অর্ধবৃত্তে রঙ্গিন ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আজ ১০ ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৫ আগস্ট,২০২৩ খ্রীস্টাব্দ। এখন আবহাওয়া বেশ গরম।গতকাল থেকেই ঢাকায় বেশ গরম। সারাদেশেই প্রায় ঘরে ঘরে ডেঙ্গু ছাড়াও ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। এই সময় শিশু ও বয়স্কদের দিকে খেয়াল রাখুন। আশাকরি জ্বরের হাত থেকে দেশের মানুষ তাড়াতাড়ি পরিত্রান পাবে। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আজ আমি অর্ধবৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সামনে উপস্থাপন করবো। আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আজকের ম্যান্ডালা আর্টটি অংকন করার জন্য হাল্কা রং বেছে নিয়েছি। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ,বিভিন্ন রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে অংকন করলাম অর্ধবৃত্তে রঙ্গিন ম্যান্ডালা। আশাকরি ভাল লাগবে আপনাদের।

m1.jpg

উপকরণ

m9.jpg

১। সাদা কাগজ
২।বিভিন্ন রং এর জেল পেন
৩।স্কেল
৪।পেন্সিল
৫।পেন্সিল কম্পাস

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

m10.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

m23.jpg

এরপর মাঝবরাবর একটি দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-৩

m11.jpg

দাগের উপর বিভিন্ন সাইজের কিছু অর্ধ বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৪

m12.jpg

m13.jpg

m14.jpg

মাঝখানের বৃত্তটিতে কিছু দাগ এঁকে ঘর করে নিয়েছি। এবং ঘরগুলো দু"রং করে নিয়েছি।

ধাপ-৫

m15.jpg

এবার অন্যান্য বৃত্তে বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি। এবং বিভিন্ন রং করে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি

শেষ ধাপ

m17.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

m3.jpg

m2.jpg

m20.jpg

আশাকরি আজ আমার অর্ধবৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে।সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টরঙ্গিন ম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২৫ আগস্ট ২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আজ আপনি বেশ দুর্দান্ত ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই অসাধারণ হয়েছে। অর্ধবৃত্তে রঙ্গিন ম্যান্ডালা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের মাঝে খুবই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এত চমৎকার মেন্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনার অর্ধবৃত্তের রঙিন মেন্ডেলা আর্টটি খুবই চমৎকার হয়েছে ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই আর্ট গুলো করতে একটু সময় লাগলেও যখন সম্পূর্ণ হয়ে যায় তখন বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঠিক তাই ম্যান্ডালা আর্ট করতে সময় লাগলেও শেষ হওয়ার পর বেশ সুন্দর লাগে।ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু অর্ধবৃত্তের খুব সুন্দর রঙিন ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এই ম্যান্ডেলা আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই আর্ট এর মধ্যে বিভিন্ন কালার ব্যবহার করাতে দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আপনার আর্ট দেখে বুঝতে পেরেছি অনেক সময় লেগেছিল। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অর্ধ বৃত্তের অনেক সুন্দর ম্যান্ডেলা আর্ট করেছেন। এরকম রঙিন আর্ট গুলো আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে বেশ সুন্দর লাগে। কারন এই আটের মধ্যে খুঁটিনাটি অনেকগুলো আর্ট লুকিয়ে থাকে। তবে মেন্ডেলা আর্ট করতে অনেকটা সময়ের এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি খুবই চমৎকারভাবে অর্ধ বৃত্তের রঙিন মেন্ডেলার অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া ম্যান্ডালা আর্টে অনেক ছোট ছোট ডিজাইন থাকে।আর তাই দেখতে বেশ সুন্দর লাগে।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার অঙ্কিত এই আর্ট অর্ধবৃত্ত হওয়ার কারণে এর সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে৷ আপনি যেভাবে এই আর্ট অঙ্গন করেছেন এর প্রত্যেকটি ধাপ খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে। এরকম সুন্দর একটি আর্ট আমাদের মাঝে প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট গুলো আমি অনেক পছন্দ করি। আপনি এই ম্যান্ডেলাটি অংকন করে হালকা কিছু রং ব্যবহার করার কারণে অনেক বেশি সুন্দর লাগছে এটা দেখতে। কালার কম্বিনেশন টা অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি অনেক সময় ব্যবহার করে এটা অংকন করেছিলেন যা দেখেই বুঝতে পারছি। আর আপনার উপস্থাপনাটা অসম্ভব সুন্দর ছিল, আশা করছি যে কেউ দেখে এটা সহজে অঙ্কন করতে পারবে।

 3 years ago 

আমিও পছন্দ করি ম্যান্ডালা আর্ট করতে। বেশ সময় লাগে ম্যান্ডালা আর্ট করতে। কিন্তু করার পর বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63981.56
ETH 1805.24
USDT 1.00
SBD 0.38