ডাই পোস্টঃ কাগজ দিয়ে ডেইজি ফুল তৈরি।

in আমার বাংলা ব্লগ10 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল ।১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d1.jpg

d2.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি কাগজ দিয়ে ডেইজি ফুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। বেশ অনেক দিন পর আজ আবারও কাগজের ফুল বানিয়েছি। আর আজ বানিয়েছি সাদা ডেইজি ফুল। আমি চেস্টা করেছি বাস্তবের ডেইজি ফুলের মতো বানাতে।কেমন হয়েছে কমেন্ট করে জানালে খুশি হবো। ফুলটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন দু'রং এর কাগজ সহ আরও কিছু উপকরণ । ফুলটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।

প্রয়োজনীয় উপকরণ

১।সাদা ও সবুজ রং এর কাগজ
২।কাঁচি
৩।কাঠি
৪।গাম
৫।হলুদ পোস্টার রং
৬। তুলি

কাগজ দিয়ে ডেইজি ফুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১-

d11.jpg

প্রথমে সাদা কাগজ চিকন করে কেটে নিয়েছি। এরপর কয়েকটি ভাঁজ দিয়ে ডেইজি ফুলের পাপড়ি এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে।

ধাপ - ২

d12.jpg

আঁকা ফুলের পাপড়ি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। প্রায় ১২টি পাপড়ি কেটে নিয়েছি।

ধাপ - ৩

d14.jpg

d15.jpg

d13.jpg

কেটে নেয়া পাপড়িগুলো কাঠি দিয়ে দাগ নিয়েছি। যেমনা ফুলের পাপড়িতে থাকে। একইভাবে সবগুলো পাপড়িতে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ - ৪

d16.jpg

d17.jpg

আবারও সাদা কাগজ চিকন করে কেটে নিয়েছি। কাগজের এক পাশ কাঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নিয়েছি।

ধাপ - ৫

d10.jpg

d18.jpg

সবুজ রং এর কাগজ চিকন করে প্যাচিয়ে নিয়েছি। তার সাথে গাম দিয়ে চিকন করে কাটা সাদা কাগজ গাম দিয়ে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ - ৬

d7.jpg

d8.jpg

এবার পাপড়িগুলো চার পাশে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

d6.jpg

d4.jpg

সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়ে ফুলের নিচে লাগিয়ে দিয়েছি বৃন্ত মত করে।সব শেষে মাঝখানের অংশ হলুদ পোস্তার রং দিয়ে রং করে ফুল বানানো শেষ করেছি।

উপস্থাপন

d2.jpg

d3.jpg

d4.jpg

আশাকরি আমার আজকে কাগজ দিয়ে বানানো ডেইজি ফুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১০ই সেপ্টেম্বর, ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 10 months ago 

এই ফুল অনেক দেখেছি৷ তবে এই ফুল কখনো কাগজ দিয়ে তৈরি করা হয়নি৷ আজকে আপনার কাছ থেকে এই প্রথম এটি দেখতে পেলাম৷ যেভাবে আপনি এখানে রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ফুল তৈরি করে ফেলেছেন তা দেখে অনেক বেশি ভালো লাগছে৷ এই ফুল তৈরি করার ধাপ গুলো আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার একটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷

 10 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 10 months ago 

আপু আমি তো মনে করলাম বাস্তবে ডেইজি ফুল। আপনি দেখছি কাগজ দিয়ে খুব সুন্দর করে ডেইজি ফুল বানিয়েছেন। এবং কাগজের ফুলের পাপড়ি কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ কাগজ দিয়ে ডেইজি ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 10 months ago 

চেস্টা করেছি কিছুটা বাস্তবের মতো বানাতে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62638.51
ETH 1784.84
USDT 1.00
SBD 0.38