অরিগ্যামিঃকাঁচা ও পাকা স্ট্রবেরি তৈরি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২৬কার্তিক হেমন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১১ নভেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ।

s9.jpg

আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নিয়ে এসেছি একটি অরিগ্যামি পোস্ট। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে স্ট্রবেরির অরিগ্যামি উপস্থাপন করবো। আমি চেস্টা করেছি স্ট্রবেরি অরিগ্যামি সুন্দর ভাবে তৈরি করতে। আজ আমি কাঁচা ,পাকা দু'ধরনের অরিগ্যামি তৈরি করবো। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা। এক কথায় অরিগ্যামি হল কাগজে ভাঁজের খেলা। তাই বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়।তবুও চেস্টা করবো যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি স্ট্রবেরি অরিগ্যামি তৈরিতে সাদা ও রঙ্গিন কাগজ ও সাইন পেন উপকরণ হিসাবে ব্যবহার করেছি। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই,কিভাবে তৈরি হলো আজকের কাঁচা ও পাকা স্ট্রবেরির অরিগ্যামিটি। আশাকরি, আজকের স্ট্রবেরির অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

s31.jpg

১।রঙ্গিন কাগজ
২।সাইন পেন
৩।গাম
৪।সাদা কাগজ
৫।কাঁচি

তৈরির পদ্ধতি

ধাপ-১

s21.jpg

s22.jpg

প্রথমে ১৪সেঃ মিঃX১৪সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি স্ট্রবেরি বানানোর জন্য।এরপর কাগজটিকে উভয় দিকে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-২

s23.jpg

s24.jpg

কাগজটিকে পুনরায় উভয় দিকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে নিয়েছি। কোনাকুনি ও আড়াআড়িভাবে ভাবে ভাঁজ করার পর কাগজটি দেখতে ছবির মতো হয়েছে।

ধাপ-৩

s25.jpg

দুপাশের কাগজ ভিতরে ঢুকিয়ে দেয়ার পর কাগজটি দেখতে নিজের ছবির মত হবে।

ধাপ-৪

s26.jpg

s28.jpg

s19.jpg

s16.jpg

ছবির মতো করে কাগজটি পরপর ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

s15.jpg

s13.jpg

s10.jpg

উপরের দিকের ভাঁজ করা সরু অংশ বাহিরের দিকে ভাঁজ করে নিয়েছি। এবং গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৬

s2.jpg

s3.jpg

s6.jpg

প্রথমে ৭সেঃ মিঃX৭সেঃমিঃ সাইজের এক টুকরো সবুজ রং এর কাগজ নিয়েছি স্ট্রবেরির বৃন্ত বানানোর জন্য। কোনাকুনিভাবে কয়েক ভাঁজ করে নিয়েছি । এবং একে নিয়েছি। এরপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি।

ধাপ-৮

s32.jpg

s34.jpg

এবার এক টুকরো সবুজ রং এর কাগজ প্যাচিয়ে নিয়েছি ডাল বানানোর জন্য। তৈরি করা ডালটি বৃন্তের মাঝখানে ছিদ্র করে ঢুকিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেল স্ট্রবেরির অরিগ্যামি। এভাবে কাঁচা ও পাকা ২টি স্ট্রবেরির অরিগ্যামি উপস্থাপন করলাম।

উপস্থাপনা

s8.jpg

s9.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে কাঁচা ও পাকা স্ট্রবেরির অরিগ্যামি তৈরি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের সকলকে সুস্থ্য রাখুন।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ১১ নভেম্বর ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপনার স্ট্রবেরির অরিগ্যামি দেখে আমি তো প্রথমে একেবারে বাস্তবিক মনে করেছিলাম। রঙিন কাগজ দিয়ে ভাঁজ করে যে কোন কিছু তৈরি করতে অনেক কষ্ট হয় এবং কি তা উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাও অনেক কষ্টের ব্যাপার। আমার তো মনে হচ্ছে আপনি পাকা স্ট্রবেরিটা আমার জন্য তৈরি করেছেন। যদি খেতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো।

 3 years ago 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করতে। ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অরিগ্যামী আমার ভীষণ পছন্দের একটা বিষয়। ভাবছি সময় পেলেই কিছু অরগ্যামীর কাজ করবো।
আপনি চমৎকারভাবে স্ট্রবেরী তৈরি করেছেন, দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে কালারফুল হয়েছে বলা যায়।

Posted using SteemPro Mobile

 3 years ago 

করা শুরু করেন। তাহলে আমরাও নতুন নতুন কাজ দেখতে পাবো। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনি সবসময় আমাদের সাথে খুব সুন্দর সুন্দর অরিগ্যামি শেয়ার করেন। আপনার অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই অরিগ্যামি বেশ সুন্দর হয়েছে। কাঁচা পাকা স্ট্রবেরি একসাথে দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার আমার তৈরি অরিগ্যামি ভালো লেগেছে যেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে স্ট্রবের তৈরি করেছেন। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটি উপস্থাপ করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

চমৎকার লাগছে দেখতে। কাঁচা ও পাকা স্ট্রবেরি অরিগ্যামি আপনি খুব সুন্দর ভাবে কাগজ দিয়ে তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে তুলে নিয়ে খেয়ে ফেলি হাহাহাহা 😄😄 ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ অনেক সুন্দর তো রঙিন কাগজ দিয়ে স্ট্রবেরি তৈরি করেছেন যার মধ্যে একটি কাঁচা স্ট্রবেরি আবার একটি পাকা স্ট্রবেরি। দুইটি স্ট্রবেরি একসাথে রেখেছেন দেখতে বেশ সুন্দর লাগছে আর কাগজের ভাজে কিভাবে স্ট্রবেরি তৈরি করতে হয় সেটা আমাদেরকে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

স্ট্রবেরির অরিগামিটা বেশ ভালো লাগছে দেখে। খুব সুন্দর ভাবে আপনি তৈরি করেছেন। পাকা স্ট্রবেরি টা সবচেয়ে বেশি ভালো লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগামি তৈরি শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন, অরিগ্যামি মানেই হচ্ছে কাগজের ভাঁজের খেলা। ভাঁজে ভাঁজে রঙিন কাগজ দিয়ে, আপনি অনেক সুন্দর করে কাঁচা এবং পাকা দুটি স্ট্রবেরি তৈরি করেছেন। ভাঁজে ভাঁজে অনেক বেশি কষ্ট হয়। এবং কি এগুলো উপস্থাপন করাটাও অনেক কষ্টের। পাকা স্ট্রবেরিটা দেখে আমার তো ইচ্ছে করছে তুলে নিয়ে খেয়ে ফেলি। কষ্ট হলেও সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

জি ভাইয়া ভাঁজের বর্ণনা করা বেশ কঠিন। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 63658.39
ETH 1767.49
USDT 1.00
SBD 0.39