জেনারেল রাইটিংঃবিজয়ের মাস ডিসেম্বর।

in আমার বাংলা ব্লগ7 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , হেমন্ত-কাল । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ। একটি জেনারেল রাইটিং শেয়ার করার চেষ্টা করবো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

d1.jpg

source

বিজয়ের মাস ডিসেম্বর। বাংলাদেশের বাঙালি জাতির গৌরবের মাস- অহংকারের মাস। লাল সবুজ পতাকার মালিকানা ও একটি স্বাধীন দেশ অর্জনের মাস। পাকিস্থানী শাসক গোষ্ঠীর ২৩ বছরের যাতাকলের হাত থেকে বিজয় অর্জনের মাস। বিট্রিশ শাসনের হাত থেকে দেশ ভাগ হওয়ার পর, পাকিস্থানীরা ২৩ বছর ধরে যে জুলুম -অত্যাচার, নির্যাতন-নিপীড়ন, শোষণ ও বঞ্চনা চালিয়েছে তার পরিসমাপ্তির মাস। ডিসেম্বরের ১৬ তারিখ পাকিস্থানী হানাদার বাহিনীকে পরাজিত করে আমাদের বিজয়ের দিন।আমাদের বিজয় দিবস।

পাকিস্থানীদের কবল থেকে দেশমাতৃকাকে রক্ষা করা ও দেশ স্বাধীন করা এত সহজ ছিল না। দীর্ঘ লড়াই সংগ্রাম সর্বোপরি ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের ফসল আমাদেশের স্বাধীনতা। আমাদের স্বাধীনতা কোন স্বপ্ন নয়।। জীবন দিয়ে অর্জন করতে হয়েছে। ৩০ লক্ষ তাজা প্রাণের আত্মদান ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীন লাল সবুজের পতাকা ও স্বাধীন দেশের অর্জন।তাই ডিসেম্বর মাস মাসব্যাপী নানা আয়োজনে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করি। বিজয়ের মাসের প্রথম দিনে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সকল শহীদ বীরমুক্তিযোদ্ধাদের,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ও বীর মুক্তিযোদ্ধাদের যারা দেশের জন, নিজের শ্রেষ্ঠ জীবন বাঁজি রেখে আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচার জন্য একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন। সেই সাথে তীব্র ঘৃনা পাকিস্থানী দোসর এদেশীয় রাজাকার,আল বদর,আল সামস বাহিনীর সদস্যদের প্রতি।


বছর ঘুরে আবার এসেছে ডিসেম্বর। আমাদের প্রাণের স্পন্দন,গৌরবের ডিসেম্বর। দেশের মানুষ প্রস্তুত হচ্ছে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করতে এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে। আমরা আমাদের শহীদের স্বপ্ন শোষণ বৈষম্য, দূর্নীতি মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান করবো, স্বাধীনতা বিরোধীদের রক্তচক্ষু উপেক্ষা করে। মুক্তিযুদ্ধে প্রাপ্ত বাংলাদেশ আমাদের অহংকার।
পথ হারাবে না বাংলাদেশ।
সবাইকে বিজয়ের মাসের শুভেচ্ছা।

পোস্ট বিবরণ

শ্রেনীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina75
তারিখ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ।
লোকেশনপার্বতীপুর,বাংলাদেশ।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39