একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডালা আর্ট।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ১৫ ই মাঘ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ।২৯জানুয়ারি, ২০২৪ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডালা আর্ট।

ma19.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। সে কারণেই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে। ধর্য্য নিয়ে বসে করতে হয়,তবেই সেই আর্ট দেখতে সুন্দর হয়। তাই আমি ম্যান্ডালা আর্ট করার জন্য বেশ সময় নিয়ে বসি। আমি আবার তাড়াহুরা করে কোন আর্ট করতে পারি না। আমার নিজের কোন কাজ পছন্দ না হলে, তা আমি আবার করার চেষ্টা করি। অন্যদের সাথে শেয়ার করতে তেমন স্বাচ্ছন্দ্যবোধ করি না। তবুও মাঝে মাঝে অপছন্দের কাজও শেয়ার করা করতে হয়,বিভিন্ন কারণে। তবে আমি চেস্টা করি পছন্দের বেস্ট কাজগুলো শেয়ার করতে। আজ আমি বৃত্তে একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করবো। আজকের ম্যান্ডেলা আর্টটি রঙ্গিন। ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, রঙ্গিন সাইন পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডালা। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

ma1.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। পেন্সিল কম্পাস
৪।স্কেল
৫।গোলাপী রং এর জেল পেন
৬।সবুজ ও হলুদ রং এর সাইন পেন

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

ma2.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবং ভিতরে একটি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি।

ধাপ-২*

ma3.jpg

এরপর আয়তক্ষেত্রের ভিতরে বিভিন্ন সাইজের কিছু অর্ধবৃত্ত ও বিভিন্ন সাইজের কিছু কোয়াটার বৃত্ত পেন্সিল কম্পাস দিয়ে এঁকে নিয়েছি।

ধাপ-৩

ma6.jpg

ma7.jpg

ma8.jpg

ma9.jpg

অর্ধবৃত্তটিতে কিছু ডিজাইন এঁকে নিয়েছি গোলাপী রং এর জেল পেন ও সবুজ রং এর সাইন পেন দিয়ে।দিয়ে।।

ধাপ-৪

ma10.jpg

ma11.jpg

এরপর আর ও কিছু ছোট ছোট ডিজাইন এঁকে নিয়েছি কোয়াটার বৃত্তের বিভিন্ন অংশে একই রং ব্যবহার করে।

ধাপ-৫

ma12.jpg

ma13.jpg

ma14.jpg

এবার বাকী বৃত্তে বিভিন্ন ডিজাইন এঁকে বৃত্তগুলো ভরাট করে নিয়েছি একই রং এর পেন ব্যবহার করে।

ধাপ-৬

ma15.jpg

এবার বৃত্তগুলোর ফাঁকা অংশে গোলাপী রং এর জেল পেন দিয়ে বিভিন্ন শেপ এঁকে ভরাট করে নিলেম।

ধাপ-৭

ma16.jpg

এবং ফাঁকা অংশ হলুদ রং এর সাইন পেন দিয়ে ভরাট করে নিলাম।

ধাপ-৮

ma17.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে বৃত্তে রঙ্গিন ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।

উপস্থাপন

ma20.jpg

ma19.jpg

ma18.jpg

আশাকরি আজ আমার একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের বৃত্তের রঙ্গিন ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৯ জানুয়ারী, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

খুবই চমৎকার রঙিন একটা ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ম্যান্ডেলা আর্ট আমার কাছে এমনিতেই অনেক ভালো লাগে তার পরে আবার আপনি রং করেছেন এজন্য এটা দেখতে আরো ভালো লাগছে।

 2 years ago 

আমিও পছন্দ করি ম্যান্ডালা আঁকতে ।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিন্ন রকমের এই ম্যান্ডেলা আর্টটি দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। ম্যান্ডেলা আর্টটির প্রত্যেকটি ধাপ এত সুন্দর ভাবে উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমি কিছুটা ভিন্নতা আনার চেস্টা করেছি ম্যান্ডালা আর্টটি আঁকতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

দারুণ একটি ভিন্ন রকমের রঙ্গিন ম্যান্ডালা আর্ট করেছেন আপু।আসলে এই আর্ট গুলো করতে অনেক সময়ের দরকার।যাইহোক আপনার আজকের এই রঙ্গিন ম্যান্ডালা আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে।অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি ভাইয়া বেশ সময় নিয়ে এঁকেছি ম্যান্ডালা আর্টটি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

একটি ভিন্ন রকম রঙ্গিন ম্যান্ডেলা আর্ট যা দেখে আমি রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর ছিল কালার কম্বিনেশনটি। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার আঁকা ম্যান্ডালাটি আপনার পছন্দ হয়েছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনি ঠিকই বলেছেন এই আর্টগুলো একটু সময় নিয়ে করলেই বেশি ভালো লাগে এবং বেশ ধৈর্য সহকারেও করতে হয় ।তবে আপনার আজকের রঙিন মেন্ডেলা আমার কাছে বেশ ভালো লেগেছে ।খুব সুন্দর করে আর্টটি করেছেন ।দেখে বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

যত সময় নিয়ে করা হবে ম্যান্ডালা আর্ট তত সুন্দর হবে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ভিন্ন রকম একটি মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। আসলে এই চিত্রটি দেখতে ভালো লাগলো। আপনি খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আসলেই এ ধরনের আর্ট গুলো একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে পারলে সুন্দর একটি আর্ট পরিবেশন করা যায় । আপনার রঙিন ম্যান্ডেলা আর্টটি কিন্তু অনেক ভালো হয়েছে আপু । ম্যান্ডেলা আর্টগুলো এমনিতেই সুন্দর লাগে তারপরে রঙিন করার কারণে আরো বেশি সুন্দর লাগছে । ডিজাইন গুলো অনেক নিখুঁত করেছেন ।

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর করে আঁকতে । ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু সেটাই তো দেখে চলেছি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন ধরনের চিত্র অংকন করে আমাদেরকে মুগ্ধ করেন । আজকে ভিন্ন ধরনের ম্যান্ডেলার চিত্র অঙ্কন করেছেন। বৃত্তাকার তিনটি অংশে খুব সুন্দর ডিজাইন করেছেন দেখতে খুবই সুন্দর লাগছে । এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার চেস্টা সফলতা লাভ করছে আপনাদের ভালো লাগায়। অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38