অরিগ্যামিঃ রঙ্গিন কাগজ দিয়ে একটি ফড়িং তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও বেশ ভালো আছি। আজ ২৬ আষাঢ়, বর্ষাকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১০ জুলাই,২০২৩ খ্রীস্টাব্দ। ঢাকায় ডেঙ্গুর প্রকোট দিন দিন বেড়েই চলেছে। ডেঙ্গু প্রতিরোধে সকলকেই সচেতন হতে হবে। বাড়ির আশপাশ পরিস্কার আছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। আর সচেতনতাই পারে ডেংগু প্রতিরোধ করতে।যাই হোক বন্ধুরা, আমার নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি ফড়িং এর অরিগ্যামি তৈরি করবো। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজের ভাঁজের খেলা। আজ আমি ফড়িং এর অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ ও কাঁচি ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের ফড়িং এর অরিগ্যামি। আশাকরি, আজকের ফড়িং এর অরিগ্যামি ভাল লাগবে আপনাদের।

f21.jpg

উপকরণ

f3.jpg

১।হ্লুদ রং এর কাগজ
২।কাঁচি

তৈরির পদ্ধতি

ধাপ-১

f5.jpg

প্রথমে ১৫ সেঃমিঃ বাই ১৫ সেঃমিঃ সাইজের হলুদ রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি।

ধাপ-২

f6.jpg

f7.jpg

এবার কাগজটিকে কোনাকুনিভাবে বরাবর ভাঁজ করে নিয়েছি উভয় পাশে।

ধাপ-৩

f8.jpg

কাগজটিকে যে পাশে কোনাকুনি ভাবে ভাঁজ করেছি,আপর পাশে কাগজটিকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

f9.jpg

কাগজটির দু'পাশ ভিতরে ঢুকিয়ে দেয়ার পর কাগজটি দেখতে ছবির মতো হয়েছে।

ধাপ-৫

f10.jpg

f11.jpg

f12.jpg

কাগজটিকে পরপর ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

f13.jpg

f14.jpg

আবারও ছবির মতো করে কাগজটিকে পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

f15.jpg

f16.jpg

f17.jpg

যেহেতু অরিগ্যামি ভাঁজের খেলা তাই আবার ভাঁজ করা কাগজটিকে ছবির মতো করে পরপর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

f18.jpg

এবার ফড়িং এর পাখা বানানোর জন্য ভাজ করে কাগজের অংশ কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-৯

f19.jpg

f20.jpg

কাঁচি দিয়ে কেটে নেয়া অংশটি বাদে অন্য অংশের একটি অংশ প্যাঁচিয়ে নিয়ে ফরিং এর মাথা বানিয়ে নিয়েছি। এবং অন্য অংশটি ফড়িং এর লেজ। কাটা অংশটি পাখা বোঝানোর একটু ফাঁক করে দিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম আমার আজকের ওরিগ্যামি ফড়িং তৈরি।

উপস্থাপনা

f1.jpg

f2.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে ফড়িং তৈরি অরিগ্যামি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note 5A
পোস্ট তৈরি@selina75
তারিখ১০জুলাই,২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে ফড়ইং এর অরিগামি প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।
সত্যি আপনার এমন ইউনিট পোস্ট দেখে অবাক হয়ে গেলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অরিগ্যামি তৈরি করতে আমার খুবই ভালো লাগে। বিশেষ করে রঙিন কাগজ ব্যবহার করে সবার মাঝে উপস্থাপন করতে আমার ভালো লাগে। কাগজের ফড়িং দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর করে ফুল তৈরি করেছেন এবং সম্পূর্ণ প্রসেস তুলে ধরেছেন আপু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

আমারও বেশ ভালো লাগে অরিগ্যমি বানাতে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যে কোন অরিগামি তৈরি করলে দেখতে অনেক সুন্দর হয়। হলুদ রঙের কাগজ দিয়ে সুন্দর ফড়িং এর অরিগামি তৈরি করেছেন যা দেখতে ভীষণ ভালো লাগছে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে বর্ণনা করেছেন। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রথমে দেয়া সতর্ক বার্তাটি আমার কাছে খুবই ভালো লেগেছে, এখন আমাদের সকলেরই উচিত একটু সাবধানে থাকা, যাইহোক কাগজের তৈরি ফড়িংকে কিন্তু অবিকল সত্যিকারি ফড়িং এর মতোই খুবই সুন্দর হয়েছে এটি।

 3 years ago 

সবার এখন সাবধান থাকা জ্রুরী। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ দারুন ছিল তো আইডিয়াটা । হলুদ রঙের কাগজ দিয়ে ফড়িং তৈরি অনেক সুন্দর হয়েছে। রঙিন কাগজ ব্যবহার করে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত হয় অনেক ভালো লাগলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর করে ফড়িং তৈরি করেছেন। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা তৈরি করতে অনেক সময় লেগেছে। আপনি অনেক ধৈর্য সহকারে কাজটি সম্পন্ন করেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অরিগ্যামি তোইরি করতে একটু বেশি সময় প্রয়োজন। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি রঙিন কাগজের খেলা দেখিয়ে খুব সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন । রঙিন কাগজের এই ফড়িংটি আমি অনেকদিন আগে বানিয়েছিলাম । ভালই লাগে আমার কাছে দেখতে । একেবারে সত্যিকারের ফড়িং মনে হয় দেখতে । আপনার ফড়িংটিও একেবারে সত্যিকারে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে ।

 3 years ago 

অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে একটি ফড়িং তৈরি অসাধারণ হয়েছে, দেখে খুবি ভালো লেগেছে আমার। ধাপে ধাপে উপস্থাপন দেখে শিখতে পারলাম।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও খুব চমৎকার ছিল তো আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফড়িং। আপনি এই ফড়িং টি তৈরি করতে হলুদ রঙিন কাগজ ব্যবহার করেছেন দেখে খুব ভালো লেগেছে। আর গাছের মধ্যে রেখে ফটোগ্রাফি করেছেন দেখে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। ভাঁজে ভাঁজে কাজগুলো করতে যদিও কষ্ট হয়, কিন্তু তৈরি করা শেষে খুব ভালো লাগে দেখতে।

 3 years ago 

অরিগ্যামি যেহেতু ভাঁজের খেলা, সেহেতু একটু সময় বেশি লাগে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38