কার্টুন বোর্ড ও ডিমের খোসা দিয়ে ফটোফ্রেম তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশাকরি ভাল আছেন সবাই । আমিও ভাল আছি। আজ ১৩ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৮ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাতের কাজ উপস্থাপন করবো। আর তা হচ্ছে কার্টুন বোর্ড দিয়ে ফটোফ্রেম তৈরি। পুরাতন ও ফেলে দেয়া জিনিস দিয়ে ব্যবহার উপযোগী কোন জিনিস বানাতে আমার বেশ ভালো লাগে। তাই মাঝে মাঝে সে সকল জিনিস বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করি। আজ আমি সেই সকল ফেলে দেয়া জিনিস যেমন, ডিমের খোসা ও কার্টুন বোর্ড দিয়ে ফটোফ্রেম বানিয়েছি। আজ আপনাদের সাথে তাই শেয়ার করবো। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক,কিভাবে ফেলে দেয়া জিনিস দিয়ে ফটোফ্রেম তৈরি করলাম। আশাকরি ভাল লাগবে আপনাদের।

fr17.jpg

উপকরণ

fr3.jpg

fr16.jpg

১।পুরাতন কার্টুন বোর্ড
২।পেন্সিল
৩।এন্টি কাটার
৪।গ্লু
৫।পোস্টার রং
৬।ডিমের খোসা
৭।তুলি
৮।পেন্সিল কম্পাস
৯।মোটা সুতা

ফটোফ্রেম বানানোর পদ্ধতি

১ম ধাপ

fr5.jpg

প্রথমে ৩ইঞ্চি ও ৪ ইঞ্চি সাইজের দুটো বৃত্ত এঁকে নিয়েছি কার্টুন বোর্ড এর উপর পেন্সিল কম্পাস দিয়ে ।

২য় ধাপ

fr7.jpg

এঁকে নেয়া বৃত্ত এন্টিকাটার দিয়ে কেটে নিয়েছি, ছবির মতো করে ।

৩য় ধাপ

fr6.jpg

ডিমের খোসাগুলো হলুদ,কমলা ও সবুজ রং করে নিয়েছি পোস্টার রং দিয়ে।

৪র্থ ধাপ

fr8.jpg

fr9.jpg

এবার কেটে নেয়া গোল আকৃতির কার্টুন বোর্ডটিতে রং করা ডিমের খোসা গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। রং এর ভিন্নতা অনুসারে।

৫ম ধাপ

fr10.jpg

fr11.jpg

ছবির মতো করে দু'টুকরো কার্টুন বোর্ড কেটে নিয়েছি। ছবির পিছনে লাগানোর জন্য। যাতে ছবি রাখাতে সুবিধা হয়।

৬ষ্ঠ ধাপ

fr2.jpg

ছবির ফ্রেমের পিছনে কেটে নেয়া কার্টুন বোর্ড ও সুতা গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। এবং ছবির ফ্রেমটি যাতে ঝুলিয়ে রাখা যায় সেজন্য একটি লুপ বানিয়ে নিয়েছি সুতা দিয়ে।

৭ম ধাপ

fr12.jpg

সর্ব শেষে আমার আঁকা একটি ম্যান্ডালা আর্ট ফ্রেমে ঢুকিয়ে দিয়ে ছবি তুলে নিয়েছি।

উপস্থাপন

fr1.jpg

fr14.jpg

fr15.jpg

বন্ধুরা,কেমন লাগলো আমার আজকের হাতের তৈরি কাজটি? আশাকরি ফেলে দেয়া জিনিস দিয়ে আমার বানানো ফটোফ্রেমটি আপনাদের ভালো লেগেছে। আপনার ও আপনার পরিবারের সুস্থ্যতা কামনা করে আজকের মত বিদায় । পরিবারের বয়স্ক ও শিশুদের বাড়তি যত্ন নিন এ গরমে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ্য রাখুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীডাই প্রজেক্ট
ক্যামেরredmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ২৮ সেপ্টম্বর,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইক অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

পুরাতন কার্টুন এবং ডিমের খোসা ব্যবহার করে খুবই সুন্দর একটা ফটো ফ্রেম তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন আপু। আপনার তৈরি করা বিভিন্ন ধরনের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো। আশা করি পরবর্তী সময়েও আপনার পোষ্টের মাধ্যমে এমন ভিন্ন ধরনের জিনিস দেখতে পাবো।

