ম্যান্ডালাঃ আয়তক্ষেত্রে ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভাল আছি। আজ ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্মদিন।কবিগুরুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা। বন্ধুরা, নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডাল আর্ট নিয়ে। ম্যান্ডালা আর্ট হল ছোট ছোট ডিজাইন দিয়ে বড় কোন ডিজাইন অংকন করা। আমার বেশ ভালো লাগে ম্যান্ডালা আর্ট করতে। তাই আজ আমি একটু অন্যভাবে ম্যান্ডালা আর্ট করার চেস্টা করেছি। আজকের ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করা হয়েছে সাদা কাগজ,পেন্সিল,রাবার জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক,ম্যান্ডালা আর্টটি অংকনের বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

ma3.jpg

উপকরণ

man22.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। কাল রং এর জেল পেন
৪। রাবার
৫। স্কেল
৬।পেন্সিল কম্পাস

ধাপ-১

man21.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিতে হবে। ছবির মতো করে।

ধাপ-২

man20.jpg

কাগজের মাঝ বরাবর পেন্সিল দিয়ে একটি আয়তক্ষেত্র একে নিতে হবে । ছবিতে যেভাবে দেখানো হয়েছে।

ধাপ-৩

man19.jpg

man 18.jpg

man17.jpg

man15.jpg

man14.jpg

এবার একে নেয়া আয়তক্ষেত্রে কিছু অর্ধবৃত্ত একে নিতে হবে।ছবির মতো করে। এরপর অর্ধবৃত্তে ছোট ছোট কিছু ডিজাইন একে নিতে হবে। ছবিতে যেভাবে আকা হয়েছে।

ধাপ-৪

man13.jpg

man11.jpg

man10.jpg

একইভাবে আরো কিছু ডিজাইন একে আয়তক্ষেত্রটি ভরাট করে নিতে হবে।

ধাপ-৫

man9.jpg

একে নেয়া ডিজাইন এর কিছু অংশ জেলপেন দিয়ে ভরাট করে নিতে হবে। যেন ডিজাইনটি দেখতে সুন্দর লাগে।

শেষ ধাপ

man8.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিলেই হয়ে যাবে ম্যান্ডালা আর্ট অংকন।

উপস্থাপনা

ma1.jpg

man7.jpg

আশকরি আজ আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের থ্রিডি চিত্রে ম্যান্ডালা আর্টি এখানেই শেষ করছি।

পোস্ট বিবরন

শ্রেণীম্যান্ডালা আর্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনার ম্যান্ডেলা আর্ট টি আমার কাছে বেশ ভালো লেগেছে । আসলে এই আর্টগুলো করতে একটু সময় লাগলেও দেখতে ভীষণ ভালো লাগে । যেহেতু এর ভেতরে ছোট ছোট অনেক কাজ থেকে । তাই একটু সময়ের প্রয়োজন হয় । আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ দেখিয়েছেন । ধন্যবাদ আপনাকে ।

 3 years ago 

জি আপু একাজগুলো করতে সময় লাগলেও শেষে দেখতে বেশ ভালো লাগে।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এটা দেখতে অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো এমনিতেই অনেক ভালো লাগে তারপর যদি এরকম আয়তক্ষেত্র হিসেবে অঙ্কন করা হয় তাহলে আরো বেশি ভালো লাগে। আমার কাছে আপনার আর্টটি অনেক সুন্দর হয়েছে দেখতে ভালো লাগছে।

 3 years ago 

ম্যান্ডালা আর্টটে ছোট ছোট ডিজাই করা হয় বলে দেখতে বেশ সুন্দর লাগে। ধন্যবাদ আপু।

 3 years ago 

সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা।

আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনার ম্যান্ডেলা আর্টটি বেশ ভালই হয়েছে। অনেক সময় ও ধৈর্য্য সহকারে যে অংকন করেছেন, তা যেন দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

এ ধরনের ডিজাইন করতে বেশ সময় ও ধৈর্য্য দরকার। ধন্যবাদ আপু।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো খুব ভালো লাগে দেখতে।আপনি খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। দারুন হয়েছে আপু।এসব আর্টে ধৈর্যের দরকার হয়। সময় ও ধৈর্য নিয়ে খুব সুন্দর একটি আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমার কাছেও ম্যান্ডালা আর্ট বেশ ভালো লাগে। সময় নিয়ে করতে হয়। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ওয়াও খুবই সুন্দর হয়েছে তো আপনার আজকের এই ম্যান্ডেলা টি। আয়তক্ষেত্রে ম্যান্ডেলা অঙ্কন আপনি নিজের দক্ষতার সাথে করেছেন। খুবই নিখুঁত কাজ ছিল এটি। আসলে ম্যান্ডেলা আর্ট গুলো খুবই নিখুঁতভাবে করা লাগে। এরকম কাজগুলো নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে করা হয়। এই কাজগুলোর মাধ্যমে নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে যা দেখেই বুঝতে পারছি। আপনার দক্ষতার প্রশংসা তো অবশ্যই করতে হয়।

 3 years ago 

আমি চেস্টা করেছি নিখুতভাবে করতে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আয়তক্ষেত্রে ম্যান্ডেলা অঙ্কন খুবই নিখুঁতভাবে করেছেন তো। খাতার মাঝখানের অংশে এই ম্যান্ডেলা আর্ট টি অঙ্কন করার কারণে দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আপনি অনেক সময় ব্যবহার করে এটি অংকন করেছেন দেখে বোঝা যাচ্ছে। আপনি সবসময় খুবই সুন্দর সুন্দর কাজ করে থাকেন। আপনার এরকম দক্ষতা মূলক কাজগুলো আমার কাছে ভালো লাগে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65117.10
ETH 1964.04
USDT 1.00
SBD 0.37