রেসিপিঃসরষে শাপলা।
শুভেচ্ছা সবাইকে।
বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এইপ্রত্যাশা করি। আমিও ভালো আছি। আজ ৯ ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে। এই প্রথম আমি রেসিপিটি করেছি। এখন বাজারে প্রচুন পরিমাণে শাপলা পাওয়া যাচ্ছে। বাজারে শাপলা দেখে আমার বর নিয়ে এসেছে। কখনও খায়নি বলে। আর আমিও কখনও খাইনি। তাই বিভিন্ন জনকে জিজ্ঞাসা করে রেসিপিটি করেছি। তবে খেতে বেশ মজাই লেগেছে। রেসিপিটি তৈরি করতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি শাপলা ডাটা।তাছাড়া আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। আর কিভাবে এই সরষে শাপলা রেসিপি তৈরি করলাম চলুন তা জেনে নেই। আশাকরি,সরষে শাপলা রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ সমূহ
শাপলা
হ্লুদ গুড়া
সরিষার তেল
লবন
গোটা সরিষা
শুকনো মরিচ
কোড়ানো নারিকেল
চিনি
কাঁচা মরিচ
সরষে শাপলা রেসিপি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে শাপলা ডাটার আশ ছাড়িয়ে টুকরো করে ধুয়ে নিয়েছি।
ধাপ-২
সরষে সামান্য লবন ও কাঁচা মরিচ দিয়ে বেটে নিয়েছি।
ধাপ-৩
চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে।
ধাপ-৪
তেল গরম হয়ে এলে গোটা সরষে ও শুকনো মরিচ ফোড়ন দিয়েছি।
ধাপ-৫
এবার ধুয়ে পরিস্কার করে রাখা শপলার ডাটাগুলো দিয়ে কিছুটা ভেজে নিয়েছি।
ধাপ-৬
এবার পরিমাণ মতো হলুদ ও লবন দিয়ে দিয়েছি। সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়।
ধাপ-৭
এবার কড়াই এর ঢাকনা তুলে বেটে রাখা সরিষা দিয়ে আবারও ভালভাবে নেড়ে দিয়েছি।
ধাপ-৭
এবার চিনি ও কোড়ানো নারিকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং আরও কিছুক্ষন জ্বাল দিয়ে নিয়েছি। পানি শুকিয়ে এলে নামিয়ে নিয়েছি।
উপস্থাপন
সব শেষে একটি বাটিতে সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে।
আশাকরি আজকের সরষে শাপলার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার রেসিপি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। পরিবারের সকলের যত্ন নিন।নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| পোস্ট | রেসিপি পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | selina 75 |
| ডিভাইস | Samsung A10 |
| তারিখ | ২৩শে জুন,২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) yesterday