বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে,// স্বরচিত 108 লাইনের কবিতা/ "বই" 10% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago



সসালামু আলাইকুম

♥♥



সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমরা জানি যে গতকাল 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হল। সেই দিবসকে কেন্দ্র করেই সকলের উদ্দেশ্যে বলতে চাই আসুন বেশি বেশি বই পড়ি,, পাঠাগার তৈরি করি।

♥♥


20220206_111412.jpg



siam,.png

♥বই পড়ার প্রয়োজনীয়তা♥

siam,.png

বর্তমান ডিজিটাল যুগে এসে আমরা প্রায় বই পড়তে ভুলেই গেছি।সুন্দর ও পরিপাটি জীবন যাপন করতে গেলে বইয়ের বিকল্প নাই।তাই বই পড়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে একশত আট ১০৮ লাইনের একটি কবিতা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক স্বরচিত কবিতা "বই"

siam,.png

dropshadow_1644125459454.jpg

siam,.png

♥একশত আট (১০৮) লাইনের কবিতা♥

siam,.png

"বই"

siam,.png

সেলিনা সাথী

siam,.png


বই মনকে প্রফুল্ল করে
ছড়ায় সজীবতা
ঠোঁটে আনে হাসির ঝিলিক
বাড়ায় ব্যাকুলতা।

বইয়ের মতো ভালো বন্ধু।
আর তো কেহ নাই
বুকের মাঝে ধারণ করি
বইকে আমি তাই

বই পড়ি বেশি বেশি
করি অঙ্গীকার
আলোকিত মানুষ হতে
করবোনা অবিচার।

বই পড়ি আনন্দে আর
করি হইচই
মজার গল্প, ছড়া,,কবিতা
প্রিয় আমার সই
।।

মানুষ থেকে মানুষ হব
বাঁচি এই আশায়
রিক্ত আমি সিক্ত আমি
সবার ভালোবাসায়

গ্রন্থাগার দিবসে আজ
এটাই শুধু চাওয়া
জ্ঞান, বুদ্ধি, বিবেচনা
বই থেকে যায় পাওয়া।

হাসি বল কান্না বল
মান অভিমান
আবেগ আর অনুভবে
বইয়ের সাথে টান।

একলা ঘরে সঙ্গী হবে
সঙ্গি ভ্রমণে
সময় কাটার সাথী হবে
রবে স্মরণে।

ডানে বই বামে বই
হাতটি বাড়ালে
মাথার কাছে বই রাখা
মনের আড়ালে
।।

বই যে প্রিয় বন্ধু আমার
নিত্যদিনের সাথী
জ্ঞানের আলোয় উদ্ভাসিত
হোক দিবা রাতি।

বইয়ের কাছে খুঁজে পাই
মিষ্টি প্রেমের ছোঁয়া
একমুঠো আদর পাই,
পাই যে আশার ধোঁয়া।

সুযোগ পেলেই বই পড়ি
কারণে অকারণ,
অবুঝ এই মনটা আমার
শুনেনা কারো বারণ

বই যে আমার স্বর্গ সুখ
দূর করে সব কষ্ট
বই বিহনে কবে'ই যেন
হয়ে যেতাম নষ্ট।

বই যে আমার আত্মতৃপ্তি
গভীর ভালোবাসা,
সাহস আনে মনে আমার
জায়গায় শত আশা।।

বই ছাড়া যে জীবন আমি
ভাবতে পারিনা
মহা প্রেমের প্রেমিক আমার
কেন জানি না।।

আনন্দ আর বিরহের
নিপুন কারুকাজ
দৃঢ় করে মনোবল
কখনো বা লাজ

রান্না-বান্না, বিশ্বভ্রমণ
বই থেকে যায় পাওয়া
বইয়ের লাজুক প্রেমের আভা
করে আসা যাওয়া।