 3 years ago 

আমি চেস্টা করবো ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করতে। অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

কার্টুন বোর্ড ও ডিমের খোসা দিয়ে খুব সুন্দর একটি ফটো ফ্রেম তৈরি করেছেন। এই ফটো ফ্রেমগুলো ঘরে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখায়। তৈরি করার ধাপগুলো খুব সহজ ও সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে যে কেউ খুব সুন্দর ভাবে তৈরি করে নিতে পারবে। কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জি আপু আমরা এ ধরনের ফটোফ্রেম বানিয়ে ব্যবহার করতে পারি। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ফেলনা জিনিস দিয়ে যে এত সুন্দর কারুকার্য করা যায় যা আপনার পোস্টটি না দেখলে বুঝতেই পারতাম না।এক কথায় অসাধারণ হয়েছে আপু কার্টুন বোর্ড এবং ডিমের খোসা দিয়ে তৈরি ফটোফ্রেমটি। ধন্যবাদ আপু দারুন একটি ফটোফ্রেম তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফেলনা জিনিস দিয়ে অনেক কিছুই বানানো যায় আপু। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ ডাই পোস্ট তৈরি করেছেন আপনি। আপনার পোস্ট দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁত ভাবে কার্টুন বোর্ড ও ডিমের খোসা দিয়ে ফটোফ্রেম তৈরি করেছেন। ফটোফ্রেম বেশ দুর্দান্ত হয়েছে। বিশেষ করে ডিমের খোসাতে রং লাগানোর কারণে দেখতে খুব সুন্দর লাগছে। এই ধরনের পোস্ট তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। ফটোফ্রেম তৈরি করার প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে অনেক সুন্দর হয়েছে আপু যা ধারণার বাইরে। ডিমের খোসা গুলো পোস্টার রং দিয়ে রং করে নিয়েছেন বলে বিভিন্ন কালারের হয়েছে। আর গোল এই কাটুন বোর্ড এর উপর সুন্দরভাবে স্থাপন করেছেন তাই দেখার মত একটি ফ্রেম হয়েছে। সব মিলিয়ে আপনার সুন্দর দক্ষতার পরিচয় মিলেছে।

 3 years ago 

আমি চেস্টা করেছি একটু ভিন্ন রকম ভাবে ফটোফ্রেমটি বানাতে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ্! অসাধারণ একটি ডাই শেয়ার করেছেন আপু। আপনার ক্রিয়েটিভিটি দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গিয়েছি।কার্ডবোর্ড এবং ডিমের খোসা দিয়ে চমৎকার একটি ফটো ফ্রেম তৈরি করেছেন। দেখতে এককথায় দুর্দান্ত লাগছে। সম্পূর্ণ প্রজেক্টটি একেবারে নিখুঁতভাবে তৈরি করেছেন। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ভিন্ন রকম কিছু দেখতে সত্যিই ভালো লাগে আপু। আর তাইতো আপনার একদম ভিন্ন চিন্তাভাবনার তৈরি কার্টুন বোর্ড ও ডিমের খোসা দিয়ে ফটো ফ্রেমটি দেখে একদম অবাক হয়ে গেলাম। খুবই সুন্দর লাগছে আপনার তৈরি ফটো ফ্রেমটি। প্রশংসা করার যেন ভাষাই খুঁজে পাচ্ছি না। তাই আর বিশেষ কিছু বলছি না, শুধু বলতে চাই অসাধারণ হয়েছে আপু।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কার্টুন বোর্ড ও ডিমের খোসা দিয়ে অসাধারণ ফটোফ্রেম তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা এই ফটো ফ্রেম দেখে আমি তো খুবই মুগ্ধ হলাম। ডিমের খোসা গুলো আপনি প্রথমে কালার করে নেওয়ার কারণে বসানোর পরে আর কালার করা লাগেনি। ডিমের খোসা কালার করার কারণে সব থেকে বেশি ভালো লাগছে। বিশেষ করে ভিন্ন ভিন্ন তিনটি কালারের হওয়ার কারণে একটু বেশি আকর্ষণীয় লাগছে।

 3 years ago 

ডিমের খোসা আগে রং করে নেয়ার কারনে একটা ম্যুরেল এর এফেক্ট এসেছে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38