জেনারেল রাইটিংঃ তীব্র শীতে কাঁপছে দেশ।

in আমার বাংলা ব্লগ6 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ 2১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,শীতকাল ।২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ। আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করার চেষ্টা করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

winter.jpg

source

একটার পর একটা ঘটনা ঘটছে আমাদের দেশে। ঘটনার শেষ নেই। একটার রেশ কাটতে না কাটতেই আর একটা হাজির। আগামী বছরের ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরেই চলছে ঘটনার ঘনঘটা। মানুষের মাঝে ঘটনা গুলো নিয়ে আছে উদ্বেগ উৎকন্ঠা। আছেও নির্বাচন ঘিরে আনন্দ উচ্ছ্বাস। রাজনৈতিক দল গুলোর মধ্যে চলছে প্রার্থী বাছাই, জোট গঠন,জোটে ভাঙন,দলবদল নানা ঘটনা। ভোট নিয়ে সাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। তবে অবাধ ও সুষ্ঠু ভোট জরুরি। দেশের মানুষ রক্তপাতহীন একটা নিরপেক্ষ নির্বাচন চায়। মানুষ চায় ভয়ডর হীন, অবাধে যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পছন্দের প্রার্থী ও দলকে যেন নির্বাচিত করতে পারে। যারা আগামীর সুখি সমৃদ্ধ একটা বাংলাদেশ বিনির্মান করবে। মানুষ চাচ্ছে সব শংকা কাটিয়ে কালো টাকা মুক্ত,পেশী শক্রি মুক্ত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। বন্ধুরা, আমার ব্বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে নির্বাচন নিয়ে নয়, তীব্র শীত নিয়ে আমার আজকের জেনারেল রাইটিং।


সারাদেশ তীব্র শীত জবুথবু অবস্থা। হাঁড় কাপানো শীত। তীব্র শীতে জন জীবন স্থবির। উত্তুরে হাওয়ায় জন জীবন বিপর্যস্ত। পৌষের শুরু থেকেই শীত।বিশেষ করে দেশের উত্তরের বৃহত্তর রংপুর -দিনাজপুরে শীতের তীব্রতা বেশি। ৮/১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। খড়কুটো জ্বালিয়ে, শীতবস্ত্র পরে মানুষ শীত নিবারণ করছেন। শুধু দেশের উত্তরে নয় সারাদেশেই শীতের তীব্রতা। ঢাকায় ১৩/১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। সারা দিনেই শীতের পোশাক গায়ে দিয়ে চলতে হচ্ছে। ঢাক ও তার আসেপাশে সূর্যের দেখা মিললেও উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের দেখা মিলছে মধ্য দুপুরে। এই তীব্র শীতে সবচেয়ে বিপদে পড়েছে ছিন্নমূল মানুষ।

শীতকালে শীত পড়বে এটা স্বাভাবিক। এজন্য মানুষের প্রস্তুতি থাকে। তবে দেশের অনেক মানুষের শীত নিবারণের পর্যাপ্ত প্রস্তুতি থাকেনা। এজন্য শীত কারো আনন্দের কারো বেদনার। কেউ শীত উদাযাপন করে। পিঠাপুলি,বারবিকিউ, হাঁস পার্টি, চড়ুইভাতি, ঘোরাঘুরি সহ নানা আয়োজনে ব্যস্ত থাকে আর কেউ থাকে একমুঠো রোদের অপেক্ষায়। এভাবেই চলছে এবং চলবে। মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব সেটা যেন আমরা ভুলে না যাই। সামর্থবানদের এই সময় শীতার্তদের পাশে দাঁড়ানো উচিত।

শীতে বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ নজর রাখা দরকার। সবার শরীরের প্রতি নজর দরকার। শীতে প্রচুর পানি ও পুষ্টিকর খাবার দরকার শরীরের, আলসেমি করে ভুলে গেলে চলবেনা। হালকা ব্যায়াম ও হাটাচলা অব্যাহত রাখতে হবে। শীত নিজে উপভোগ করুণ এবং অন্যকে উপভোগ করতে সহায়তা করুণ। হাঁড় কাপানো এই শীতে সবাই নিরাপদ হোক। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina75
তারিখ২৭শে ডিসেম্বর, , ২০২৫ খ্রিস্টাব্দ।
লোকেশনঢাকা,,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63502.24
ETH 1662.81
USDT 1.00
SBD 0.41