অরিগ্যামিঃ কার তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২০ শে ফাল্গুন। বসন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৪ মার্চ ,২০২৪ খ্রীস্টাব্দ।।

car2.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি, একটি অরিগ্যামি পোস্ট নিয়ে। আজ আমি রঙ্গিন কাগজ দিয়ে একটি কারের অরিগ্যামি উপস্থাপন করবো। বরাবরের মতই আমি চেস্টা করেছি,কারের সুন্দর একটি অরিগ্যামি ফুটিয়ে তুলতে। আপনারা জানেন, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। তাই অরিগ্যামি হল কাগজে ভাঁজের খেলা। যে কোন অরিগ্যামি বানানোর কৌশল বর্ণনা করা বেশ কঠিন। ভাঁজ দেখেই বুঝে নিতে হয়। তবুও চেস্টা করেছি,,যতটা সম্ভব সহজ করে বর্ণনা করার। আজ আমি কারের অরিগ্যামি তৈরিতে রঙ্গিন কাগজ উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাথে আরও কিছু উপকরণ। তাহলে বন্ধুরা, আসুন ধাপে ধাপে দেখে নেই, ,কিভাবে তৈরি হলো আজকের কারের অরিগ্যামিটি। আশাকরি, আজকের কারের অরিগ্যামিটি ভাল লাগবে আপনাদের।

উপকরণ

ca16.jpg

১।বিভিন্ন রং এর কাগজ
২।কাঁচি
৩।গ্লু
৪।পেন্সিল

তৈরির পদ্ধতি

ধাপ-১

ca17.jpg

প্রথমে ২০ সেঃ মিঃX২০সেঃমিঃ সাইজের রঙ্গিন কাগজ নিয়েছি কারের অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

ca14.jpg

ca15.jpg

কাগজটিকে আড়াড়িভাবে মাঝবরাবর ভাঁজ করে নিয়েছি। এবং ভাঁজ করা এক অংশকে আবার মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।ছবির মতো করে।

ধাপ-৩

ca13.jpg

ভাঁজ করা কাগজের অংশটির দু'কোনা ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

ca9.jpg

ca10.jpg

এবার কাগজের অন্যপ্রান্তটি তিনভাগের এক ভাগ করে ভাঁজ করে নিয়েছি। ছবির মতো করে।

ধাপ-৫

ca11.jpg

ca12.jpg

ca8.jpg

এবার ছবির মতো করে কাগজের উভয় কোনা ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

ca7.jpg

ca4.jpg

ca5.jpg

এবার কালো কাগজ গোল করে কেটে কারের চাকা ,সাদা কাগজ দিয়ে কারের আয়না ও হলুদ কাগজ দিয়ে কারের লাইট বানিয়ে নিয়েছি।

ধাপ-৭

ca6.jpg

ca3.jpg

এখন বিভিন্নভাবে ভাঁজ করা কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং গ্লু দিয়ে চাকা,আয়না ও লাইট লাগিয়ে নিয়ে কারের অরিগ্যামি বানানো শেষ করেছি।

উপস্থাপন

ca3.jpg

ca1.jpg

আশাকরি, আজকের রঙ্গিন কাগজ দিয়ে বানানো কারের অরিগ্যামিটি আপনাদের ভাল লেগেছে।এই পরিবর্তিত আবহাওয়ায় পরিবারের সকলের যত্ন নিন। বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের।সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সে পর্যন্ত সবাই ভালো থাকুন।এই কামনা করি।

পোস্ট বিবরণ

পোস্টবিবরণ
শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ৪ঠা মার্চ ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে রঙিন কাগজ দিয়ে কার তৈরি করেছেন। আপনার কার তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। কাগজ দিয়ে কার তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে গাড়ির অরিগ্যামি তৈরি করার বর্ণনা গুলো পড়ে আমার অনেক ভালো লেগেছে। গাড়িটি দেখতেও বেশ সুন্দর লাগছে। রঙিন কাগজ দিয়ে গাড়ির অরিগ্যামি তৈরি করার ক্ষেত্রে রঙ্গিন কাগজটি ভাঁজ করে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অরিগ্যামি যেহেতু ভাঁজের খেলা ,তাই ভাঁজটা সঠিক হতে হয়।তা নাহলে পুরো কাজটা নস্ট হয়ে যেতে পারে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি কারের এই অরিগ্যামিটি দেখতে অনেক সুন্দর হয়েছে।আপু ঠিকই বলেছেন, অরিগ্যামি তৈরির কৌশল বর্ণনা করা সহজ নয়।তবে আপনি বেশ সুন্দর করে কার তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করেছেন।রঙিন কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করলে তা দেখতে অনেক সুন্দর লাগে।আপনার তৈরি কারের অরিগ্যামিটিও দেখতে তেমনই চমৎকার হয়েছে।

 2 years ago 

আমার পাছন্দের কাজের মধ্যে একটি হলো রঙ্গিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানানো। তাই চেস্টা করি সপ্তাহে অনন্ত একটা ব্লগ শেয়ার করতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙ্গিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে কার তৈরি করেছেন আপু ।কারের চাকা গুলো দেখতে আরো বেশি চমৎকার লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বানানো কারের অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

গাড়ির চাকাগুলো দেখতে খুব চমৎকার লাগছে বিশেষ করে আপনি কালো কালারের কাগজ দিয়ে এটি তৈরি করার জন্য অনেক বেশি আকর্ষণীয় হয়েছে ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি বেশ চমৎকারভাবে কাগজ দিয়ে কার এর অরিগ্যামিটি তৈরী করেছেন। আপনার করা অরিগ্যামিটি আমার অনেক ভালো লেগেছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে অরিগ্যামিটি তৈরী করেছেন ও আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কারের অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে বিভিন্ন জিনিস তৈরি করতে আপনার মত আমারও অনেক ভালো লাগে। আপনি আমাদেরকে আজকে দেখিয়েছেন কিভাবে সহজ পদ্ধতিতে কার এর অরিগামি তৈরি করতে হয়। আপনার তৈরি করা এই কার দেখে আমার খুবই ভালো লাগলো।

 2 years ago 

আমার শেয়ার করা কারের অরিগ্যামিটি আপনার ভাল লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু আপনার সাথে আমার মিল আছে।আমি কাল ভাবছিলাম রঙিন কাগজ দিয়ে কারের অরিগামি করে শেয়ার করব।এরপর ছেলেকে গিফট করবো। কিন্তু ছেলের এক্সামের কারনে আর বসা হয়নি।আপনি চমৎকার ভাবে তৈরি করলেন আপু।দারুন হয়েছে।সুন্দর ধাপগুলো ও চমৎকার ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাই আপনাকে চমৎকার এই অরিগামি পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

যখন ইচ্ছে হয়েছে তখন বানিয়ে ফেলুন। আর ছেলে গিফট করুন । ছেলে খুশি হবে।ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সবসময়ই। ছবি চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ ব্যবহার করে কার তৈরি করেছেন দেখে ভালো লাগলো। রঙিন কাগজের এরকম নতুন নতুন জিনিস কমিউনিটিতে এখন প্রতিনিয়ত দেখছি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ঠিক বলেছেন কমিউনিটিতে এখন নতুন নতুন অনেক কিছুই দেখতে পাচ্ছি। আর নতুন নতুন জিনিস শিখছি। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63969.33
ETH 1843.09
USDT 1.00
SBD 0.38