You are viewing a single comment's thread from:

RE: ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ আপডেট

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রবল ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সর্বশেষ আপডেট আপনার তথ্য সমৃদ্ধ। আপনি ঠিকেই বলেছেন, আমাদের দেশের বেশ কয়েকটি উপকূলীয় জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ১০ জন মানুষের প্রাণহানি হয়েছে।গতকাল রাত আটটার দিকে মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় রিমাল। এসময় ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় অনেক এলাকায়। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট,পটুয়াখালী ও বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূণিঝড় রিমালের প্রভাবে ভোর থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি চলছে ঢাকায় যা এখনো অব্যহত আছে। ঘূর্ণিঝড় নিয়ে তথ্য সমৃদ্ধ পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। শুভ কামনা আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63135.76
ETH 1788.05
USDT 1.00
SBD 0.38