ম্যান্ডালাঃ আয়তক্ষেত্রে রঙ্গিণ ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভাল আছি। আজ্ ২৩ জৈষ্ঠ্য ১৪৩০ বঙ্গাব্দ,০৬ জুন,২০২৩ খ্রীস্টাব্দ। গত কয়েকদিন ধরে প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট । তার উপর বিদ্যুতের যাওয়া আসার পরিমাণ দিন দিন বাড়ছে। কমিউনিটিতে সময় দেওয়া এখন নির্ভর করছে বিদ্যুতের উপর। তা যাই হোক এ নিয়েই আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আশাকরি দ্রুত এ সমস্যার সমাধান হবে। বন্ধুরা, আমি চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। তাইতো নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডালা আর্ট নিয়ে। আমি আজ একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ম্যান্ডালা আর্টটি করার জন্য ব্যবহার করেছি সাদা কাগজ,পেন্সিল,রাবার জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, ম্যান্ডালা আর্টটি অংকনের বিভিন্ন ধাপ গুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।

ma1.jpg

উপকরণ

ma5.jpg

১। সাদা কাগজ
২।পেন্সিল
৩। হ্লুদ রং এর সাইন পেন
৪। রাবার
৫। স্কেল
৬।পেন্সিল কম্পাস
৭। জেল পেন

ধাপ-১

ma6.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি ছবির মতো করে।

ধাপ-২

ma7.jpg

এর ভিতরেই একটি ছোট আয়তক্ষেত্র অংকন করে নিয়েছি। আজ ম্যান্ডালা আর্টটি এই আয়তক্ষেত্রের মধ্যেই আঁকবো ।

ধাপ-৩

ma8.jpg

আয়তক্ষেত্রের মধ্যে বিভিন্ন সাইজের কিছু অর্ধবৃত্ত একে নিয়েছি ।

ধাপ-৪

ma9.jpg

ma10.jpg

অর্ধবৃত্তের মধ্যে বিভিন্ন ডিজাইন একে ভরাট করে নিয়েছি। এবং কাল জেল পেন দিয়ে কিছু অংশ কাল করে নিয়েছি ।

ধাপ-৫

ma11.jpg

ma12.jpg

একইভাবে অন্যান্য বৃত্তগুলোও বিভিন্ন ডিজাইন একে ভরাট করে নিয়েছি। এবং কিছু অংশ কাল জেল পেন দিয়ে ভরাট করে নিয়েছি।

ধাপ-৬

ma13.jpg

ma14.jpg

অন্যান্য বৃত্তগুলোও কিছু ডিজাইন একে ভরাট করে নিয়েছি। এবং হলুদ রং এর সাইন পেন দিয়ে ডিজাইন করে নিয়েছি ,ম্যান্ডালা আর্টটি একটু অন্যরকম ভাবে উপস্থাপন করার জন্য।

শেষ ধাপ

ma3.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

ma2.jpg

আশকরি আজ আমার আঁকা ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। এ গরমে নিজে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের আকা ম্যান্ডালা আর্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

শ্রেণীম্যান্ডালা আর্ট
ক্যামেরাSamsungA10
পোস্ট তৈরি@selina75
তারিখ৬জুন,২০২৩ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আয়তক্ষেত্রের দারুন একটা রঙ্গিন ম্যান্ডেলা আর্ট আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রং করার কারণে আপনার তৈরি করা এই আর্টটি খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি আজ অনেক সুন্দর একটি পোষ্ট উপহার দিয়েছেন সেটি হচ্ছে।আয়তক্ষেত্রে রঙ্গিণ ম্যান্ডালা অংকন। মেন্ডেলা অংকন সব সময় আমার অনেক বেশি ভালো লাগে। আপনি ছয়টি ধাপের মাধ্যমে আমাদের মাঝে আপনার মেন্ডেলা অঙ্কন তৈরি করে দেখিয়েছেন এবং ধাপে ধাপে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমি সুন্দর করে দেখানোর চেস্টা করেছি। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

মেন্ডেলা চিত্র অংকন খুবই দুর্দান্ত হয়েছে। আসলে মেন্ডেলা চিত্র অংকন আমার কাছে খুব ভালো লাগে দেখতে। আপনার চিত্র অঙ্কন করার দক্ষতা খুবই অসাধারণ। খুব চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত মেন্ডেলা চিত্র অঙ্কন শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আমার কাছে ম্যান্ডেলা আর্ট অনেক ভালো লাগে।এই ধরনের আর্ট গুলো ছোট ছোট কারুকাজ গুলো করার কারণে বেশি সুন্দর দেখায়। আপনি খুব সূক্ষ্ম ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। কালার করার কারণে বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

জি ভাইয়া ম্যান্ডালা আর্টে সুক্ষ্ম সুক্ষ্ম ডিজাইন করা হয় বলে দেখতে বেশি ভাল লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

সুন্দর হয়েছে আপু আপনার রঙিন ম্যান্ডেলা আর্ট দেখতে ৷ আসলে ম্যান্ডেলা আর্ট গুলো আমার একটু বেশিই ভালো লাগে ৷ আপনি খুবই সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ৷ অনেক ভালো আর্টটি দেখে ৷ ধন্যবাদ আপনাকে আর্টটি শেয়ার করার জন্য ৷

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago (edited)

সত্যি আপু যে পরিমাণ গরম পড়ছে তাতে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তার উপরে বিদ্যুতের খুবই সমস্যা। সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। যাহোক আপনি আয়তাকার ক্ষেত্রর রঙিন মেন্ডেলা অঙ্কন করেছেন। আপনি দারুণভাবে প্রত্যেকটা ধাপ আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আজকে আপনি অনেক সুন্দর করে আয়তক্ষেত্রে রঙ্গিণ ম্যান্ডালা অংকন করেছেন। প্রতি সপ্তাহে আপনি ম্যান্ডেলা আর্ট করে থাকেন। সেই হিসাব আজকে আপনি আয়তক্ষেত্রের রঙিন ম্যান্ডেলা আর্ট করলেন। আমার কাছে রঙিন ম্যান্ডেলা আর্ট গুলো অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে ম্যান্ডেলা আর্ট শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38