আল্পনাঃ রঙ্গিন আল্পনার ডিজাইন।

in আমার বাংলা ব্লগ4 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি ভালো আছেন সবাই? আমিও ভালো আছি। বন্ধুরা, বেশ কয়েক বছর পর ঢাকায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এই শীতের মাঝেই আমার মনে হল অনেকদিন কোন আল্পনার পোস্ট করা হয়নি । তাই আজ আমি একটি আল্পনার পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আজকের আল্পনাটি রঙ্গিন। আলপনা ছাড়া বাড়ির অনুষ্ঠান যেন অসম্পূর্ণ থেকে যায়। একসময় গ্রাম-গঞ্জে আগে মাটির বাড়ি ছিল। মাটির দেয়ালে সুন্দর সুন্দর আলপনা দেখে চোখ জুড়িয়ে যেত। এখন মাটির বাড়ি নেই,সেই আল্পনাও নেই! আলপনা এখন অনুষ্ঠান কেন্দ্রিক ও শহুরে হয়ে গেছে! আর কথা নয় বন্ধুরা, চলুন দেখে নেয়া যাক,আজ আমি কিভাবে একটি রঙ্গিন আল্পনার ডিজাইন একেছি।

2.jpg

উপকরণঃ

3.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।স্কেল
৫।বিভিন্ন রঙের সাইন পেন
৬। পেন্সিল কম্পাস

১ম ধাপঃ

প্রথম ধাপে একটি সাদা কাগজের চারপাশে দাগ একে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে আকা হয়েছে।
4.jpg

২য় ধাপঃ

এরপর কাগজের মাঝখানে বিন্দু নিয়ে ৬টি বৃত্ত একে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে আকা হয়েছে।
5.jpg

৩য় ধাপঃ

এরপর বৃত্তগুলোর মধ্যে কিছু ডিজাইন একে নিতে হবে । নিচের ছবিতে যেভাবে আকা হয়েছে।

6.jpg

৪র্থ ধাপঃ

এই ধাপে এসে একইভাবে আরো কিছু ডিজাইন একে বৃত্তগুলো ভরাট করে নিতে হবে । নিচের ছবির মতো করে।

7.jpg

8.jpg

৫ম ধাপঃ

এরপর আকা ডিজাইন গুলোতে নিজের পছন্দ অনুযায়ী রং দিয়ে রঙ্গিন করে নিতে হবে। নিচের ছবিতে যেভাবে রং করা হয়েছে।

9.jpg

10.jpg

11.jpg

13.jpg

শেষ ধাপঃ

এরপর নিজের স্টিমিট আইডি সাইন করে দিলেই সম্পূর্ণ হয়ে যাবে আলপনা আকা।

1.jpg

উপস্থাপনাঃ

2.jpg

শৈত্যপ্রবাহের কারণে সারাদেশেই শীতের তীব্রতা বেড়েছে। সেইসাথে ঘন কুয়াশা। এ সময় আপনার পরিবারের শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নিন। ভালো থাকুন-ভালো রাখুন। আশাকরি আমার আজকের আকা রঙ্গিন আলপনা আপনাদের কাছে ভাল লাগবে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ

মোবাইল ফটোগ্রাফিঃ এ১০

Sort:  
 4 years ago 

গ্রাম গঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে আল্পনা দিয়ে বাড়ি সাজানো হতো। মাটির বাড়ি যদিও কখনো দেখিনি। তবে আল্পনা সাজালে দেখতে ভীষণ ভালো লাগে। আপু আপনার ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে। সত্যিই আপু এই শীতে সবাইকে নিজের যত্ন নেওয়া উচিত এবং বাড়ির বয়স্ক এবং শিশুদের আরো বেশি যত্ন নেওয়া উচিত। আপু আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 4 years ago 

আপনার আর্ট করা আলপনাটি খুবই সুন্দর হয়েছে এবং দেখতেও খুবই সুন্দর লাগছে। গ্রামে মাটির ঘরের দেওয়ালে এখন আলপনা দিতে দেখা যায়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আলপনা আর্ট করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 4 years ago 

নিঃসন্দেহে চমৎকার একটা আলপনা তৈরি করেছেন, এই আলপনা দেখে আমার ভার্সিটির একটা উৎসব এর কথা মনে পড়ে গেল এরকম একটা আলপনা আমরা করেছিলাম ফ্লোরে।

 4 years ago (edited)

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

বাহ খুব সুন্দর আকপনা করেছেন। আপনার এই আলপনা আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার ফুল করাতে দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এই ধরনের আলপনা কোনো অনুষ্ঠানে ঘরের মেঝের মধ্যে করলে খুব সুন্দর লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি আলপনা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

খুবই সুন্দর রঙ্গিন কালারের ডিজাইন করেছেন। দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। ধাপে ধাপে উপস্থাপন দেখে আরো বেশি ভালো লেগেছে।

 4 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

চমৎকার একটি আল্পনার ডিজাইন শেয়ার করেছেন ৷ আল্পনার ডিজাইনটি দেখে অনেক ভালো লাগলো ৷ আসলেই এ ধরনের আল্পনা আগে মাটির ঘরে দেখা যেতো ৷ খুবই সুন্দর লাগতো ৷ ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আল্পনার ডিজাইন শেয়ার করার জন্য ৷

 4 years ago 

আদিবাসিরা এখনো তাদের মাটির ঘরে আল্পনা করে। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

খুব সুন্দর একটি আলপনার ডিজাইন করেছেন আপু। ডিজাইনটি দেখতে জাষ্ট অসাধারণ লাগছে। এটা কালারফুল হাওয়ায় দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

আল্পনা কালারফুল হলে দেখতে বেশ সুন্দর লাগে।ধন্যবাদ আপু।

 4 years ago 

আপু আপনার আল্পনাটি খুব সুন্দর হয়েছে।বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে গায়ে হলুদ অনুষ্ঠানে এমন আল্পনাগুলো বেশ ভাল লাগে।আপনি ধাপে ধাপে আল্পনাটি এঁকে আমাদের মাঝে শেয়ার করেছেন, এজন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 4 years ago 

ধন্যবাদ আপু।

 4 years ago 

আপনার আলপনাটি রঙিন হওয়ার কারণে দেখতে বেশি সুন্দর লাগছে। ঠিকই বলেছেন এখন অনুষ্ঠানে এইরকম আলপনা দেয়া হয়ে থাকে। গ্রামগঞ্জে আগে প্রতিটি বাড়িতে এইরকম আলপনা দেয়া থাকতো।

 4 years ago 

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64784.50
ETH 1877.78
USDT 1.00
SBD 0.38