নতুন বইয়ের উচ্ছ্বাস যেন
নব উন্মাদনা,
এই কথাটি সকলেরই
একদম জানাশোনা
।।

মাদকে ভরা যুবসমাজ
করছে ঢুলা ঢুলি,,
বাবা -মা ও যে সন্তানের
হচ্ছে নেশার বলি
।।

পরিবারের রক্তক্ষরণ
হচ্ছে নিত্যদিন,
ভালো বই বাজাতে পারে
সভ্যতার ই বিন
।।

মোবাইল ফোন ইন্টারনেট
বই নিয়েছে কেড়ে
ফেসবুক আর গেমস যেন
বইকে দিল হেরে

ইন্টারনেটের অপব্যবহার
চলছে ভীষণভাবে
সহজ হয়েছে অপকর্ম
মোবাইল ফোনেই পাবে।

জ্ঞানের আলোয় আলোকিত
বইয়ে যখন দৃষ্টি
সেই জ্ঞানই সমৃদ্ধ হয়ে
নতুনত্বের সৃষ্টি
।।

বইয়ের কথা বলে কি আর
শেষ করা যায় বল?
বইকে করি নিত্যসঙ্গী
পাঠাগার চলো
।।

পারিবারিক পাঠাগার
হোক না সবার ঘরে
পরিবেশ হোক শোভনীয়
নেশা যাক সরে,,,,,
বইকে হাতে ধরে।
।।

জীবদ্দশায় করেছি আমি
সাথী পাঠাগার,
আলোকিত মানুষ হতে
করি অঙ্গীকার।

অনেক অনেক শুভকামনা
জানিয়ে নিলাম বিদায়
আশাকরি ভরে গেছে গেছে
সকলের"ই হৃদয়
♥♥


siam,.png

IMG_20220205_164556.jpg



♥আশাকরি আপনাদের ভাল লেগেছে।আপনাদের ভাল লাগাই আমার পরম পাওয়া।প্রত্যাশা রেখে যাচ্ছি বই হোক সবার নিত্য সঙ্গী♥



siam,.png

IMG_20220205_163942.jpg

♥পারিবারিক পাঠাগার গড়ে তুলি নিজ উদ্যোগে♥



IMG_20220205_164426.jpg

siam,.png

dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpq77jw4XPQMecE5Rz5bgPEz1Z1oZLbNW5N67oF5YfojwgQAL2FYSdD4RtUiqqjd7JEiagRSFFDh1UcFPpKDSFF7LXFTUzQazXN5piXY.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 4 years ago 

আপু আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন। বই আমাদের সত্যি প্রকৃত বন্ধু আমাদের মনের সকল জড়তা , সবকিছু বই পড়ার মাধ্যমে শেষ হয়। এই কবিতার প্রতিটি লাইন ছিলো অনবদ্য। আমি মুগ্ধ হয়ে কবিতাটি বললাম। আপনার এত সুন্দর সুন্দর কবিতা সত্যি আমার প্রাণটা জুড়িয়ে যায়। আপনি আমার অনুপ্রেরণার নাম। ধন্যবাদ আপু।

 4 years ago 

আমি ধন্য আপু মনি
♥♥

 4 years ago 

আপু মনি এটা একদম সত্যি কথা বলেছেন।ডিজিটাল যুগে এসে আমরা একদম বই পড়া ভুলে গেছি।এখনকার ডিজিটাল যুগে এসে বাচ্চা থেকে বড় সবার হাতে এই শুধু এনড্রয়েট ফোন।বই পড়ার মধ্যে যেই শান্তি টা পাওয়া যায় সেই টা আর কোথাও নেই আপু।
আপু আপনার বই নিয়ে কবিতা আমার কাছে দারুণ লেগেছে।

বই মনকে প্রফুল্ল করে
ছড়ায় সজীবতা
ঠোঁটে আনে হাসির ঝিলিক
বাড়ায় ব্যাকুলতা।

বইয়ের মতো ভালো বন্ধু।
আর তো কেহ নাই
বুকের মাঝে ধারণ করি
বইকে আমি তাই।

আপু মনি এই লাইন গুলো আমার অনেক ভালো লেগেছে। সত্যি মন ছুয়ে গেছে।
আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো আপু মনি।

 4 years ago 
আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা প্রিয় আপু মনি। চমৎকার মন্তব্য করে আমাকে বেশি বেশি উৎসাহ প্রদান করে উজ্জীবিত করার জন্য। ভালো থাকবেন সব সময়♥♥
 4 years ago 

প্রিয় আপু😘😘🌹🌹

 4 years ago 

আসলে আপনার কবিতা পড়ে আমি খুব নির্বাক। লেখার ভাষা হারিয়ে ফেলেছি। আপনি খুব সুন্দর করে অসাধারণ ভাবে কবিতা লিখেছেন । আপনার কবিতাটি পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে আমি মুগ্ধ হলাম। আসলে বই মানুষের প্রকৃত বন্ধু। এত সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, ভালো থাকবেন।

