ডাই পোস্টঃ জন্মদিনে দাদাকে শুভেচ্ছা জানানোর জন্য শুভেচ্ছা কার্ড তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ২০ শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ,হেমন্তকাল। ৫ই ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ।

c20.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি নতুন আর একটি পোস্ট নিয়ে। আজ আমাদের সবার প্রিয় ও স্রদ্ধেয় দাদার জন্মদিন।জন্মদিনে দাদাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সেই সাথে কামনা করি তিনি যেনো তার পরিবার নিয়ে সুখে থাকেন সব সময়।কোন ধরনের দুঃখ কস্ট যেনো তার পরিবারকে স্পর্শ করতে না পারে। সব সময় যেনো আনন্দে কাটে তার জীবন। জন্মদিনে দাদাকে শুভেচ্ছা জানাতে আমার বাংলা ব্লগের সদস্যরা বিভিন্নভাবে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন । তাই আমিও দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ক্লে দিয়ে বানিয়ে নিলাম একটি শুভেচ্ছা কার্ড।সেই শুভেচ্ছা কার্ড বানানোর পদ্ধতি আজ আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ভালো লাগবে আপনাদের। শুভেচ্ছা কার্ডটি বানাতে আমি ব্যবহার করেছি রঙ্গিন কাগজ ও ক্লে পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেই শুভেচ্ছা কার্ড তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি আজকের ডাই পোস্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণ

c1.jpg

১।রঙ্গিন কাগজ
২।গাম
৩।কাঁচি
৪।লাল রং এর সাইন পেন
৫।সোনালী ফিতা
৬।বিভিন্ন রং এর ক্লে

কার্ড তৈরির ধাপ সমুহ

ধাপ-১

c3.jpg

c4.jpg

প্রথমে A4 সাইজের লাল রং এর কাগজ দু'ভাঁজ করে নিয়েছি। এবং ভাঁজের এক অংশ জিকজাকভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-২

c6.jpg

c7.jpg

c8.jpg

এবার এক টুকরো সোনালী ফিতা কাগজের মাঝ বরাবর ভাঁজে ঢুকিয়ে দিয়েছি। এবং ফিতাটিকে বো এর মতো করে গিট দিয়ে নিয়েছি। এবং জিকজাক করে ভাঁজ করা কাগজের দু'প্রান্ত অন্য কাগজের সাথে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৩

c10.jpg

c11.jpg

এবার বিভিন্ন রং এর ক্লে দিয়ে কিছু ফুল ও পাতা বানিয়ে নিয়েছি।

ধাপ-৪

c12.jpg

c13.jpg

ক্লে দিয়ে বানানো ফুল ও পাতা গাম দিয়ে কাগজের নিচের দিকে লাগিয়ে নিয়েছি। এবং কাগজের তিন পাশে সাদা ও নীল ক্লে গোল গোল করে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৫

c14.jpg

c15.jpg

এবার একটি গোলাপী রং এর কাগজ আঁকাবাঁকা করে কেটে নিয়েছি। তাতে লাল রং এর সাইন পেন দিয়ে **শুভ জন্মদিন দাদা** লিখে নিয়েছি। এবার লিখা কাগজটি গাম দিয়ে লাল রং এর কাগজের উপর লাগিয়ে দিয়েছি। ব্যস তৈরি দাদার জন্য জন্ম দিনের শুভেচ্ছা কার্ডটি।

উপস্থাপন

c16.jpg

c19.jpg

c17.jpg

আশাকরি আজকে দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বানানো কার্ডটি আপনাদের ভালো লেগেছে। আমি সব সময় চেষ্টা করি ভিন্ন ভিন্ন ধরনের ডাই পোস্ট শেয়ার করতে।আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ৫ই ডিসেম্বর, ২০২৪ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 2 years ago 

জন্মদিনের শুভেচ্ছা কার্ড অনেক সুন্দর হয়েছে আপু। আপনি চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। এই ধরনের কার্ড গুলো তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি কাউকে শুভেচ্ছা জানাতেও ভালো লাগে। অনেক ভালো লেগেছে আপু।

 2 years ago 

স্কুলে থাকতে এ ধরনের কার্ড অনেক বানাতাম বন্ধুদের জন্ম দিনে শুভেচ্ছা জানাতে। এখন আবার বানাচ্ছি নতুন করে। ধন্যবাদ আপু।

 2 years ago 

Daily task

dt1.png

dt2.png

dt3.png

দাদার জন্মদিন উপলক্ষে আপনার বানানো বার্থডে কার্ড অতুলনীয়। কালার কম্বিনেশন টাও একদম চোখে লাগছে। আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দর একটি কার্ড বানাতে।ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

দাদার জন্মদিন উপলক্ষে আপনি খুব সুন্দর একটা শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন আপু। ছোট ছোট ফুলগুলো দেওয়ার কারণে একটু ভিন্ন ধরনের হয়েছে। অনেক বেশি ভালো লাগছে এটা দেখে। সোনালী ফিতা দেওয়ার কারণে অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটা ডাই প্রজেক্ট তৈরি করার মাধ্যমে দাদাকে শুভেচ্ছা জানানোর জন্য।

 2 years ago 

এই প্রথম ক্লে দিয়ে একটি কার্ড বানালাম। আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

দাদার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠাতে আপনি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। খুব ভালো লাগলো এমন সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করতে দেখে। আশা করব আজকের দিনটা দাদার জন্য খুবই আনন্দের।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

দাদার জন্মদিন উপলক্ষে দারুণ কার্ড তৈরি করেছেন আপু। কার্ডটি লাল রঙের হওয়ার কারণে দেখতে ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

লাল রং এর কাগজ দিয়ে কোন কিছু বানালে দেখতে বেশ সুন্দর লাগে। তাই লাল রং এর কাগজ ব্যবহার করেছি।মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার তৈরি করা ডাই প্রজেক্টর দেখতে দারুন হয়েছে আপু। এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে আপনি শুভেচ্ছা বার্তা তৈরি করলেন যা দাদার কাছে খুবই পছন্দের হবে। দাদার জন্মদিনে এত সুন্দর একটি কার্ড তৈরি করে আপনি শেয়ার করলেন। আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

আশাকরি দাদা যেনো দেখে কার্ডটি। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

দাদার জন্মদিন উপলক্ষে সুন্দর একটি কার্ড বানিয়েছেন। তবে আপনার কার্ড বানানো অসাধারণ হয়েছে। এবং আপনার তৈরি এই কার্ড দেখলে দাদা অনেক খুশি হবে। রঙিন কাগজ এবং ক্লে দিয়ে চমৎকার কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

দাদা দেখলে কার্ডটি আমারও বেশ ভালো লাগবে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

দাদার জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি শুভেচ্ছা কার্ড বানিয়েছেন আপু। ক্লে আর রঙিন কাগজ দিয়ে সব মিলিয়ে খুব সুন্দর কার্ডটি বানিয়েছেন। দাদা যেনো পুরো পরিবারের সকলে মিলে ভালো থাকেন সেই শুভকামনা আমার পক্ষ থেকেও।

 2 years ago 

আমরা সবাই তাই কামনা করি দাদা যেনো তার পরিবার নিয়ে ভালো থাকেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38