে আসব। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, আজ এ পর্যন্তই। টা টা,,

dropshadow_1683720309945.jpg

dropshadow_1683720072473.jpg

dropshadow_1683720865723.jpg

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

সাথির রান্না ঘরে তো দারুন রেসেপি হয়েছে ৷ একদম ইউনিক রেসেপি যাকে বলে ৷ লাউ এর পাতা সাথে ডিম ও আলুর ডাল ৷ তরকারি রং দেখে জিভে জল এসে যাওয়ার অবস্থা ৷ অনেক সুন্দর করে রান্না করেেছেন ৷ একদিন সাথি রান্না ঘরে দাওয়াত দেন ৷ হিহিহিহি

 3 years ago 

সাথী রান্নাঘরে মাঝে মাঝে খুবই চমৎকার চমৎকার রেসিপি তৈরি হয়। যদি ভালো লেগে থাকে, তাহলে ছুটে চলে আসবেন। অনেক মজা করে খাওয়া যাবে।
♥♥

 3 years ago 

লাউ পাতার স্বাদে ডিম আলুর ডাল রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। রেসিপিটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। কালারটা এককথায় দুর্দান্ত হয়েছে। খেতেও মনে হচ্ছে দারুণ লেগেছে। চমৎকার একটি রেসিপি শিখে নিলাম আপু। আশা করি বাসায় তৈরি করে খেতে পারবো। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সত্যি কথা বলতে এই রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চমৎকার এই রেসিপিটা বাসায় পড়ে খাবে তাহলে বুঝবেন টেস্ট।♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37