 4 years ago 
আপনিও খুব বেশি ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা গঠনমূলক মন্তব্য করার জন্য অন্তহীন ভালোবাসা পাশেই থাকবেন সবসময়♥♥
 4 years ago 

আপু আপনার কবিতাটা আসলেই অসাধারণ। এটা পড়ে আমার খুবই ভালো লাগলো। ১০৮ লাইনের এই কবিতাটি আমি আজ প্রথম এত বড় কবিতা পড়লাম। যদিও কবিতাটি অনেক বড় ছিল। তারপরও অনেক ভালো লেগেছে কবিতাটা পড়ার পরে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের কবিতা পোস্ট করার জন্য।

 4 years ago 
  • বাপরে হাফিয়ে গেছি এতো বড় কবিতা। যদিও অসাধারণ ছিল। ছন্দের দারুণ মেলবন্ধন ছিল কবিতাটায়। এবং সত্যি মানুষ এখন বই পড়তেই চাইনা। এখন সুযোগ সুবিধা অনেক বেশি ইচ্ছা করলেই নেট থেকে ডাউনলোড করে পড়া যায়। কিন্তু তাও আমরা বই পড়ি না।

বইয়ের মতো ভালো বন্ধু।
আর তো কেহ নাই
বুকের মাঝে ধারণ করি
বইকে আমি তাই।

সবগুলো লাইন অসাধারণ ছিল। তবে এই চারটি চরন আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 4 years ago 
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহ প্রদানের জন্য এভাবেই পাশে থাকবেন সবসময় প্রত্যাশা রেখে গেলাম বই হোক সকলের প্রিয় বন্ধু♥♥
 4 years ago 

আপু, বই পড়ার প্রয়োজনীয়তা নিয়ে আপু আপনি খুবই খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন।আসলেই বই আমাদের প্রকৃত বন্ধু।বই পড়লে সত্যিই মন ভাল থাকে। আপনি এত সুন্দর করে সাজিয়ে কবিতাটি লিখেছেন পড়ে সত্যিই আমার মন ভালো হয়ে গেছে।আপু, আপনার লেখা প্রতিটি কবিতা অসাধারণ সুন্দর হয়ে থাকে। আজকেও তার ব্যতিক্রম হয়নি।আপু, পুরোটা কবিতা আমার ভালো লেগেছে তবে কবিতার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।

বইয়ের মতো ভালো বন্ধু।
আর তো কেহ নাই
বুকের মাঝে ধারণ করি
বইকে আমি তাই।

অসংখ্য ধন্যবাদ আপু মনি, এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপু মনির চমৎকার মন্তব্য করেন আমাকে উৎসাহ প্রদানের জন্য।প্রত্যাশা রেখে গেলাম বই হোক সকলের প্রিয় সঙ্গী♥♥

আপনার কবিতাটি অসাধারন হয়েছে। কবিতার মুলভাব খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ

 4 years ago 

বইয়ের মতো ভালো বন্ধু।
আর তো কেহ নাই
বুকের মাঝে ধারণ করি
বইকে আমি তাই।

আপনার কবিতা পরে অনেক অনেক ভাল লেগেছে ।অত্যন্ত ধৈর্যের সাথে এতো বড় কবিতা লিখেছেন ।ধন্যবাদ এতো সুন্দর কবিতা শেয়ার করার জন্য ।

 4 years ago 

এত বড় কবিতা বাপ্রে বাপ।এত বড় কবিতা লিখা চারটি খানি কথা নয়।অমর তো দোষ লাইন লিখতেই আর মনে থাকে না।যায় হল অসাধারণ ছিলো আপু আপনর কবিতা টা।

 4 years ago 

জ্ঞানের আলোয় আলোকিত
বইয়ে যখন দৃষ্টি
সেই জ্ঞানই সমৃদ্ধ হয়ে
নতুনত্বের সৃষ্টি।।

আপু আপনার কবিতা টা পড়ে খুবেই ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন একবারে সুস্পষ্ট। কবিতাটি পড়ে নিজে কিছু জ্ঞান অর্জন করতে পারলাম। আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দেন এই প্রার্থনা করি। আপু আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

 4 years ago 
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেি ভাইয়া। আপনি নিজে কিছু শেখার চেষ্টা করেছেন কবিতা থেকে।আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি সেই সাথে প্রত্যাশা রাখছি বই হোক সকলের প্রিয় সঙ্গী।।

♥♥

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63988.89
ETH 1805.91
USDT 1.00
SBD 0.38