ডাই প্রজেক্টঃকাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন ? আশা করি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি।আজ ৮ই শ্রাবণ, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৩ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ। প্রচন্ড গরম। গরম না কমা পর্যন্ত স্বস্তি নেই মানুষের। বেশ কিছুদিন ধরে ঢাকায় বৃষ্টি নেই। বৃষ্টি হলেই গরম কিছুটা কমবে। তার উপর পরিচিত বেশ কয়েকজনের জ্বরের খবর পাচ্ছি। জ্বরের কথা শুনলেই ভয় করে ! যে হারে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে ! আশাকরি সবার প্রচেষ্টায় একদিন আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবো !বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে হাতের কাজ উপস্থাপন করবো। আর তা হচ্ছে সাদাকাগজ কেটে একটি নকশা তৈরি। আপনারা জানেন,হাতের কাজ করতে আমার ভাল লাগে, তাই অনেকদিন পর আজ আমি সাদা কাগজ কেটে একটি নকশা তৈরি করেছি,আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে কাগজ কেটে একটি সুন্দর নকশা তৈরি করলাম। আশাকরি ভাল লাগবে আপনাদের।

z-2.jpg

উপকরণ

z-18.jpg

১।সাদা কাগজ
২।পেন্সিল
৩। কাচি

১ম ধাপ

z-17.jpg

z-16.jpg

z-15.jpg

প্রথমে এক সিট সাদা কাগজ নিয়েছি। এরপর কাগজটি কোনাকুনি ভাবে ভাজ করে নিয়েছি । এবং কাগজের অতিরিক্ত অংশটি কেটে নিয়েছি। ছবির মতো করে।

২য় ধাপ

z-14.jpg

এরপর কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

৩য় ধাপ

z-12.jpg

z-9.jpg

কাগজটির এক প্রান্ত মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। কাগজটিকে যে দিকে ভাঁজ করেছি অন্যপ্রান্ত অপর পাশে ভাঁজ করে নিয়েছি।

৪র্থ ধাপ

z-8.jpg

z-7.jpg

ভাঁজ করার পর কাগজটি সোজা করে কেটে নিয়েছি। এরপর যে ডিজাইনটি করবো তা এঁকে নিয়েছি। এবং যে অংশটি কেটে বাদ দিবো তা পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

৫ম ধাপ

z-6.jpg

পেন্সিল দিয়ে দাগ দেয়া অংশগুলো কেটে নিয়েছি।

৬ষ্ঠ ধাপ

z-5.jpg

কাগজটি কেটে নেয়ার পর ভাজ গুলো খুলে নিলেই তৈরি হয়ে যাবে একটি কাগজের সুন্দর ফুলের ডিজাইন।

উপস্থাপনা

z-1.jpg

z-4.jpg

বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি কাগজ কেটে তৈরি ফুলের ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে । আপনার ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় । পরিবারের বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিন এ গরমে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ২৩জুলাই,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইক অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

কাগজ কেটে ফুলের ডিজাইনটি অসম্ভব সুন্দর ভাবে তৈরি করেছেন। সাদা কাগজ, পেন্সিল, কাচি দিয়ে অসম্ভব সুন্দরভাবে ডিজাইনটি তৈরি করেছেন। অনেক সুন্দর ভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ডিজাইনটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু গরমের কথা বলে কোনো লাভ নেই যেই একটা অবস্থা গরমে।বৃষ্টি মামার তো কোনো খবর নেই। যাইহোক আপু আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুলের ডিজাইন করেছেন। দেখতে কিন্তু দারুণ লাগছিলও।অনেক ধন্যবাদ আপু আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বর্ষাকালে বৃষ্টির দেখা নেই।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি করার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এগুলো তৈরি করার সহজ হলেও দেখতে অনেক সুন্দর দেখায়।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সত্যি আপু জ্বর সর্দির কথা শুনলেই এখন ভয় লাগে। আসলে ডেঙ্গুর আক্রমণ এতটাই বেড়ে গেছে যে জ্বরের কথা শুনলেই মনের মাঝে আলাদা রকমের ভয় তৈরি হয়। সবাই যেন ভালো থাকে এই প্রত্যাশা করি। যাই হোক আপু আপনার তৈরি করা কাগজের নকশা খুবই সুন্দর হয়েছে। আপু আপনি অনেক সুন্দর করে নকশাটি তৈরি করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সচেতনতাই পারে ডেঙ্গু থেকে রক্ষা করতে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও আপু আপনার তৈরি কৃত ডাই প্রজেক্টঃকাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি। দেখে আমি মুগ্ধ হয়েছি আসলে অসাধারণ ছিল প্রতিটি প্রসেস। অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সাথে আপনি ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল এত সুন্দর একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কাগজ কেটে খুব সুন্দর একটি ফুলের ডিজাইন শেয়ার করলেন। চমৎকার হয়েছে আপু।আপনি ধাপগুলি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমার কাছে ভীষন ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটি ফুলের ডিজাইন শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু বেশ কিছুদিন ধরে ঢাকাতে নয় সব জায়গাতে বৃষ্টি হচ্ছে না। এবং গরমের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে । আপনি খুব সুন্দর করে সাদা কাগজ কেটে ফুলের ডিজাইন তৈরি করেছেন। কাগজের ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। এই ফুলগুলো ঘরের দেয়ালে বা কোন অনুষ্ঠানে লাগালে সৌন্দর্য অনেক বেড়ে যায়। আর আপনার ফুলের ডিজাইন তৈরি দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত ফুলের ডিজাইন তৈরি উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু বর্ষায় বৃষ্টির দেখা নেই। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38